| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ স্বন্ধ্যায় নানু
বাড়ি আসছিলাম। পরে রাতে থেকেই গেলাম। রাতে ঘুমাতে গিয়ে আবিষ্কার করলাম
ঘরে একটা 'জোঁনাকি' ঘোড়াঘুড়ি করছে। অনেকদিন পর ঘরের ভেতর 'জোঁনাকি' দেখলাম। আটকে গেছে
বেচারা। অবশ্য এখন 'জোঁনাকি' দেখতেই পাইনা। চাঁদপুরের একটু
দক্ষিনে একটু গ্রামের দিকে গেলে আবার ঝাঁকে ঝাঁকে
'জোঁনাকি'র দেখা পাওয়া যায়। আমাদের এখানে
'জোঁনাকি'কে বলে
'জুনি পোক'। ছোটোবেলায় আমাদের 'জোঁনাকি' ধরতে দেয়া হতনা। বলত পেটে অসুখ হবে। তবে এই 'জোঁনাকি'টা অনেক
ত্যাদর। এত চেষ্টা করলাম একটা ছবি
তুলতে পারলাম না।
উনি এক জায়গায়
স্থির থাকছেনই না।
হয় উড়ছেন নয়
হাঁটছেন। এখন আমার পেটের উপর হেঁটে বেড়াচ্ছেন......
Chandpur
City
October 17, 2014 at 12:58am
©somewhere in net ltd.