| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
খুব সাধারণ একজন মানুষ এবং সবসময় সাধারণ থাকতে চাই।
![]()
প্রাকৃতিক সৌর্ন্দয্যের অবারিত সবুজের সমারোহ এবং মেঘে ছুঁয়ে দেখার ইচ্ছে যার আছে সে সহজেই বাংলাদেশের পাহাড়ী কন্যা বান্দরবান ঘুরে আসতে পারেন।
বান্দরবান ভ্রমনের টুকিটাকি জেনে নিন:-
কি ভাবে যাবেন: ঢাকা থেকে বান্দরবান যেতে আপিন ২/৩ টি রুট ব্যবহার করতে পারেন। ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান।
@ ঢাকা থেকে বান্দরবান ডাইরেক্ট =>
ঢাকা থেকে বান্দরবান পযর্ন্ত ডাইরেক্ট একটি গাড়ী চলে এস.আলম (নন এসি)। ভাড়া জনপ্রতি-৩৫০ টাকা। ছাড়ে এস.আলমের কমলাপুর রেল ষ্টেশনের বিপরীত কাউন্টার থেকে।
@ঢাকা থেকে চট্টগ্রামে =>
ট্রেনে: এসি- ৩৬৫-৪৮০ টাকা। নন এসি-১৫০-১৬৫ টাকা।
বাসে: এসি- ৫৮০-৭৯০ টাকা। নন এসি-২০০-২৫০ টাকা।
@চট্টগ্রাম থেকে বান্দরবান => বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বাণী নামক দুটি ডাইরেক্ট নন এসি বাস আছে ৩০ মিঃ পর পর বান্দরবানের উদ্দ্যেশে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি-৭০ টাকা।
কোথায় থাকবেন:
@বান্দরবনে পর্যটন কর্পোরেশনের একটি হোটেল আছে মেঘলাতে। যার ভাড়া রুম প্রতি ৭৫০ হইতে ২০০০টাকা পর্যন্ত। বুকিং ফোন:- 0361-62741এবং 0361-62742।
@হোটেল ফোর স্টার : এটি বান্দরবান বাজারে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল-৩০০ টাকা, ডাবল- ৬০০, এসি-১২০০ টাকা। বুকিং ফোন:-০৩৬১-৬৩৫৬৬, ০১৮১৩২৭৮৭৩১,০১৫৫৩৪২১০৮৯।
@হোটেল থ্রী স্টার : এটি বান্দরবান বাস স্টপের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ী এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি ৮/১০ জন থাকতে পারে ৪ বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট-২৫০০ টাকা, এসি-৩০০০ টাকা। বুকিং ফোন:-থ্রী স্টার এবং ফোর ষ্টার হোটেল মালিক একজন মানিক চৌধুরী-০১৫৫৩৪২১০৮৯।
@হোটেল প্লাজা বান্দরবান: এটি বাজারের কাছে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল-৪০০ টাকা, ডাবল- ৮৫০, এসি-১২০০ টাকা। বুকিং ফোন:- ০৩৬১-৬৩২৫২।
খাবার:
বান্দরবান শহরে খাবার হোটলের মান তেমন ভাল নয়। তবে যে হোটেলে আপনি থাকবেন সে গুলোতে রেষ্টুরেন্টের ব্যবস্থা আছে। এছাড়া আরো দুটি মোটামুটি মানের ভাল হোটেল হচ্ছে জেলা সদর বিল্ডিং এর কাছে "ফিয়েস্তা" হোটেল এবং বান্দরবান বাজারের কাছে "তাজিংডং" হোটেল। বান্দরবানে সব হোটেলে খাবারের মানের চেয়ে দামটা বেশী। রান্নায় মসল্লা ব্যবহার এবং হলুদের আধিক্য বেশী।
কি কি দেখবেন:
@নীলগিরির আরো ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন=> "নীলগিরির ছবি"
