| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...................আমার আমি.....................
.
.
.
.
সিড়ির উপর দাড়ানো অবস্থায় চোখ দুটো হঠাৎ নিবদ্ধ হয়ে গেল বাড়ির পশ্চিম পাশে সটান দাড়িয়ে থাকা পুরোনো ঘরটির টিনের চালের উপর। ঘরটির মেরুদণ্ড দুর্বল বৃদ্ধ হয়ে গেছে ঠিক কিন্তু পর্শুকাগুলো যৌবনকে না পারলেও প্রৌঢ়ের চাকচিক্যকে আটকে রেখেছে। টিনের ঘর। কিছু দিন আগেও আমরা ওই ঘরটিতে ছিলাম। ঘরটির সাথে আমার সেই ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত সব স্মৃতি জড়িত। প্রাইমারি পার করেছি, মাধ্যমিক শেষ করেছি, কলেজ জীবনেরও সমাপ্তি ঘটেছে এই ঘরটিতে। টিনের চালের চূড়ায় চোখদ্বয়কে স্থির রেখে মস্তিষ্ক তার স্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে। খুঁজে ফিরছে অতীতের সোনালী দিনগুলো........
.
.
.......ক্ষুদ্র ক্ষুদ্র হাত পা দিয়ে ঘরের উত্তর পাশে থাকা অনুচ্চ গাছ বেয়ে চালে উঠছি। টিনের উপর গাঁথা পেরেকের সারির উপর দিয়ে সন্তর্পণে পা টিপে টিপে হাটছি যেন শব্দ না করে উঠে টিন। কখনও বা হয়ত বারান্দার অংশ অতিক্রম করে ঘরের খাড়া অংশে আরোহণ করবার দুঃসাহস করা। এই তো আমি। আমার ছোট ছোট হাত খাটো খাটো পা। মাছ ধরার বড়শিটাও আছে টিনের উপর। কখনো কোন ভাবে উঠে গিয়েছি টিনের উপর কিন্তু কষ্ট করে নামতে হয়নি। সিড়ির উপর একজন বড় মানুষ দাড়িয়ে দুই হাত প্রসারিত করে নামিয়ে দিয়েছেন........ঘরের পিছনে থাকা কাঠাল গাছে প্রায়ই উঠে যেতাম। উপর দিকে গিয়ে গাছটা কয়েকটা ডালে বিভক্ত। কষ্ট করে বুক ছেঁচড়ে ওই পর্যন্ত উঠলেই আমি রাজা। একবারতো লুঙ্গি পড়ে উঠে গেলাম। নামার সময় লুঙ্গী নিয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি হল। নিচে লোকজন দাড়ানো (প্রতিবেশী মহিলাও) তাদের সামনেই লুঙ্গী খুলে নিচে ফেলে দিলাম। নেমে আসলাম নিচে। এই তো সেদিন! ......এই তো সেই ঘর!.... কোথায় গেল সেই কচি মন?.... কোথায় সেই আমি ?...... কোথায় আমার সেই সকাল যখন শীতের ঋতুতে ভোর বেলা ঘুম থেকে উঠে পশ্চিম কোণে অবস্থিত এই ঘরের বারান্দায় বসলে পূর্ব দিগন্ত থেকে নদীর ওপারের গাছপালার ভিতর দিয়ে নারিকেল গাছের ডগার পাশ দিয়ে উদিত হওয়া রঙিন সূর্যটা আমাকে সোনালী আভায় উষ্ঞ করত। কোথায় আমার সেই হারানো দিনগুলো???? ..... আমায় ফিরিয়ে দাও.......সেই আমি এই যে এখনও আছি!!!....... এই তো আমার সেই ঘর......এই তো সেই চাল,,,,, ... এই তো চালের লম্বা অংশের দুই পাশে টিন দিয়ে বানানো প্লেনও আছে চালের সাথে......শুধু সেই ছোট আমি নেই.......আমার হাত দুটো বড় হয়েছে শুধু......পা দুটো একটু লম্বা হয়েছে.....মস্তিষ্ক একটু বেশি চিন্তা করতে পারে আগের চেয়ে......এই তো!!!! কিন্তু সেই আমিকে আমি কালের স্রোতে হারিয়ে ফেলেছি। ফিরিয়ে দাও সেই পুরোনো আমিকে আমার কাছে.............
©somewhere in net ltd.