নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে ট্যালির চালের বস্তি ঘরের বিশাল বস্তি এলাকা।লোকে লোকারণ্য মাঠের পশ্চিম দিকে একটা এলাকা খালি। ঐ এলাকার সবদিকে অদৃশ্য প্রতিবন্ধক। প্রতিবন্ধকের উত্তর পাশেই আমি দাঁড়িয়ে। আমি বুঝলাম খালিস্থানেই আল্লাহর আরশ এবং ফেরেশতা সব আছেন। সেই স্থানে এক দল লোককে ধরে আনা হলো। যারা ধ ের আনলো তাদেরকে দেখা যাচ্ছে না। যাদেরকে ধরে আনা হলো তারা খুব ভীত-বিহ্বল ছিল। আল্লাহ তাদেরকে বললেন, তোমাদের জন্য জাহান্নাম বরাদ্ধ। তবে জাহান্নাম পাড়ের বস্তি এলাকায় তোমরা থাকলে থাকতে পার।তারপর লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো। তারা হুড়-মুড় করে বস্তি এলাকার ঘর সমূহে প্রবেশ করলো। তারপর বস্তি এলাকা জাহান্নামে নেমে গেল। আমি তখন বললাম, হে আল্লাহ আপনি এটা কি করলেন? তখন আল্লাহ বললেন, পৃথিবীতে এরা আমার সাথে তামাসা করতো, আমিও তাদের সাথে তামাসা করলাম। তারপর আমি জেগেগেলাম। আমি আরশ, ফেরেশতা ও আল্লাহকে দেখিনি, তবে আল্লাহর কথা শুনেছি।

আল্লাহর সাথে আমার দিদারের দ্বিতীয় বারে আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ বলছেন, আমি নূর এবং আমার পোশাক নূর, সেজন্য আমি নূরুন আলা নূর (আলোর উপর আলো)।কিন্তু আমার নবি নূর হলেও তার পোশাক নূর নয়, সেজন্য তাকে আনতা নূরুন ফাওকা নূরে (আপনি আলো আলোর উপর) বলা যাবে না। এখানেও আমি আল্লাহকে না দেখে তাঁর কথা শুনেছি। জেগে বুঝলাম যারা মীলাদ পড়ে তাদের কিছু কথায় আল্লাহ বিরক্ত।

আল্লাহর সাথে আমার দিদারের তৃতীয় বারে আমি দেখলাম, আল্লাহ বলছেন, আমি কিভাবে হয়েছি আমি সেটা জানি না। জেগে আমি বিষয়টা ভাবার চেষ্টা করলাম। আসলে কেউ জানে না সে কিভাবে হয়েছে। যারা কারো জন্ম দেখে তারা বলে কেউ কিভাবে হয়েছে।আল্লাহর পূর্বে কেউ না থাকায় তাঁর হওয়া দেখে তিনি কিভাবে হয়েছেন এটা বলার মত কেউ ছিল না। প্রথমত আল্লাহ দেখেছেন তিনি ছাড়া আর কিছু নাই। তারপর তিনি দেখেছেন তিনি ছাড়া আর কিছু হচ্ছে না। তারপর সব কিছু তিনি সৃষ্টি করেছেন বিধায় তিনি জানেন অন্যরা কিভাবে হয়েছে।

আল্লাহর সাথে আমার দিদারের চতুর্থ বারে আমি দেখলাম, আরশে আজিমে বিশাল বড় শূন্যস্থান পর্দায় আমার আল আসমাউল হুছনা সনেট কাব্যের কবিতা সমূহ প্রদর্শিত হচ্ছে। আমি মাউস নাড়িয়ে কবিতা স্ক্রল করতে চাইলাম। তখন আমি দেখলাম আমার স্ক্রলে কাজ হচ্ছে না। তথাপি কবিতা স্ক্রল হচ্ছে। তখন আমি বুঝলাম আল্লাহ নিজেই স্ক্রল করে আমার কবিতা পড়ছেন।এবার আমি আল্লাহকে দেখিনি এবং তাঁর কথাও শুনিনি তবে তাঁর কাজ অনুভব করেছি। যাদের আল্লাহ বিশ্বাস নাই তারা এটাকে অন্যভাবে ব্যখ্যা করে। সেটা তাদের বিষয়। আমার আল্লাহতে বিশ্বাস আছে। সুতরাং তাদের অবিশ্বাসের সাথে আমার বিশ্বাস মিলে না।