নীলগিরি: বান্দরবান জেলা সদর থেকে ৪৭ কি:মি: দক্ষিণ পূর্বদিকে লামা উপজেলার অংশে সমুদ্রপৃষ্ট থেকে ২২০০ ফুট উপরে বাংলাদেশের নতুন পর্যটন কেন্দ্র নীলগিরির অবস্থান। যাকে বাংলাদেশের দার্জিলিং হিসাবে অবহিত করা যায়। যেখানে পাহাড় আর মেঘের মিতালী চলে দিনরাত। আপনিও ঘুরে আসতে পারেন ঐ মেঘের দেশে। তবে যারা মেঘ ভালোবাসেন তারা জুন-জুলাইতে অর্থাৎ বর্ষাকালে ভ্রমণে গেলে বেশী মজা পাবেন। কারন মেঘ তখন আপনা হতে এসে আপনাকে ধরা দিয়ে যাবে।
নীলগিরি যাওয়া হোটেল বুকিং ও অন্যান্য:
নীলগিরি সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি পর্যটন স্পট। বর্তমানে নীলগিরির কটেজ গুলো এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত সব বুকড করা আছে। আপনি ইচ্ছে করলে এর পরের জন্য বুকড করতে পারবেন। ভি.আই.পি নাম্বার-০১৯২৫৮৮২৩৩৮ শুধু মাত্র সেনাবাহিনী অফিসার ও উচ্চ পদস্থ সরকারী কমকর্তার জন্য।
সাধারন পর্যটকের জন্য বুকিং ব্যবস্থা এখানে:-
পেট্রো এভিয়েশন
৬৯/২, লেভেল-৪,রোড-৭/এ, ধানমন্ডি, ঢাকা।
ফোন:-মনতোষ মজুমদার-০১৭৩০০৪৩৬০৩ এবং হাসান সাহেদ-০১৭৩০০৪৩৬০৩।
কটেজ ভাড়া:
গিরি মারমেট: ৭৫০০ টাকা। (৮/১০ জন থাকতে পারবে)।
মেঘদূত: ৬৫০০ টাকা। (৮/১০ জন থাকতে পারবে)।
নীলাঙ্গনা: ৫৫০০ টাকা। (৪/৬ জন থাকতে পারবে ২ রুমে) এটি ছবির বাশের কটেজটি।
নীলাঙ্গনায় কাপলের জন্য এক রুম ভাড়া নেওয়া যায় যাহা ৫৫০০টাকার অর্ধেকে ২৭৫০টাকায়।
এখানে খাবার ব্রেকফাষ্ট+লান্স+ডিনার মিলে খরচ হবে দিনে ৫০০ টাকা জনপ্রতি। এবং এটি অবশ্যই কটেজ বুকিং দেওয়ার সাথে খাবার বুকিংও দিতে হবে অন্যথায় কটেজে থাকতে হবে না খেয়েই।
কি ভাবে যাবেন: নীলগিরি যেতে হলে আগে থেকে ল্যান্ড ক্রুজার জিপ ভাড়া করতে হবে। সময় লাগবে আসা-যাওয়ায় ৪ ঘঃ ৩০মিঃ। ভাড়া সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত আসা-যাওয়া-ছোট জীপ- ৫সিট-২৩০০ টাকা এবং বড় জীপ-৮সিট- ২৮০০ টাকা। কিন্তু এখানে ড্রাইভাররা আপনার কাছে আরো অনেক বেশী চাইতে পারে যা কখনো দিবেন না।
বাদশা ড্রাইভার - (৫ সিটের ল্যান্ড ক্রুজার ড্রাইভার)
ফোন:-০১৫৫০৬০১৬৩৫,০১৯২৫৮৭০০২৭।
আমি এই ড্রাইভারের মাধ্যমে (নীলগিরি+চিম্বুক+শৈলপ্রপাত+স্বর্ণ মন্দির) এই চারটি সাইট দেখেছি মাত্র ২৮০০ টাকা এবং দুপুরে তাকে লান্স করানোর মাধ্যমে। ইচ্ছে করলে স্থানীয় ড্রাইভার বাদশার সহযোগীতা নিতে পারেন।
@স্বর্ণমন্দিরের আরো ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন=>
"স্বর্ণমন্দিরের ছবি"
স্বর্ণমন্দির : বর্তমানে স্বর্ণমন্দির উপাশনালয়টি বান্দরবান জেলার একটি অন্যতম পর্যটন স্পট হিসাবে পরিগনিত হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ ও দক্ষিণ এশিয়ার অন্যতম এই "বৌদ্ধ ধাতু জাদী" কে স্বর্ণমন্দির নামাকরন করা হয়। এটি বৌদ্ধ ধর্মাম্বলীদের একটি উল্লেখযোগ্য উপাশনালয়। যাহা বান্দরবান শহর থেকে ৪ কি:মি: উত্তরে বালাঘাট নামক এলাকায় পাহাড়ের চূঁড়ায় অবস্থিত। এটির নির্মাণশৈলী মায়ানমার, চীন ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পল গুলোর আদলে তৈরী করা হয়। বান্দরবান ভ্রমণে আপনিও এই জাদী বা স্বর্ণমন্দিরটি একবার স্বচক্ষে দেখে আসতে পারেন।
