| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবতার শবদেহ পিশাচের আসন হয় যদি .... কি আসে যায় তাতে.... তান্ত্রিকের ধ্যান নদীর মতন বয়ে চলে নিরবধি।
বুয়েটের ছাত্র অথচ ঠাটারিবাজারে স্টার হোটেলের কাচ্চি বিরিয়ানি খাননি, এমন কেউ থাকলে দয়া করে খুন হয়ে যান।
আমার স্টার হোটেলে যাওয়া শুরু যেদিন ভর্তি পরীক্ষা দেই, সেদিন থেকে।
লাস্ট খেয়েছি দেশ ছাড়ার কয়েকদিন আগে।
স্বাদ জিহবায় লেগে রয়েছে এখনো।
কাচ্চি বিরিয়ানির সাথে চিকেন টিক্কা, ফাঁকে ফাঁকে বোরহানির গ্লাসে চুমুক আর সবশেষে ফালুদা - আহা, বেহেশতে যেতে চাইনা, এইসব শেষে স্টার থেকে বের হয়ে রাস্তার উপারের পানের দোকানের মিষ্টি পান মুখে আর একটা সোনালী পাতা ঠোটে ধরিয়ে এক রিকশায় তিনজন যাযাবর পুরান ঢাকার অলিগলি ঘুরে হলে ফিরতে চাই, যতবার চাই ততবার। বেহেশতে যেতে চাই না।
কত উত্সবে, কত বাজিতে হেরে, কত বন্ধুকে খাসি করে, কত অকারনে, কতবার যে দল বেধে স্টারে খেতে যাওয়া!
স্টারের সেই বটি কাবাব আর মুরগি মুসাল্লাম - বদলে আমি দিয়ে দেব সমরকন্দ আর বোখারা!
স্টার মানে এই রিকশা ঠাটারি বাজার, স্টার মানে দোস্ত তোমার ডারলিং কবে লাইনে আসবে, স্টার মানে বংগবাজার, ফুলবাড়িয়ার লাল বিআরটিসি, ডাইনে মোড় তারপর বায়, এইবার থামো, চিকেন টিক্কার ফারনেস পেরুলেই স্টার মানে মামু ভাল আছেন!
স্টার মানে আকাশে বাতাসে কাচ্চি, টিক্কা, মোরগ পোলাও, তন্দুর, ফালুদা, ফিরনি, কোক, বেনসন, পাঁচমশলা, বিল, বখশিস।
স্টার মানে, চল্ স্টারে যাই!
স্টার মানে আমার ফেলে আসা দিন।
২|
১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৫
ফাহা বলেছেন: কাচ্চির সেই স্বাদ এখনও আছে তো!
ভাই এই পোস্ট বড় দুঃখে লিখছি, এখন চাইলেও স্টারে যেতে পারি না। আপনার যেন এইরকম পোস্ট পোস্টানো না লাগে! @তারেক রহিম
৩|
১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৭
ফাহা বলেছেন: মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি আবার মাইন্ড খাইয়েন না। স্টারে দেখা হবে।
৪|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০২
খনড ত বলেছেন: দোস্ত, চল স্টারে যাই...
৫|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
ফাহা বলেছেন: হ, ল যাই। বিল তুই দিবি @ খনড ত
৬|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১০
তারেক রহিম বলেছেন: লন যাই, খনড ত ভাই। বিল আমি দিমু, খালি মানিব্যাগ থাকবে আপনার পকেটে। সেই মানিব্যাগে টাকাও থাকবে আপনার।
৭|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১০
খনড ত বলেছেন: স্টারের বিল আমি দিমু। মাগার প্লেন ভাড়াটা তুই দিবি...
৮|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১২
ফাহা বলেছেন: হ্যা, হ্যা, আমার প্লেন ভাড়াটা আমিই দেব।
স্টার বলে কথা!
৯|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২২
হযবরল বলেছেন: স্টারের চিকেন টিক্কা লিজেন্ডারি। ভালো লাগলো ।
১০|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
ফাহা বলেছেন: হুম, মনে পড়লেই জিবে জল আসে।
১১|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
প্রচেত্য বলেছেন: ধ্যাৎ কি লেখা দিলেন !
সারাদিন তো মাথায় "স্টার" শব্দটা মাছির মত ভন ভন করবে !
ঠেলা কিন্তু আপনাকেই সামলাতে হবে
১২|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
ফাহা বলেছেন: আমি বলে দিলেই হবে?