ইসলাম বিষয়ে আমি চার হাজারের বেশী পোষ্ট দিয়েছি। হয়ত সেজন্য আল্লাহ আমাকে দিদার প্রদান করেন। কারণ ইসলাম বিষয়ক পোষ্ট দিতে গিয়ে আমি প্রচুর খাটা-খাটনি করি। আমার স্ত্রী ও কন্যগণ রাসূলকে (না.) স্বপ্নে দেখেছে। রাসূলকে (সা.) আমিও চারবার স্বপ্নে দেখেছি। আমার ছোট কন্যাও একবার আল্লাহর দিদার পেয়েছে। আমার লেখালেখিতে তাদের অনেক ডিস্টার্ব হলেও তারা আমার বিরোধীতা করে না। আল্লাহ আমাকে অনেক রহমত করেছেন সেটার ভাগ তারাও পেয়েছে। তারা আশায় আছে আল্লাহ আমাকে আরো রহমত করবেন এবং সেটার ভাগও তারা পাবে। এখন আমি দৈনিক বিশ-ত্রিশটা বড় গ্রুপে পোষ্ট দিয়ে থাকি। এক গ্রুপে আমার পয়েন্ট ছয় লক্ষের বেশী এবং এক গ্রুপে আমার পয়েন্ট চার লাখের বেশী্ সেই গ্রুপে আমি আবার মডারেটর। আমার লেখা কেউ পড়ুক বা না পড়ুক সেটা বিষয় নয়, আমি ইসলাম বিষয়ে কি রকম ভেবেছি সেটা অন্যদের জন্য দৃষ্টান্ত।আল্লাহ তাদেরকে বলবেন তারা আমার মতকরে ইসলাম বুঝার চেষ্টা করেনি বলেই তারা ইসলাম বুঝেনি। কেউ ইসলাম না বুঝলে সেটা আল্লাহর সমস্যা না, সেটা তার সমস্যা। যারা ইসলাম বুঝলো এবং মানলো আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন এবং যারা ইসলাম বুঝলো না এবং মানলো না তাদের জন্য জাহান্নাম বরাদ্ধ। তাতেই বুঝা যায় কেউ ইসলাম না বুঝা ও না মানায় মূলত আল্লাহর কোন সমস্যা না।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: মাশআললাহ ।

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আলহামদুলিল্লাহ।

২| ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:২২

অপলক বলেছেন: হূমায়ূন আহমেদের হিমু এবং মিছির আলী চরিত্রগুলো এভাবেই আবোল তাবোল কল্পনা করত, স্বপ্ন দেখত।


ব্যাপারটা ভাল। আপনার লেখার মান উন্নত হচ্ছে। চালিয়ে যান।

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা একজনের কথার পরিপেক্ষিতে লেখা। আপনি যা মনেকরেছেন বলেছেন। সব বিষয়ে মানুষের ভিন্ন ভিন্ন মত থাকে।

৩| ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:২৯

অর্ক বলেছেন: যাহ দিদারও হয়ে গেছে প্রিয় কবি! আপনি মনে হয় মুসা নবীর পর দ্বিতীয় মানুষ! আপনি, আপনার পরিবার যেভাবে আল্লাহ এবং রসুলের দিদার পাচ্ছেন, তা জেনে সত্যি রোমাঞ্চিত হলাম।