@মেঘলার আরো ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন=>
"মেঘলার ছবি"
মেঘলা : নাম মেঘলা হলেও মেঘের সাথে মেঘলা পর্যটন স্পটের কোন সর্ম্পক নেই। বান্দরবান জেলা শহরে প্রবেশের ৭ কি:মি: আগে মেঘলা পর্যটন এলাকাটি অবস্থিত। এটি সুন্দর কিছু উঁচু নিচু পাহাড় বেষ্টিত একটি লেককে ঘিরে গড়ে উঠে। ঘন সবুজ গাছ আর লেকের স্বচ্ছ পানি পর্যটককে প্রকৃতির কাছাকাছি টেনে নেয় প্রতিনিয়ত। পানিতে যেমন রয়েছে হাঁসের প্যাডেল বোট, তেমনি ডাঙ্গায় রয়েছে মিনি চিড়িয়াখানা। আর আকাশে ঝুলে আছে রোপওয়ে কার। এখানে সবুজ প্রকৃতি, লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চুঁড়ায় চড়ে দেখতে পাবেন ঢেউ খেলানো পাহাড়ী বান্দরবানের নয়নাভিরাম দৃশ্য। মেঘলা পর্যটন স্পটের পাশেই রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বান্দরবান পর্যটন হোটেলটি।
শৈল প্রপাত : শৈল প্রপাত বান্দরবান শহর হতে ৭ কি:মি: দক্ষিণ পূর্বে চিম্বুক বা নীলগিরি যাওয়ার পথে দেখা যাবে।
নীলাচল : নীলাচল বান্দরবান শহর হতে ১০ কি:মি: দক্ষিণে ১৭০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি পর্বত শীর্ষ। যেখান থেকে নীলআকাশ যেন তার নীল আচল বিছিয়ে দিয়েছে ভূমির সবুজ জমিনে। যে দিকে দুচোখ যায় অবারিত সবুজ ও নীল আকাশের হাতছানি। মুগ্ধতায় ভরে উঠে মন প্রাণ।
মিলনছড়ি : মিলনছড়ি বান্দরবান শহর হতে ৩ কি:মি: দক্ষিণ পূর্বে শৈল প্রপাত বা চিম্বুক যাওয়ার পথে পড়ে। এখানে একটি পুলিশ পাড়ি আছে। পাহাড়ের অতি উচ্চতায় রাস্তার ধারে দাড়িয়ে পূর্ব প্রান্তে অবারিত সবুজের খেলা এবং সবুজ প্রকৃতির বুক ছিড়ে সর্পিল গতিতে বয়ে সাঙ্গু নামক মোহনীয় নদীটি।
চিম্বুক : চিম্বুক বান্দরবনের অনেক পুরনো পর্যটন স্পট। বান্দরবান শহর হতে ২১ কি:মি: দক্ষিণ পূর্বে মিলনছড়ি এবং শৈল প্রপাত ফেলে চিম্বুক যেতে হয়। এখানে পাহাড়ের চুঁড়ায় রেষ্টুরেন্ট এবং একটি ওয়াচ টাওয়ার আছে।পাহাড়ের চুঁড়া থেকে চারদিকের সবুজ প্রকৃতির সৌন্দয্য অবগাহন এখানে প্রকৃতি প্রেমীদের টেনে আনে।
সাঙ্গু নদী : পূর্বের অতিউচ্চ পর্বত শীর্ষ থেকে সাঙ্গু নদী নেমে এসে বান্দরবন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। বান্দরবান শহরের পূর্বে পাশে পাহাড়ী ঢালে বয়ে চলা সাঙ্গু নীদ দেখতে দারুন দৃষ্টি নন্দন।
@শৈল প্রপাত: নীলাচল: চিম্বুক:মিলনছড়ি:সাঙ্গুর আরো ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন=> "শৈল প্রপাত: নীলাচল: চিম্বুক:মিলনছড়ি:সাঙ্গুর ছবি"
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: পোষ্টটি দখোর জন্য আপনাকে ধন্যবাদ।
২|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০১
বিবর্ণ সময় বলেছেন: শেষ????
