| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক্সক্লুসিভ বান্দর
আমি কি? আমি কে? তা জানার কোন প্রয়োজন নেই। অতি সাধারণ এক মানুষ আমি। অতি তুচ্ছ, নগন্য এক মানুষ আমি। সুতরাং আমার সম্পর্কে জানানোরও কিছু নেই।
দুই আঙুলের ফাঁকে সিগারেট থাকাটা স্মার্টনেস নয়, দুই আঙুলের ফাঁকে ৫ টাকার একটা বলপেন থাকাটা আরও বড় স্মার্টনেসের পরিচায়ক।
হাতে মদের বোতল, ওয়াইনের গ্লাস থাকাটা আধুনিকতা না, সামান্য একটা বই অথবা একটা অভিধান থাকাটা আরও বেশি আধুনিকতার প্রমান দেয়।
চোখে সানগ্লাস, পায়ে কনভার্স পরে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের কমেন্ট করাটা ইয়ং জেনারেশানের পরিচায়ক না, মায়ের জাতিকে যথোপযুক্ত সম্মান দেয়াটাই ভদ্রতা।
একইভাবে চাপা লেগিংস আর কোমর থেকে কাটা কামিজ পরে রানের মাংসের শেপ দেখানোটাও আধুনিকতা নয়। নগ্নতা যদি আধুনিকতা হতো তাহলে পশুপাখিই সবচেয়ে আধুনিক। শালিনতার জন্য বোরখা-নেকাব পড়তে হয় না। সামান্য সচেতনতাই যথেষ্ট।
রিকশাওয়ালা ভাড়া দুই টাকা বেশি চাইলেই থাপ্পড় দেয়া, আর গার্লফ্রেন্ড নিয়ে খেতে গেলে ওয়েটারের স্যার বলে সম্বোধন করা লম্বা সালামে গলে গিয়ে ১০০ টাকা বের করে দেয়াটাই আন্তরিকতা নয়।
নম্রতা, ভদ্রতা কারো শিখিয়ে দেবার বিষয় নয়। এটা আত্মস্থ করে নিতে হয়।
পৃথিবীতে জোর যার, মুল্লুক তার। কিন্তু এ জোর অবশ্যই গায়ের জোর হওয়া উচিত নয়। এ জোর হওয়া উচিৎ মনের জোর, আত্মবিশ্বাসের জোর। সঠিক পথে জীবন যাপন করলে কখনোই মাথা নিচু করে চলতে হয় না। যে যাই বলুক না কেন, নিজের কাছে নিজের রেসপেক্টটা তখন অনেকগুন বেশি থাকে।
একটা গল্প বলে শেষ করি।
"একবার এক লোক এক বালককে দেখলো তার বিলাসবহুল আর খুবই দামী গাড়ির দিকে এক পলকে তাকিয়ে আছে।
লোকটি সেদিন খুবই ভালো মুডে ছিল। তাই তিনি বালকটিকে তার গাড়ীতে চড়ার আমন্ত্রন জানালেন।
বালকটি তার নিজের কানকেই বিশ্বাস করতে পারলো না। অবাক বিস্ময়ে সে গাড়ীতে উঠলো।
বালকঃ গাড়িটি অসাধারণ। বিশাল আর খুবই সুন্দর। আমি কি গাড়িটির দাম জানতে পারি?
লোকঃ আমি আসলে সঠিক দাম জানিনা। আমার এক বন্ধু আমাকে গাড়িটি গিফট করেছে।
বালকঃ আপনার বন্ধুর অশেষ কৃপা।
।
।
লোকঃ আমি জানি তুমি এই মুহূর্তে কি চিন্তা করছো। তুমি নিশ্চয়ই ভাবছো যে তোমার ও যদি এরকম একজন বন্ধু থাকতো... তাই না?
বালকঃ না! আমি ভাবছি- আমি যদি আপনার ওই বন্ধু হতে পারতাম...!"
আসলেই... আচার ব্যাবহার, উন্নত মন মানসিকতা, চিন্তা ভাবনা অনেক বড় একটি গুণ...
©somewhere in net ltd.