নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঙ্গলে চলে যাব

মঙ্গলে চলে যাব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ - ওমান ম্যাচ নিয়ে যা বললেন __ অশ্বিন

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

এই ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। যে জিতবে সেই পাবে মূলপর্ব খেলার সুযোগ। যদিও খেলায় বাংলাদেশই ফেভারিট। তবুও আগ্রহের কমতি নেই এই ম্যাচটি নিয়ে। প্রবল আগ্রহ আছে ভারতীয় স্পিনার অশ্বিনেরও। এই ম্যাচ নিয়ে অশ্বিন টুইট করেছেন,""" ‘বাংলাদেশ-ওমান ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি এই ম্যাচটা জেতে তাহলে একটি গোটা দেশ আনন্দে ভাসবে। কিন্তু ওমান যদি ম্যাচটা জেতে, তাহলে আনন্দে ভাসবে গোটা ক্রিকেট দুনিয়াই""।টুইটে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিতে হচ্ছে অশ্বিনকে। বাংলাদেশ সমর্থকেরা পাল্টা টুইট করে অশ্বিনকে ঝাঁজাল মন্তব্য করছেন। ওমানের জয় কি অশ্বিন চাইছেন শুধুমাত্র নিরপেক্ষ দর্শক হিসেবে? সহযোগী এক দেশের উঠে আসার রোমাঞ্চকর গল্পের জন্য? নাকি অন্য কিছু?
পাল্টা টুইটে আজাদ লিখেছেন, ‘তোমার টুইট দেখে মনে হচ্ছে যে তোমরা টাইগারদের মুখোমুখি হতে ভয় পাচ্ছ।’ অশ্বিনও অবশ্য বেশ পাল্টা জবাব দিচ্ছেন। বলেছেন, ‘একবার ভাবলাম তোমার মন্তব্যটা মুছে ফেলি। কিন্তু পরক্ষণেই মনে হলো, আমার অত সময় নেই।’
বিবেক রাউনিয়ার নামের আরও একজন লিখেছেন, ‘বাংলাদেশ জিতলেও তো ভাই আপনার গ্রুপ কঠিন হয়ে যাবে।’ সাফ্ফাত বকুল লিখেছেন, ‘বাংলাদেশ জিতলে প্রতিযোগিতাটা কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ওমান তো অন্তত ক্রিকেট দুনিয়ার মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে।’
অশ্বিন অবশ্য সাফ্ফাতের এই টুইটের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘অবশ্যই বাংলাদেশ ভালো দল। তাদের হারানো খুব কঠিন। কিন্তু ওমানের জয়টা কিন্তু ক্রিকেট খেলাটার জন্য ভালো

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

মোস্তফা সোহেল বলেছেন: দাদা দের ধরে বাঁশ দিমু

২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

নুর আমিন লেবু বলেছেন: রেন্ডিয়ারে আইককলা বাঁশ দিমু ওয়েট কইরেন ভাই

৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: আগেই বলে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.