| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় একটি সুন্দর সম্ভবনাময় দেশ ছিল । কিন্তু দেশটির রাজা ছিল একটি খুনি রাক্ষস । দেশটির সাধারন জনগণ ছিল খুব নিরীহ, তারা ঐ রাজাকে পছন্দ করতো না । রাক্ষসটি তাদের উপর নানা রকম অত্যাচার করতো । শুধু রাক্ষসটির কিছু চ্যালা ছিল রাক্ষসের পক্ষে । সাধারন জনগনের মধ্যে একটি পরোপকারী ও দয়ালু একটি ছেলে ছিল । একসময় সেই ছেলেটি ঐ দুষ্ট রাক্ষসটাকে দেশ থেকে বিতারিত করে দিল । সে দেশটির অনেক উন্নয়ন করলো । দেশের নগরায়ন শুরু হল । কিন্তু অপরদিকে সেই রাক্ষসের চ্যালারা পরল বিপদে । তারা নতুন রাজার ক্ষতি করার জন্য ফন্দি আঁটতে থাকল । তারা দেখল যে নতুন রাজা অনেক বেশি জনপ্রিয় তাই তারা আগে জনগনের কাছে গিয়ে তাদের মিষ্টি কথা বলতে লাগলো, কিছু ভালো কাজ করে সেটা ফলাও করে ছাপাতে লাগলো, যাতে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় । কিন্তু সহজ সরল সাধারন জনগণ তাদের এই চক্রান্তের কথা ঘুণাক্ষরেও টের পেল না । তারা নতুন রাজার উন্নয়ন কর্মকাণ্ডকে জনগনের কাছে বিকৃত করে উপস্থাপন করতে লাগলো । তারা জনগনের কাছে মায়াকান্না করে তাদের ভুল ভাল বোঝাতে লাগলো । তারা আবার সেই রাক্ষসটাকে ফিরিয়ে আনতেই এইসব করছে ।
বিঃ দ্রঃ এটি একটি কাল্পনিক ঘটনা । কিন্তু এরকম ঘটনা যেকোনো সময় ঘটতে পারে আপনার সাথেও । অতএব এসব ঘটনা থেকে বাঁচতে সর্বদা সতর্কতা অবলম্বন করুন । (লেখাটি এর আগে আমার অন্য আইডি থেকে পোস্ট করেছিলাম । সেটির পাসওয়ার্ড ভুলে যাবার কারনে আবার লিখলাম)
©somewhere in net ltd.