ঘুরে আসুন না!
১৩|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
মম বলেছেন: আমি ইহার সাথে যোগ করতে চাই..
খিড়ি কাবাব, গুরদা কাবাব আর নান।
আপনি মিয়া র বিষয় পান না, খাওয়া নিয়া লিখলেন ক্যান? এই খাওয়ার দুখে খালি আমেরিকা ছাইড়া যাইতে মন চায়। আমার দোসত অপু কয়, সারা দুনিয়ার মাঝে বাংলাদেশি মাইয়া শেরসঠো, র খানা।
দুনিয়া র কোন খানা এততো মজা না।
আমি বরতমানে সিংগেল এগেইন। তয় ঠিক করসি, বাকি জিবন যদি একলাও কাটাইতে তবু কসটো নাই।
কিনতু পাতরো "পলাশী/চানখারপুল/নিলখেত"না
চিনলে বিয়া করব না।
ঢাবি/ঢামে/বুয়েট না হৈলেও চলবে।
হুদা হাটা হাটি করসে ঐ এলাকায় এই রকম পাতরো চাই। যাতে "হাজীর বিরিয়ানির" বিগ্যাপন দেইখা কানলে তা নিয়া আসবে।
নিউ ইয়রকে সাগর রেসটুরেনট এ হাজীর বিরিয়ানি বানায়। আমি আগামি উইকেনডে নিউ ইয়রক
ভাবতাসি।
দিলেন মনটা খারাপ কৈরা ! আমার ডায়াবেটিস হৈলে আপনের দায় থাকলো।
১৪|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
ফাহা বলেছেন: হ, এখন সবই আমার দোষ!
মনে হচ্ছে আজকে অনেকেরই মন খারাপ করে দিছি।
এখন থেকে সবাই আমার নাম নিয়ে হোটেল রেস্তোয়ায় ঢুকবেন, আশা করি ডায়াবেটিস, পকেটখালি এইসব রোগ বালাই ধারে কাছে ঘেসবেনা।
মম, আমাদের এখানেও এখন ফকরুদ্দিনের বিরিয়ানি এসে গেছে। মাগার কোনো কন্সিটেন্সি নাই। আইজ জোশ তো কাইল ম্যাদা।
যাইহোক, আপনের দরকার একটা খাদক জামাই। তবে খালি বাইরের জিনিস খাইলেই কি হইবো বইন, জামাইরে এইটা ঐটা বানাইয়া খাওয়াইতে হইবোনা? শিখতাছেন কিছু? নাকি...।
আইজকা স্টারের স্মৃতি আমারে আওলা কইরা ছাইরা দিছে।
১৫|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
মম বলেছেন: এই ইনকনসেনটেনসি খানা'র ব্যাপারে পেরায় সব
সহরেই দেখসি। এলে'র নাম ফাটাইননা রেসটুরেনটের একৈ অবছথা।
আপনি কি আমেরিকায় থাকেন? কোন মেরুতে?( দাওয়াত চাইয়েন না কিনতু। আমার ঘড় বাড়ি নাই।মাইনসের বাড়িত থাকি।)
যদি উততরে না থাকেন, আমি আপনাকে চুপি চুপি
একটা কথা কৈ, আমি নিজেও ভালো রানতে পারি।
সেই ১৯৯২ সালে ডাসের মামুর থিককা সামুসা'র ভাজ সিখছিলাম। ভুলি নাই। আমি খাদক পরিবারের
কন্যা। রাননা আমার সখ। আমি রানতে আর গান সুইনা দিন কাটাইতে পারি।
একবার হালিম খাওয়াই ধরা খাইসি। খালি আমারে ফোন করে, ভাবি হালিম খাওয়াইবেন কবে? ইফতার পারটিতে পটলাক হৈবে, আপনের জনন্য হালিম।আমার বাড়ি বরিশাল। মাছ খুব আয়েস কৈরা রানধি।হেরা খালি দাওয়াত চায়।
আসলেই আমি ফালুদা মিস করি !! বোরহানি ভালো
বানাইতে পারি, কিনতু ফালুদা স্বাদ ঠিক হয় না।
ফকরুদদিন এর বিরানি কোথায় বানায়?
১৬|
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
ফাহা বলেছেন: ভালো কথা, খিড়ি কাবাব তো কখনও খাইনি। এইতা কি বস্তু?
