নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংগু

অস্থির জনপথ

সাংগু › বিস্তারিত পোস্টঃ

দয়া করে আপনাদের দলের পোস্টার আর ব্যানার থেকে মেজর জিয়ার নাম ও ছবি মুছে ফেলুন । আপনাদের কোন অধিকার নেই মেজর জিয়াকে অপমান করার । একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

আজ যদি মেজর জিয়া বেঁচে থাকতেন তাইলে হইত আজ তিনিও কান্নাই ভেঙ্গে পড়তেন । তিনিও আজ রাজপথে জামাত শিবিরকে প্রতিহত করতে নামতেন । বিএনপি কি ভুলে গেছে শহীদ জিয়ার কথা ? যাকে আদর্শ মেনে তারা রাজনীতি করেন , নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবী করেন ? তারা কি ক্ষমতার জন্নে এতই পাগল হয়ে গেছে যে জাতীয় পতাকা পুড়াল যারা , যারা শহীদ মিনার ভাঙল এখনো তাদের পক্ষে সাফাই গাইছে ? তারা কি মনে করে এইভাবে ক্ষমতাই যাওয়া সম্বভ ? এখন একটা সময় এসে গেছে বিএনপি'র সুনির্দিষ্ট ভাবে বুজিয়ে দেওয়া তারা আসলে কাদের চাই ? দেশদ্রোহীর দল জামাত শিবিরকে নাকি বাংলার আপামর জনগণকে ? এখন আর মধ্যাবস্তাই থাকার সময় নই । হই রাজাকারের ফাঁসির দাবী নিয়ে আর জামাত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে একাত্মতা প্রকাশ করে শাহবাগ আসুন নাইলে নিজেদের ধ্বংসের সময় গুনতে থাকুন । আর দয়া করে আপনাদের দলের পোস্টার আর ব্যানার থেকে মেজর জিয়ার নাম ও ছবি মুছে ফেলুন । আপনাদের কোন অধিকার নেই মেজর জিয়াকে অপমান করার । একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

ইউনুস খান বলেছেন: ভাইজানের দেখি জিয়ার প্রতি দরদ উতলাইয়া উঠলো। আপনাদের মতিয়া আপারে চিনেন? হ্যাঁ আমি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কথা বলতেছি। কিছুদিন আগেও উনি জিয়াকে রাজাকার বললেন। কোথায় ছিলেন তখন?

বিএনপি সবসময় জনগণকে পাশে চেয়েছে এবং জনগণের পাশে ছিলো। তাইতো বিএনপি তত্ত্বাবাধয়ক সরকারের জন্য আন্দোলন করে। আর আওয়ামীলীগের জনগণের প্রতি আস্থা নেই তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।

তারপরও বুঝেন না কারা জনগণকে পাশে চায়?

বিএনপি কখনোই দেশ ও দেশ সংশ্লিষ্ট কোন কিছুর অপমান বরদাস্ত করেনা। ভবিষ্যতেও করবেনা।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

নয়ামুখ বলেছেন: আজকের আন্দোলনের ডাক কি জামাত দিয়েছিলো নাকি ? আপনারা সব কিছুর কৃতিত্ব জামাতকে দিতে যান কেনো ?

আজকে এই কর্মসূচীর ডাক দিয়েছিলেন শায়খুল হাদিস আল্লামা আহমদ শফি। আর এতে কিছুমাত্র নাস্তিক ছাড়া ধর্মপ্রাণ সকল মুসল্লিরা অংশ নিয়েছিলেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