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২০
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: কি শেষ?
৩|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৩
হিবিজিবি বলেছেন: ধন্যবাদ। দেশে আসলে যাওয়ার ইচ্ছা আছে তখন কাজে লাগবে।
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২১
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: অনেক মজা পাবেন...ধন্যবাদ আপনাকে..![]()
৪|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৪
সত্যচারী বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম,
উপকারী পোষ্ট,
ধন্যবাদ
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২২
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: আপনার উপকারে আসলে আমারও ভাল লাগবে।![]()
৫|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৫
জাহিদুল হাসান বলেছেন: ভালো লাগলো
। কাজের পোষ্ট প্রিয়তে নিলাম।
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২২
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম...![]()
৬|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১০
প্রদীপ নাথ বলেছেন: আগামীকাল সকালে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে পোষ্টের জন্য।
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: আশা করি আপনার আরো বেশী উপকারে আসবে...![]()
৭|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১০
মুখ ও মুখোশ বলেছেন: কাজে লাগবে, রেখে দিলাম প্রিয়তে। ধন্যবাদ আপনাকে
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৫
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমার লেখা সার্থক। ![]()
৮|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১১
সোলায়মান বলেছেন: বাহ্ একসাথে পুরো খবর। দারুন তো! অনেক দরকারি পোস্ট। ধন্যবাদ ভাইজান।
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৯
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: জ্বি ভাইজান..
![]()
৯|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১১
সোলায়মান বলেছেন: বাহ্ একসাথে পুরো খবর। দারুন তো! অনেক দরকারি পোস্ট। ধন্যবাদ ভাইজান।
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: হুম যারা ভ্রমণ প্রিয় তাদরে জন্য অনেক উপকারী বটে। ![]()
১০|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১২
গুল্ম বলেছেন: থাঙ্কু
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: ওয়ালকু![]()
১১|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২০
কালকুট বলেছেন: ভাল জিনিস..............কাজে লাগবে................প্রিয়তে
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৮
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: কাজে লাগলেই পোষ্টের সার্থকতা ![]()
১২|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩১
মোঃ শরিফুল আলম বলেছেন: সালা মডু প্লাস বাটন টা কইনিয়া লোকাইল খুইজা পাইতাছিনা, তাই প্লাস এর বদলে
ধন্যবাদ
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৫
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: ঠিক আছে প্লাস না দিলেও চলবে...আপনার ধন্যবাদেই খুশি ![]()
১৩|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩২
এম. হাবীব বলেছেন: ধন্যবাদ..............কাজে লাগতে পারে
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৮
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: কাজে লাগতে পারে নয়....আপনি বান্দরবান গেলে লাগবে![]()
১৪|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫
নুরুল বলেছেন: থাঙ্কু
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: ওয়ালক্কু...ওয়ালক্কু![]()
১৫|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
রােশদ সুলতান তপু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আগামী মাসের প্রথম সপ্তাহে যাবার প্ল্যান করছিলাম। এই সময়ে আপনার পোস্টটা দারুণ কাজে আসলো। ভাল থাকবেন।
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১১
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: হয়ত আমিও পোষ্টটি আপনার কথা চিন্তা করে আজ দিলাম...![]()
ধন্যবাদ তপু![]()
১৬|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৮
সবুজমেঘ বলেছেন: অনেক ধন্যবাদ..
