| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ধ্রুবতারা
ধ্রুবতারা আমি...কিন্তু পথ দেখাই না কাউকে....উল্টো নিজেই সঠিক পথের সন্ধানে আছি...........................................
তোদের চাপাতির নিচে থমকে যাবে কি আমার বাক-স্বাধীনতা??আমার ভাবনাগুলো,আমার স্বপ্নগুলো,আমার বিবেকবোধ কি আজ রক্তস্রোতে চাপা পড়ে যাবে???
--- না,না,না!বরং উল্টোস্রোতে বইবো আমি। তোদের চাপাতিকে ভেঙে গুড়িয়ে দিবে আমার ভেতর বহুদিন ধরে জমে থাকা বিদ্রোহের স্তূপ,হিংস্রতা,ক্রোধাগ্নি!
দীপন ভাই,ক্ষমা চাওয়ার মুখ নেই আমাদের!তুমি তো চলে গেলা ঠিকই,কিন্তু দায়িত্ব বাড়িয়ে দিয়ে গেলা বহুগুণে।দূর থেকে দেখো,তোমার অসমাপ্ত কাজগুলো আমরাই সমাপ্ত করবো!
তারেক রহিম ভাই,আহমেদুর রশীদ টুটুল ভাই,রনদীপম বসুদা,আপনাদের যেন খারাপ কিছু না হয়, এ প্রার্থনাই করি।অনেক কাজ যে করার বাকী,পাড়ি দিতে হবে যে আরো অনেকটা পথ।পথ দেখিয়ে নিয়ে যাবেননা আমাদের???
লক্ষণ খুবই খারাপ।চারদিকে অস্থিরতা,নৈরাজ্য,বাক-স্বাধীনতার উপরে আঘাত আসছে প্রতিনিয়তই,বাড়ছে লাশের সাড়ি।তাই আজ পা ফেলতে হবে খুব সতর্কে।কোন ষড়যন্ত্রের(দেশীয়/আন্তর্জাতিক) কাছেই আমার দেশকে মাথা নত করতে দেবো না!শেষ নিঃশ্বাস টুকু থাকা পর্যন্ত লড়ে যাবো প্রাণপণ!
২|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭
হাতুড়ে লেখক বলেছেন: মিসির আলী সাহেব আপনাকে কোপাতে ডাকে নাই বুঝি!
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫
আমিই মিসির আলী বলেছেন: বাক স্বাধীনতার ও লিমিট আছে ভাই।
এটা মুক্তমনা ব্লগ না।