সাংগু বলেছেন: ভাগ্য ভাল এদের গুলি করে নাই।

আজ পূর্বপরিচিত পুলিশের রমনা বিভাগে কর্মরত এক অফিসারের সাথে শাহবাগ থানায় দেখা করতে গেছিলাম । আলাপের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম ভাই জনগন তো এখন আপনাদের উপর খুবই নাখোশ, ভাবছে হয়ত জামাত শিবিরদের আপনারা ভয় পেয়ে গেছেন? তিনি আমাকে যে উত্তর দিলেন আমি আর একটি কথাও বলতে পারলাম
না। তিনি বললেন ছোট ভাই, আজ জুম্মার নামাজের পর যে সমস্ত মুসল্লিরা বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে আসতেছিল শুরুতে সামনের দিকে কিছু মধ্য বয়সী আর বয়স্ক লোক ছিল কিন্তু সচিবলায় পার হওয়ার পর থেকে এই লোক গুলো পেছনে যেতে থাকে এবং সামনে রাখে কিছু কিশোর বালকদের যাদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১৫ এর মধ্যে। এই বালকগুলো এমন যে বেশিরভাগেই জানেনা যুদ্ধাপরাধী কি এবং কারা? ট্রাইব্যুনাল, বিচার সম্পর্কে এদের কোন ধারনাই নেই ?এরা জানেনা ব্লগ কাকে বলে, কারাই বা ব্লগার? এদের বেশীরভাগ কেই ঢাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আনা হয়েছে শুধু শাহবাগের গন জাগরন মঞ্চে আগুন দেয়ার জন্য। এদের শেখান হয়েছে যে এখানে যারা আন্দোলন করছে তারা সবাই ইসলামের শত্রু, এদের খতম করতে গিয়ে যদি কেউ মারাও যায় তবে তার শহিদি মৃত্যু হবে। দুই জন কনস্টেবলকে অনেক বুঝিয়ে শুনিয়ে হাজত খানার কাছে গেলাম গ্রেফতার কৃত কয়েকজনকে দেখতে, দেখলাম খুবই নোংরা খোলা বাথরুম বিশিষ্ট রুমে গাদাগাদি করে কয়েকজন কিশোর তরুন মেঝেতে শুয়ে আছে বেশ কয়েকজন বসে আছে, দেখে খুবই কষ্ট লাগতেছিল, এই কিশোর তরুন ছেলে গুলর মা,বাবা, বড় ভাই কিংবা ছোট বনের মুখগুলো বার বার মনে করার চেষ্টা করতেছিলাম । হয়ত গ্রামের কোন বিধবা মা, কিংবা দুস্থ বাবার সন্তান এরা, এদের বাবা মা হয়ত অনেক আশা করে ঢাকা পাঠিয়েছে যে ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে বড় আলেম কিংবা মুফতি হবে কিন্তু তারাত জানেনা যে তাদের এই বাচ্চা, কিশোর তরুন সন্তানদের রাজনিতির হাতিয়ার বানিয়েছে কিছু ধর্মান্ধ স্বার্থান্বেষী ধর্মীও নেতারা এই বলে যে, মরে গেলে শহিদ হবে। আল্লাহকে অশেষ কৃপা যে পুলিশ এদের গুলি না করে শুধু গ্রেফতার করেছে যদি এরা পুলিশের গুলিতে মারাই যেত আমরা এদের মাকে কি সান্তনা দিতাম কেননা আমরাতো জানি এরা কেউই শহিদ হওয়ার নয় কেননা ইসলামের শহীদ হওয়ার শর্তাবলীর সাথে ঐ ভণ্ড, ধর্মপুঁজিপতি, ফাসিকদের শহিদের ব্যাখ্যা সম্পূর্ণ বেমানান।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

যাইম জাকেরীন বলেছেন: Nobike jara gali diyese.tader birudde ki emon maya kanna kedesen??? ja-shir kuttara ei shujug pelo kivabe??? karon apnaader peer ugro nastik ra shadharon muslimer ridoyer monike niye kutukti korese.shadharon manush kruddo hoye misil korese.ja-shir kuttara ei shujug niyeshe..........er jonno kawke dayi korte hole hasina ke korun.............dui tinta nastik jara gali diyese tader bebosta korlei manush nirob hoye jeto......kintu oi kukutr pokkke govt ukaloti koray to ja-shi gulu shujug nite perese

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

সাংগু বলেছেন: হমমম

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

যাইম জাকেরীন বলেছেন: নয়ামুখ বলেছেন: আজকের আন্দোলনের ডাক কি জামাত দিয়েছিলো নাকি ? আপনারা সব কিছুর কৃতিত্ব জামাতকে দিতে যান কেনো ?

আজকে এই কর্মসূচীর ডাক দিয়েছিলেন শায়খুল হাদিস আল্লামা আহমদ শফি। আর এতে কিছুমাত্র নাস্তিক ছাড়া ধর্মপ্রাণ সকল মুসল্লিরা অংশ নিয়েছিলেন।

একমত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

সাংগু বলেছেন: koto nastik e tho ai porjontho onk kicu liklo ...tho sobar agea ucit cilo mamla korar..den apnara andolon koren ..no problem...but keno bomabazi....keno desher potaka chera...kno shohid minar vangchor...aita ki islam bolchea...
nastik der bichar hok ...and law kora ucit jeno kew islam kea ovomana korea kicu liktea na parea ...

R jamat jea ki aita tho sobai janen ....

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

টয় বয় বলেছেন:
-

ইন্ডিয়ান ফেন্সি আর ইয়াবা সেবন খুবই খারাপ :)

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

সাংগু বলেছেন: ধন্‌নবাদ ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

ধমাধম বলেছেন: এইটা কী মতিকন্ঠের ঠিক কপি করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.