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১২
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: আপনাকেও অনকে ধন্যবাদ.....![]()
১৭|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১০
শুভ্র নামের ছেলে বলেছেন: ছোট ছোট কিছু জিনিষ অ্যাড করলে মনেহয় ভাল হত। বাসায় গিয়ে লিখব একবারে।
ভাল পোস্ট, খাবারের দোকানের মধ্যে রী শং শং এর নাম নাই দেখে অবাক হলাম, আমার খাওয়া বেস্ট জায়গা সেটা, শুধু বান্দরবান না সব জায়গার মধ্যেই। দামও মনেহয় বান্দরবানে সবচেয়ে বেশী। ব্রেকফাস্টের ডাল আর ডিম ভাজা তো (অলরেডী জিভে লোল পড়া শুরু হয়েছে)
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৭
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: রী শং শং--- দোকানটি আমার চোখে পড়েনি। হয়ত আরো বেশি ঘুরলে বা ভেরিয়েশন চাইলে পাওয়া যেত.......যাই হউক আপনি আরো কিছু টিপস থাকলে জানাবেন![]()
১৮|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২১
শুভ্র নামের ছেলে বলেছেন: রাজার বাড়ীর মাঠ আছে না? ওখানেই তো রী শং শং।
আর মাঠের পাশ দিয়ে একটু ভিতরে গেলে অসাধারন একটা প্যাগোডা আছে, শহরের মধ্যেই।
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৫
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: আপনার কাছে ঐ প্যাগোডার ছবি থাকলে এড করে দিতে পারেন......![]()
১৯|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৭
অর্ফিয়াস বলেছেন: দারুন সুন্দর ছবি আর তথ্যবহুল পোষ্ট। প্রিয়তে রাখলাম। সাথে দুয়েকটা তথ্য যোগ করি :
- গাইড ট্যুরস এর কয়েকটা কটেজ আছে মিলনছড়িতে। পাহাড়ের খাজে, পাহাড়ীদের বাড়ির মতো করে তৈরী। এখানকার রেষ্টুরেন্ট বসে সাংগু নদী দেখা যায়। ভাড়া- ১৫০০-২৫০০ টাকা। গুলশান ওদের অফিস থেকে বুকিং করে যেতে হয়।
- বান্দরবান গেলে ১ দিনের জন্য রাঙ্গামাটি যাওয়া যায়। প্রতিদিন সকাল এবং বিকেলে দুটো লোকাল বাসে ছাড়ে রাঙ্গামাটির উদ্যেশ্যে। পাহাড়ী পথে এ যাত্রাটাও হতে পারে জীবনের অন্যতম সেরা এক যাত্রা।
২৭ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৩
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা "ম".......আপনার টিপস গুলো আশা করি অন্যদের কাজে আসবে![]()
২০|
২৭ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৭
অনিরূদ্ধ বলেছেন: ধন্যবাদের শ্যাষ নাই ভাই আপনার জন্যে!! (চুম্মার ইমো)
২৭ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: ধন্যবাদ গ্রহন করলাম.....তয়.....ইমোটা নিলাম না ![]()
২১|
২৭ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
জািফর বলেছেন: থ্যাঙ্কৃ .. প্রিয়তে .. যামু যামু
২৭ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: গেলেই বুঝবেন কত মজা জঙ্গলে বেড়ানোর মধ্যে। কথায় বলে....জঙ্গলে মঙ্গল ![]()