১৭|
১৬ ই মে, ২০০৭ রাত ৮:১১
মম বলেছেন: এইটা বেহেশতি মেওয়া।
ইয়া গরুর ওলান(এসতন) দিয়া তৈরী হয়।
ঠাটারী বাজারে রাসতার দুই ধারে লাইন দিয়া বিকাল বেলায় বসে কাবাবের দোকান।
১৮|
১৬ ই মে, ২০০৭ রাত ৮:১৫
ফাহা বলেছেন: ও।
ওহাই তাহা হইলে খিড়ি!
আমি ভাবছিলাম খির মাখাইয়া বিরিয়ানি তাহাই খিড়ি।
যাহা হোক, কতবার বাহিরের খাবার আর খাবোনা বলিয়া ফিরিয়া আসিয়াছি কিন্তু খিড়ি খাওয়া হয় নাই। ইবার খেতে হইবে।
১৯|
১৬ ই মে, ২০০৭ রাত ৮:৩০
মাশীদ বলেছেন: এ কী পোস্ট দিলি রে আমার কুদ্দুস!
আহা!
এবার দেশে গিয়ে বাড়ির কাছে একটা নতুন স্টার খোলা সত্বেও সেখানে যাওয়া হল না।
মনটাই খারাপ করে দিলি।
২০|
১৬ ই মে, ২০০৭ রাত ৮:৪৩
সজীব বলেছেন: ভাইসব, আমরা সৈয়দ মুজতবা আলীর ভাতিজাকে পেয়ে গেছি। আর কোন চিন্তা নাই। চুপি চুপি একটা কথা বলে রাখি এই বেলা। তৈমুর লং রেগে যখন প্রশ্ন করেছিলেন পারস্যের কবিকে (সম্ভবত কবি হাফিজকে) - এতো কষ্ট করে বিশ্বের শ্রেষ্ঠ নগরী করে গড়ে তুললাম যে সমরকন্দ আর বোখারাকে তা তুমি প্রিয়ার মুখের তিলের বিনিময়ে বিলিয়ে দেয়ার কথা তোমার কবিতায় বলেছ কোন সাহসে? মিষ্টি হেসে কবি বললেন, হুজুর এই ভীষন অপব্যয়ের জন্যই তো আজ আমার এই দশা। তৈমুর খুশি হয়ে তাকে পুরস্কৃত করেছিলেন। মজা না?
২১|
১৬ ই মে, ২০০৭ রাত ৯:০৭
ফাহা বলেছেন: আরে কুলসুম যে!
খাওনের গন্ধে ঠিকই হাজির দেখি!!
নতুন স্টার খোলা সত্বেও সেখানে না যাওয়াটা বড়ই অন্যায় হয়েছে।
তা ভালো আছেন? @ মাশীদাপু
২২|
১৬ ই মে, ২০০৭ রাত ৯:০৮
ফাহা বলেছেন: বলেন , বলেন, আপনাদেরই দিন।
বলবেনই তো। @ সজীব
২৩|
১৬ ই মে, ২০০৭ রাত ৯:৩৬
অমিত বলেছেন: ছবিটা মুরগ মুসাল্লামের না !! এইসব কি মনে করায় দিলেন !! এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি কেমনে ??
২৪|
১৬ ই মে, ২০০৭ রাত ৯:৪১
ঠুকেমারি বলেছেন: কালকেই ষ্টারে গিয়া খাইয়া দাইয়া আরাম কইরা একটা ঢেক দিমু। মন চাইলে পাদও দিমু।
২৫|
১৬ ই মে, ২০০৭ রাত ১০:৩১
আলী বলেছেন: যেখানেই যাও সুখাদ্যের জন্য তোমাদের সোকল্ড পুরান ঢাকায় আসতেই হবে।
I PROUD TO BE A DHAKAIYA
২৬|
১৬ ই মে, ২০০৭ রাত ১১:১৬
ফাহা বলেছেন: মম:
এই প্রথম আমি কেন ম্যারিকাতে বাসবাস (বসবাস নয়) করি না, সেইজন্য কষ্ট লাগল। ইস, সামুসা আর হালিমের কষ্টে আমার রাতে ঘুম আসেতেছে না। ইয়ে, পারসেল করে দেন। আমি দুনিয়ার অন্য পাশে হা করে আছি।
সিংহপুরে থাকি। এইখানে চিংগুদের খানা খাদ্য দেখে মনে মনে হাসি, দুনিয়া থেকে এরা একসময় স্টার হটেলে না খেয়েই চলে যাবে। আফসোস!