প্রিয় কবি, বহু বিষয়ে হয়তো আমাদের চিন্তাভাবনা অত্যন্ত বিপরীতমুখী। অনেক বিষয়ে আপনি শতভাগ বিশ্বাসী, সেখানে হয়তো আমার চুল পরিমাণও বিশ্বাস নেই। আমি আসলে অত্যন্ত আধুনিক ও মুক্ত, স্বাধীন চিন্তাভাবনার মানুষ। পৃথিবীর সভ্যতম নিরাপদতম নাগরিকদের একজন বলে নিজেই নিজেকে দাবি করি! হে হে হে। আমি সবখানে অনায়াসে ফিট হতে পারি। কারও সাতেপাঁচে নেই। সবাইকে সম্মান করি, ভালোবাসি। কবি গোলাম মোস্তফার কবিতার দুটো লাইন সবসময় বুকে ধারণ করে চলি: প্রীতি ও প্রেমের বাঁধনে যবে দাঁড়াই পরষ্পরে/ স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

বিভিন্ন বিষয়ে বিস্তর মতভিন্নতা থাকলেও আমাদের পারষ্পরিক সম্মানের জায়গা সতত অটুট থাকবে জানি। আপনি আমার খুব প্রিয়, কাছের একজন মানুষ। আপনাকে ব্লগে দেখলেই প্রাণ ভরে ওঠে। আনন্দে থাকুন। ভরপুর উপভোগ করুন জীবন। সম্মান, শুভকামনা সবসময়।

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্বাসী ও অবিশ্বসীর মতামতে ভিন্নতা থাকে।

৪| ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকার বিজিবি স্কোয়ার ও স্কোয়ার হসপিটালের সাথে ভালো মানোরোগ ডাক্তার আছে।
আপনি চিকিৎসা নিতে পারেন।
আপনার অবস্থা সুবিধার নয়।

২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: অবিশ্বাসী এমন মন্তব্য করে। সমস্যা নাই।

৫| ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: আপনি লজিকহীন মানুষ।
ধার্মিকদের লজিক থাকে না। থাকে শুধু বিশ্বাস। অন্ধ বিশ্বাস।

ইসলাম নিয়ে আমিও প্রচুর লিখেছি। আমার দিদার হয়নি। দিদার আমি চাইও না।
আমি স্বপ্নে আল্লাহ বা নবী রাসূলকে দেখতে চাই না। ফাতেমা নামের একটা মেয়েকে দেখতে চাই। ফাতেমা বহু বছর আগে সংসদ ভবন এলাকায় পানি বিক্রি করতো। মেয়েটা আমাকে একবার এক গ্লাস পানি খাইয়েছিলো।

২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি আছেন আপনার জগৎ নিয়ে। আমার সাথে আপনার কোন কিছুর মিল না হওয়া মূলত আমার কোন সমস্যা না। আপনি কি আমার পোষ্ট পড়েন? নাকি শিরনাম দেখে মন্তব্য করেন। আপনার মন্তব্য কারার একটা অভ্যাস আছে। এ অভ্যাস জনাব চাঁদ গাজীরও আছে। তবে ব্লগ কর্তৃপক্ষ তাঁকে অন্যের পোষ্টে মন্তব্য করতে দেয় না। আর তাঁর পোষ্ট প্রথম পাতাতেও আসে না। আপনি লজিকের কথা বলেন। ঠিক কত শতাংশ মানুষ লজিক মানে?

৬| ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৭

রানার ব্লগ বলেছেন: হায় !

২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনাব কবি। একি এক শব্দের কবিতা?

৭| ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৫

কিরকুট বলেছেন: ভাই, চালিয়ে যান ।

আপনার কবিতা গুলা আল্লাহ স্ক্রল করে দেখছেন এই লাইনটা সেই ছিলো ।

২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কথা বিশ্বাস করা আপনার জন্য জরুরী নয়। তবে আমার কথাও অনেকে বিশ্বাস করে, যারা জানে আমি মিথ্যা কথা বলি না। বিশ্বে কোন মতের পক্ষেই সব মানুষ নাই। চার হাজারের উপর আছে ধর্ম।

