| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সূরাঃ ৪ নিসার ৭৬ নং আয়াতের অনুবাদ-
৭৫। তোমাদের কি হলো, তোমারা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? অথচ নারী-পুরুষের এবং শিশুদের মধ্যে যারা দূর্বল তারা বলে, হে আমাদের রব আমাদেরকে অত্যাচারী অধিবাসীদের এ নগর থেকে বের করে দিন। আর আপনার কাছ থেকে আমাদের জন্য ওলী (অভিভাবক) এবং আপনার কাছ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান।
* জুলুম প্রতিরোধ সবচেয়ে বড় ইসলাম। সুতরাং জুলুম প্রতিরোধ করলেও দলের নামে ইসলাম রাখা যায়।
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে: আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে।
সূরাঃ ২ বাকারা, ২৫৬ নং আয়াতের অনুবাদ-
২৫৬। দ্বীনের মধ্যে কোন জবরদস্তি নেই। নিশ্চয়ই ভ্রন্তি খেকে সঠিক পথ প্রকাশ হয়েছে। অতএব যে লোক তাগুতের বিরোধিতা করবে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে সে দৃঢ়তর রজ্জুকে শক্ত করে ধরলো যা কখনো ছিঁড়ে যাবে না এবং আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী।
* শাসন ক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠের মত ইসলাম নয়, শাসন ক্ষেত্রে সকল পক্ষের সম্মতি হলো ইসলাম। মদীনায় মুহাজির, আনসার, ইহুদী ও খ্রিস্টান ছিল। মদীনার সনদে উক্ত সকল পক্ষের সম্মতি স্বাক্ষর ছিল। শরিয়া আইন চালু করতে যে বাংলাদেশ সনদ তৈরী করা হবে তাতে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধ ইত্যাদি পক্ষ সমূহের সম্মতি স্বাক্ষর লাগবে। বাংলাদেশের কোন পক্ষের ঘাড়ে জোর করে শরিয়া আইন চাপিয়ে দেওয়া যাবে না। শরিয়া আইন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারির পর দেশের কোন পক্ষ এর বিরোধীতা করলে আলোচনার মাধ্যমে সেই পক্ষের সম্মতি নিতে হবে বাংলাদেশ সনদে। একাজে পর্যাপ্ত সময় লাগবে। সংখ্যাগরিষ্ঠের ভোট পেলেই হুট করে শরিয়া আইন জারি করার বিধান ইসলামে নাই।কেউ এমন করলে সেটা ইসলাম সম্মত হবে না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: শরিয়া আইন চালাতে হলে বাংলাদেশের সকল পক্ষের সম্মতি লাগবে। তখন সকল পক্ষের সম্মতিতে বাংলাদেশ সনদ নামে একটা সনদ তৈরী হবে এবং সেই সনদে বাংলাদেশ চলবে।
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জুলুম প্রতিরোধ সবচেয়ে বড় ইসলাম।
...................................................................
তাহলে দেশে দীর্ঘদিন যাবত মব সন্ত্রাস চলছে,
ইসলাম কোথায় পালালো ?
আমরা কি সবাই হিন্দু হয়ে গেছি
এর প্রতিরোধে কেন শাহাবাগে ইসলামের ঝান্ডা উড়েনা ???
০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা নামে মুসলিম। সঠিক ইসলামে অশান্তি থাকে না।
৩|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯
এ পথের পথিক বলেছেন: সামুতে সম্ভবত আগের একটা নিক ছিল ।
আপনি কি হাফেযে কুরআন ? আপনার ইসলাম নিয়ে পড়াশোনার ইতিহাস জানতে চাই ।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি হাফেজে কোরআন নই। আমি মাদ্রসার লেখাপড়া ঢাকার তামিরুল মিল্লাতে শুরু করি। তারপর একটানা ফাজিল পর্যন্ত আমি তামিরুল মিল্লাতের ছাত্র ছিলাম। তবে কামিল পাস করেছি লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা থেকে ১৯৯৩ সালে। কামেলেই মৌখিক পরীক্ষায় আমি একশতে নব্বই নম্বর পেয়েছি।
৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: শরিয়া আইন যদি সঠিক হতো, ভালো হতো- তাহলে ইউরোপের সব দেশে শরিয়া আইন থাকতো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: শরিয়া আইন থাকতে হলে কোন রাষ্ট্রের এক তৃতীয়াংশ ভোটার এর অনুসারী থাকতে হয়।
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: শরিয়া আইন চালাতে হলে বাংলাদেশের সকল পক্ষের সম্মতি লাগবে। তখন সকল পক্ষের সম্মতিতে বাংলাদেশ সনদ নামে একটা সনদ তৈরী হবে এবং সেই সনদে বাংলাদেশ চলবে।
শরিয়া আইনে কি লাভ? কেন গনতন্ত্র এবং বাংলাদেশের বর্তমানের আইন ভালো না???
কেন দুনিয়ার উন্নত দেশে শরিয়া আইন অনুসরন করেনা?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব আইন থেকে শরিয়া আইন ভালো। মানুষ এটি ভালো অবগত নয় বিধায় তারা এর অনুসারী হয় না।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১১
নতুন বলেছেন: শরিয়া আইনে কিভাবে বাংলাদেশ চলবে?