২২|
২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৫২
শুভ্র নামের ছেলে বলেছেন: ১। এমনিতে ঢাকা থেকে সরাসরি বান্দরবান যাওয়াটাই বেস্ট, তবে ঢাকা-চিটাগাং হাইওয়েতে নাকি আজকাল অনেক জ্যাম পড়ে, তাই বেস্ট হবে চিটাগাং ট্রেনে গিয়ে পরে বদ্দারহাট থেকে বাসে উঠা।
২। বান্দরবানের ট্রাফিক সিগনালের কাছে একটা ভাল হোটেল আছে থাকার, নাম ভুলে গেছি।
৩। পারলে বা না পারলেও রী শং শং রেস্টুরেন্টে খেয়ে দেখবেন, না পারলে ব্রেকফাস্ট অন্তত, ওদের ডিম ভাজাটা অসাধারন হয়। ডিনারও করে দেখতে পারেন, তবে ভীড় থাকে ডিনারে বেশ।
৪। নীলগিড়ি যাওয়ার জন্য সবাই জীপের কথা বলবে, আমি বলব রোদ লাগার দয়া মায়া না করে হুড খোলা পিকআপ নিতে। ছাঁদ খোলা থাকায় সবকিছু দেখতে দেখতে যেতে পারবেন, জীপে বসে জানালা দিয়ে উকিঝুকি দিয়ে পুরো চার্ম পাবেন না।
৫। নীলগিড়ি যাওয়ার পথে চিম্বুক নামবেন, ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া ব্রেক দিয়ে ডাইরেক্ট নীলগিড়ি কারন ফেরত আসার পথে চিম্বুক ভাল লাগবে না। এরপর ফেরত আসার পথে ব্রেক দিবেন পীক ৬৯, শৈলপ্রপাত আর যেকোন ১ জায়গায়। শৈলপ্রপাতের আগে পাহাড়ি একটা বাক আছে, খেয়াল করতে পারলে থামতে পারেন, যদিও অনেক উপরে থাকবেন তারপরও দেখবেন ঠিক আপনার নিচে দিয়েই নদী একেবেকে গিয়েছে। ছবি তোলার সেরকম জায়গা।
৬। প্রথমবার যাওয়ার পথে আরেক অদ্ভুত জায়গায় নামছিলাম আমরা, পরে আর খুজে পাই নাই। আরেকটা বাক, দেখার মত কিছু নাই তবে নিঃশব্দতার অর্থ সেদিন দেখেছিলাম, অদ্ভুত চুপচাপ।
৭। স্বর্নমন্দির দেখার সেরা সময় দুপুরের পরে আর সূর্য ডুবার আগে। অনেকে স্বর্ন মন্দিরেই প্রথমে যায় আর সেখানেই সন্ধ্যা পর্যন্ত থাকে, আমার উপদেশ থাকবে স্বর্ন মন্দিরে উঠার আগে উচু পাশের পাহাড়ে উঠবেন, রোদ থাকলে মন্দিরের আসল জেল্লা দেখা যায় দূর থেকে।
৮। যারা রাঙ্গামাটি গেছেন, মেঘলা না গেলেও চলবে।
৯। শৈলপ্রপাতে সাবধান, পিছলা বা ফ্ল্যাট কোন জুতা পরে যাবেন না, পিছলা খেলে খবর খারাপ আছে।
১০। নীলাচলের মুল আকষর্ন হল পুরো বান্দরবান শহর দেখতে পারবেন, আর বাকি তিন দিকে বিখ্যাত তিন পাহারের চূরা দেখতে পারবেন, থাকার জন্য যে কটেজ আছে দেখলেই অদ্ভুত শীহরন লাগবে।
১১। পাহাড়িকলা খেতে ভুলবেন না, আর কিছু অবসর সময় থাকলে সন্ধ্যায় রোয়াংছড়ি স্ট্যান্ডে আড্ডা দিতে পারেন। সূর্য ডুবে যাওয়ার পর জমে, শহরের কোলাহল নাই কিন্তু মফস্বলের ট্রেন স্টেশনের মত ধীরস্থীর ব্যাস্ততা।
১২। আরো একটা কথা, সাঙ্গুতে রিভার ক্রুজ নিবেন অবশ্যি, তবে বর্ষাকালে সাবধান।
পোস্টের সাথে সামঞ্জস্য রেখেই কিছু পয়েন্ট অ্যাড করলাম, এগুলা মেইনলি ফ্যামিলি আর অলস ট্যুরের প্ল্যান। থ্রিল চাইলে জাস্ট বান্দরবান লিখে ব্লগে সার্চ দেন, কি কি পান দেখেন।
ছবি?