৮| ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:০৭

নতুন বলেছেন: আপনি যেহেতু লজিক্যাল ভাবেন না তাই এমন স্বপ্নে দেখেন।

আল্লাহ তাদেরকে বললেন, তোমাদের জন্য জাহান্নাম বরাদ্ধ। তবে জাহান্নাম পাড়ের বস্তি এলাকায় তোমরা থাকলে থাকতে পার।তারপর লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো। তারা হুড়-মুড় করে বস্তি এলাকার ঘর সমূহে প্রবেশ করলো। তারপর বস্তি এলাকা জাহান্নামে নেমে গেল। আমি তখন বললাম, হে আল্লাহ আপনি এটা কি করলেন? তখন আল্লাহ বললেন, পৃথিবীতে এরা আমার সাথে তামাসা করতো, আমিও তাদের সাথে তামাসা করলাম। তারপর আমি জেগেগেলাম। আমি আরশ, ফেরেশতা ও আল্লাহকে দেখিনি, তবে আল্লাহর কথা শুনেছি।

আপনি আল্লাহে মিথ্যাবাদি বলছেন??

আল্লাহ মানুষের সাথে তামাশা করে? /:)

স্বপ্ন মানুষের ভাবনার প্রতিফলন মাত্র। আপনিও তাই দেখেছেন। আপনার পরিবারও এইসব ভাবনার প্রভাবে তারাও এমন স্বপ্ন দেখেছে।

আশাকরি আপনি মানুষিক ভাবে সুস্থ আছেন, এতো বেশি ধর্ম চিন্তা যেন আপনার কোন সমস্যা সৃস্টি না করে সেটাই ভাবনার বিষয়।

২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি কোথায় আল্লাহকে মিথ্যাবাদী বললাম। মুমিন থাকে বিশ্বাসের উপর। আপনার লজিকের কথা কিছু বলেন। অবিশ্বাসী হলেও আপনি সজ্জন।

৯| ২১ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আলামিন১০৪ বলেছেন: আপনি মিথ্যাবাদী- আল্লাহ আপনার সাথে কথা বলেছে? এসব বলে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন

২১ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি মিথ্যাবাদী না হলে আপনি হয়ত আপনার মিথ্যা কথার ফল পেয়ে যাবেন।

১০| ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:০৭

শায়মা বলেছেন: আমি এই পোস্টের শিরোনাম দেখে ভেবেছিলাম দিদার মানে দাদীকে যে আমি দিদা বলি সেই দিদা!
আর আল্লার সাথে তোমার দিদা মানে দাদির সাক্ষাত হয়েছিলো এমন কিছু বুঝি!!!

আমি সত্যই জানতাম না দিদার মানে কি। এখনও মনে হয় জানিনা দিদার মানে কি তবে ধারণা করছি দিদার মানে সাক্ষাত।

তাই না???

২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহকে দেখা যায় না। তবে তাঁর সাথে কথা বলা সম্ভব। নবি ছাড়া অন্যদের আল্লাহর সাথে স্বপ্নে কথা হতে পারে। অথবা তাঁর নিকট উপস্থিতি টের পাওয়া যেতে পারে। আমার কথা কারো বিশ্বাস করা জরুরী নয়। তবে আমার পরিচিত জন কোন লোককে আমার কথা অবিশ্বাস করতে দেখিনি। কারণ তারা জানে আমি মিথ্যা কথা বলি না।

১১| ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:০৮

বিপ্লব০০৭ বলেছেন: আপনি দীদাররত অবস্থায় "মাউস স্ক্রল" করতে চাইতেসেন? :(

২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি মেজর স্ট্রক করে অচেতন ছিলাম। আমাকে কারেন্টের হিট ও চাপ দেওয়া হয়েছে। অন্যদের মুখে আমি আমার গল্প অনেক শুনেছি। আমার জ্ঞান ফিরার সময় আমি স্বপ্ন দেখেছি। আমার মেয়ে বলল, আমি জ্ঞান ফিরার আগে মাউস নাড়ানোর মত করে হাত নাড়াচ্ছিলাম। আমি স্ত্রল করে আল্লাহকে আমার কবিতা দেখানোর টেষ্টা করছিলাম। আমার মনে হচ্ছিল আল্লাহ আমার কবিতা পছন্দ করছেন।

