| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতরাতে আমি একজন বীর মুক্তিযোদ্ধার জানায পড়তে যাই।
যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তাই রীতি অনুযায়ী তাকে রাষ্ট্রীয়
সন্মান দেয়ার জন্য ৪ জন পুলিশ আসলো। তখন আমরা জানাযা পড়ার
প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু তারা এসে ইমাম সাহেবকে থামিয়ে দিলেন। আমি পিছনেই ছিলাম তাই সামনে কি হচ্ছিলো দেখার জন্য সামনে এলাম।
এসে দেখি এক জন পুলিশ বাকি তিন জনকে কিভাবে সন্মান দেখাতে হবে
তা শিখাচ্ছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিলো ;দি থ্রি স্টুডেজ ; এর একটা পর্ব লাইভ দেখছি। ট্রেইনার তাদেরকে বলছে
মুর্দ্দা পেরেড অস্ত্র কাঁদে নিবে,
কাঁদে নাও;
দুইজন মোটামুটি ভাবে পারছে কিন্তু বাকি একজন তার অস্ত্র একরকম কোলে নিয়ে নিল পাশের জন কনুই দিয়ে গুতা মারতেই তার দিকে তাকিয়ে নিজের অবস্থান ঠিক করলো এইরকম অবস্থার মধ্য দিয়ে তাদের
ট্রেইন শেষ হলো। জানাযার পর তারা এবার চূড়ান্ত সন্মান জানানোর জন্য
প্রস্তুত। একি তাদের ৩ জনের মাথায় ক্যাপ কিন্তু ১ জনের ক্যাপ কই।
না হারায় নি তার কমোরে ক্রিকেট খেলার আম্পায়ার এর মতা। তারাতারি
করে তার ক্যাপ মাথায় দিলো। হাত নিতে বললো ডান দিকে তারা নেয় বাঁ
দিকে। কি হাস্যকর অবস্থা জানাযা বলে কেউ জোরে হাঁসেনি। যাক কোনোরকম লাশ কবরে নামানোর সাথে সাথে তাদের পতাকা নিয়ে তারা
চলে গেলো।