সাঙ্গু -
নীলগিড়ি কটেজ, অনেক আগে ফ্রেন্ডের তোলা -
নীলাচল থেকে শহর -
স্বর্ন মন্দির-
বান্দরবানের প্যাগোডা -
(বুদ্ধদেবের ছবি লুকিয়ে তুলতে হয়েছে)
রী শং শং -
শহরে ক্যান্টনমেন্ট যাওয়ার রাস্তা -
শহুরে নদী -
চিম্বুকের পথে -
আরেক ছিলিপ নীলগিড়ি -
আমার দার্জিলিং ঘুরে আসা ফ্রেন্ড বলতেছিল দার্জিলিং কোন ছাড় পীক ৬৯ এর কাছে! -
এলোপাথারী সৌন্দর্য -
ট্যুর গাইড -
কমেন্ট এত বড় হবে কে জানত!!!!! পুরা পোস্টের সাইজ!
২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০২
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: শুভ্র আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন কিছু তথ্য ও ছবি যোগ করার জন্য। আশা করি এই সব তথ্য ও ছবি গুলো বান্দরবান ভ্রমনে অনেক কাজে লাগবে। ![]()
২৩|
৩০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৬
কক বলেছেন: খুব উপকারী একটা পোস্ট....প্রিয়তে নিলাম।
@শুভ্র নামের ছেলে, আপানর ছবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে.....++++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: ধন্যবাদ কক--- পোষ্ট দখোর জন্য।
২৪|
৩১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৮
ফটো পাগল বলেছেন: বাহ্ একসাথে পুরো খবর
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৯
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: আপনি ফটো পাগল........ আশা করি ফটো গুলো ভাল লেগেছে। ![]()
২৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৮
নামহীনা বলেছেন: অনেক ধন্যবাদ, তথ্যবহুল পোষ্টের জন্য....
২৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৪
কুন্তল_এ বলেছেন: @শুভ্র নামের ছেলে: আপনার এড করা ছবিগুলা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দেশটা অনেক অনেক সুন্দর।
লেখক ভাই, অনেক ধন্যবাদ।
২৭|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫
শিবলী১২৩ বলেছেন: Click This Link
২৮|
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৫
১১স্টার বলেছেন: দেশে এসে প্রথমেই বান্দরবন যাব। অনেক দিনের ইচ্ছাটা প্রবল আকার ধারন করছে আপনার পোস্ট দেখে পিয়তে রাখলাম পরে তথ্যগুলো নোট করে সাথে নিয়ে বেরিয়ে পড়ব ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ ++
২৯|
২০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৬
ইঞ্জিঃ সাইফুল বলেছেন: কোন একদিন বেরিয়ে পড়ব ইনশাআল্লাহ.........
৩০|
৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০৯
সাইবার অভিযত্রী বলেছেন: খুবই খুবই তথ্যব হুল এবং উপকারী পোষ্ট।
অনেক অনেক ধন্যবাদ।
৩১|
১২ ই মে, ২০১১ বিকাল ৫:২২
হা...হা...হা... বলেছেন: অসাধারণ পোষ্ট!!! আর কারো কাজে লাগুক না লাগুক আমার কাজে লাগবে ইনশাল্লাহ। তবে পোষ্টের শেষ দিকে সংক্ষিপ্ত হয়ে গেছে।
মনে করুন আমি সেখানে তিনদিন থাকব। সেক্ষেত্রে সেই তিন দিনকে আমি কি করে সাজানো উচিত?
যেমন, প্রথম দিন আমি কোথায় কোথায় যাবো, সেখানে কতক্ষণ সময় লাগতে পারে ইত্যাদি।
এমন করে যদি একটু জানাতেন তবে কৃতজ্ঞতার শেষ থাকবে না।
৩২|
১৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৪
জাগ্রত চৌরঙ্গী বলেছেন: চমৎকার ও তথ্যবহুল লেখা !!!