সজীব:
সমরকন্দও আমার না, বোখারাও আমার না। তাই অন্যকে দান করে যদি মোসল্লাম খাওয়া যায় ভরপেট তাইলে প্রবলেম কি?
জানি না, সৈয়দ মুজতবা আলী স্টারের বোরহানি পান করেছিলেন কি না। করলে আর আফগানমুখী হইতেন না এইটা নিশ্চিত।
অমিত:
আরে ভাই, ডাক্তর দেখান। আপনের নাক গেছে। ছবি দেইখা নাহয় না চিনলেন, কিন্তু গন্ধ শুইকা বুঝলেন না যে ঐটা চিকেন টিক্কার ছবি!
ঠুকোমারি:
ছিহ্ । দুষ্ট।
আলী:
কোন এলাকা? গামা ভাইরে চেনেন?
২৭|
১৭ ই মে, ২০০৭ রাত ১২:০৫
মম বলেছেন: আলী রে করা আপনের পোরশনো পৈরা হাসতে হাসতে মৈরা যাইতেসি !!!
না, পারসেল করা সমভব না। তবে আপনি যদি আমেরিকায় বেড়াইতে আসেন "ফকরুদদিনের বিরানি" লৈয়া সামুসা এবং"হালিম" এর দাওয়াত থাকল।
অবশ্যই আসবেন। সেই লগে বিদেশি রাননা র ও দাওয়াত থাকল। রওয়ানা র আগে জানাইলে ভাল হৈবে,কি কি খাইতে চান। রেডি থাকবে আশাকরি।
২৮|
১৭ ই মে, ২০০৭ রাত ১২:১৪
মোহাম্মদ এরশাদ বলেছেন: পুরান ঢাকার নাম শুনলেই জ্বর আসে, যাওয়া তো দূরের কথা....
২৯|
১৭ ই মে, ২০০৭ রাত ১২:১৭
ফাহা বলেছেন: একে কি দাওয়াত বলে? দাওয়াত দিলেন নাকি বিরিয়ানি খাবার চাইলেন- কোনটা?
তারচে বউরে কই, সমুসা বানাওতো। হালিমে চুবাইয়া খাই।
৩০|
১৭ ই মে, ২০০৭ রাত ১২:১৯
ফাহা বলেছেন: কোন জ্বর? খাইখাই জ্বর?
৩১|
১৭ ই মে, ২০০৭ রাত ১২:২৭
মোহাম্মদ এরশাদ বলেছেন: যত রকমের জ্বরই হউক সবার ওষধ নতুন ঢাকায় ভাল পাওয়া যায়, ওইটা আপনাদের জায়গা আমার না......
৩২|
১৭ ই মে, ২০০৭ রাত ১২:২৯
ফাহা বলেছেন: খাইছে, আলী ভাই এই কথা শুনলে যেই পিস্তল তিনি নিজের মাথায় ঠেকাইয়া রাখছেন সেইটা আপনার মাথায় ঠেকাইবো। সাধু সাবধান! @ মো. এরশাদ
৩৩|
১৭ ই মে, ২০০৭ রাত ১:৫৭
ধুসর গোধূলি বলেছেন: আপনেরে হেমলক পানে ফাসিতে ঝুলানো উচিত মিয়া।
৩৪|
১৭ ই মে, ২০০৭ রাত ২:৩০
ফাহা বলেছেন: ভাই ধুগো, তাও ভালো হেমলক। মাইনষে তো কি গোলাপ গুহা না সাপের গুহার কথা বলতাছে!
হেমলকের সাথে বোরহানির ককটেল বোধহয় জমবে ভাল, কি বলেন? না মরলে ফাসি তো আছেই
৩৫|
১৭ ই মে, ২০০৭ রাত ২:৩২
ধুসর গোধূলি বলেছেন: মরণোত্তর ফাঁসি?
৩৬|
১৭ ই মে, ২০০৭ রাত ২:৩৫
ফাহা বলেছেন: আপনি জল্লাদ নাকি?
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৫২
তারেক রহিম বলেছেন: আর কয় বছর পরে ঠিক এইরকম একটা পোস্ট দিব আমি।
আমরা পরশু খেলাম কাচ্চি, বোরহানি। :-D