অশেষ ধন্যবাদ
৩৩|
১৭ ই মে, ২০১১ রাত ১২:৪২
বিষন্ন একা বলেছেন: +++
৩৪|
০২ রা জুন, ২০১১ রাত ১২:১১
সৈয়দ ওমর হাসান বলেছেন: ভালোলাগলো।
৩৫|
২৫ শে জুলাই, ২০১১ সকাল ৮:২০
মামুন আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ, আসলেও দেখার মতো একটি জায়গা,
বান্দরবন যেয়ে কেওক্রাডং না দেখে আসা বোকামি, প্রথমে রুমা যাবেন , রুমা থেকে কেওক্রাডং যাবেন....
৩৬|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ১:০৫
সাইফ বাঙ্গালী বলেছেন: জনপ্রতি কত বাজেট করলে ২-৩ দিন দু'জনে ভালোভাবে ঘুরে আসা যাবে?
৩৭|
০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫৬
ট্রানজিট বলেছেন: উপকৃত হলাম, ইনসাল্লাহ এই শীতে যাব, কৃতজ্ঞ হব যদি একটু জানাতেন ৪ টা ফ্যামিলি (৮ জন) যেতে চাচ্ছি কোন কটেজ টা নিলে ভাল হবে,
৩৮|
০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫৭
ট্রানজিট বলেছেন: উপকৃত হলাম, ইনসাল্লাহ এই শীতে যাব, কৃতজ্ঞ হব যদি একটু জানাতেন ৪ টা ফ্যামিলি (৮ জন) যেতে চাচ্ছি কোন কটেজ টা নিলে ভাল হবে,
৩৯|
০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫৭
ট্রানজিট বলেছেন: উপকৃত হলাম, ইনসাল্লাহ এই শীতে যাব, কৃতজ্ঞ হব যদি একটু জানাতেন ৪ টা ফ্যামিলি (৮ জন) যেতে চাচ্ছি কোন কটেজ টা নিলে ভাল হবে,
৪০|
০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৯
ফিরোজরক্স বলেছেন: ভাই একটা বিষয় জানার ছিলো আর তা হল যে জিপ কি আরো বড় সাইজের হয়না জাতে ১৫ জন উঠতে পারে? আমি একটা বড় টিম নিয়ে যাচ্ছি তো তাই এই হিসেব জানা খুব দরকার।
৪১|
০৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৫
সৌমিকলিটু বলেছেন: ১৫ জন উঠা যায় , তবে ওরা চিল্লাচিল্লি করে অনেক ......।আমরা ৪৫ জন গিয়েছিলাম ---৩ টা গাড়ি নিয়ে ..........।মেনেজ করে নিতে পারলে যেতে পারবেন ---------------------
৪২|
১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৭
কাশিফ বলেছেন: এবার তো বান্দরবন যাবই......।অনেক ধন্যবাদ।
৪৩|
২৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:০৬
অচল স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ। কখনো যাওয়ার সুযোগ হলে কাজে লাগবে।
৪৪|
০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৪১
দুর্বার বলেছেন: এই মাসেই যাচ্ছি ইনশাল্লাহ, সো আপনার ইনফো গুলো ভিশন কাজে লাগবে আসাকরি।
৪৫|
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১:৪৭
ম্যারাডোনা হাসান খান বলেছেন: ভাল
৪৬|
২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:২৫
অবাক মানুষ বলেছেন:
আমার যেতে লোভ হয়
যারা গেছে তাদের প্রতি ক্ষোভ হয়।
৪৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪১
পাপাই বলেছেন: VAIIA THNX THNX THNX..................ONEK UPOKAR HOLO AMAR.
৪৮|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
টানিম বলেছেন: কি পরে যাওয়া ভালো ? কেডস না স্যান্ডল ??? দয়া করে জানাবেন । আমি আগামী সপ্তাহে যাচ্ছি । ধন্যবাদ
৪৯|
২০ শে জুন, ২০১৪ রাত ১২:৩৩
কাজী নাজমুল বলেছেন: অনেক ভাল লাগলো। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
৫০|
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩
হাসান মাহমুদ তানভির বলেছেন: দারুন পোস্ট। ভালো লাগলো। আমিও গিয়েছিলাম কিছু দিন আগে। আমার বান্দরবন টুর।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৪
সৈয়দ ইবনে রহমত বলেছেন: অনেকের কাজে লাগবে।
এখানে আমার বান্দরবান ছবি ব্লগ
Click This Link