১২| ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৫

সপ্তম৮৪ বলেছেন: হক মওলা।

মানার নাম ইসলাম , জানার নাম নয়।

আপনি চালিয়ে যান।

আমি একবার এক অকারেন্স করে প্রায় ধরা খেতে নিচ্ছিলাম। তখন কিছুটা বেসামাল আচরন করে বলেছিলাম আমার গায়ে জিনের বাতাস লাগছে। সবাই বিশ্বাস করেছিল। শুধু আমি এখনো জীন ভূতে বিশ্বাস করিনা।


এক মুরুব্বি আমাকে বলেছিলেন পথে চলতে আল্লাহর দীনের আলোচনা এমন ভাবে করো যেন আসে পাশের সবাই তোমাকে পাগল ভাবে। তবেই তুমি সহি আল্লাহ ওয়ালা।

২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার যা মনে হয়েছে আপনি বলেছেন। তবে সবার সব কথা ঠিক না।

১৩| ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫৯

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন
আল্লাহ বলছেন, আমি কিভাবে হয়েছি আমি সেটা জানি না





আপনি হয় মিথ্যাবাদী নয় তো শয়তানের পাল্লায় পড়েছেন.।


২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথার লজিকটা ঠিক কি?

১৪| ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৯

নতুন বলেছেন: আপনি আল্লাহকে দেখেন নাই।

আপনি কোন কিছুই দেখেন নাই।

শুধুই কন্ঠ শুনেছেন, আপনার মনে হয়েছে সেটা আল্লাহের! - তাই না?

নাকি আপনি আল্লাহ কে কোন আকারে দেখেছেন? রাসুল সা: এর চেহারা কি দেখেছেন?

২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আল্লাহর কোন আকার দিখিনি। তাঁর কথা শুনেছি। রাসূলকে (সা) স্বপ্নে দেখায় প্রথম বার শুধু রাসূলের (সা) চেহারা দেখেছি। দ্বিতীয় বার দেখেছি আমি বিল্ডিং এর এক রুমে ব্যাচেলার থাকি। আমি আমার বিছানা চাদর, বালিশের কভার দুপুরের কড়া রোদে শুকিয়ে বেলা দুইটার সময় বিছানায় বিছিয়েছি এবং বালিশে কভার পরিয়েছি। বিছানা পরিপাটি করে আমি বিশ্রামের ব্যবস্থা করে নামাজ পড়ে, খেয়ে, দরজার দিকে মুখ করে পেপার নিয়ে বসেছি। উদ্দেশ্য পেপার পড়ে বিশ্রামে যাব। এমন সময় মনে হলো কেউ একজন দরজায় দাঁড়িয়ে। পেপারের এক কলামের দেড় লাইন আমার পড়ার বাকি। ভাবলাম এটা শেষ করে আগন্তকের দিকে তাকাব। আমার নিকট সচরাচর অনেক লোক আসে বিধায় আমি বিষয়টিকে সাধারণ বিবেচনায় নিয়েছি। উক্ত দেড় লাইন পড়ার পর আমি আগন্তকের দিকে তাকাতেই তিনি বললেন, আমি সাইয়েদুল মুরসালিন। তখন আমি অত্যন্ত বেতিব্যাস্ত হয়ে বলি আমি সাইয়্যেদুল মুরসালিনকে দাঁড় করিয়ে রেখেছি? আমি উঠেগিয়ে অত্তন্ত তাজিমের সাথে তাঁর সাথে মোছাফাহা করে তাঁকে নিয়ে আমার বিছানায় শুইয়ে দেই। বালিশ পূর্ব দিকে রাখা ছিল। তিনি সেটি খাটের দক্ষিন পূর্ব দিকে স্থাপন করে সেদিকে মাথা দিয়ে উত্তর পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে পড়লেন। আমি তখন মনে মনে বলি, তাঁর পা তো কাবার চেয়ে দামী তথাপি তিনি কাবার দিকে পা না দিয়ে কাবাকে সম্মান দিলেন। আর এর মাধ্যমে তিনি আমাকে শিখালেন সম্মানিতকে সম্মান জানাতে হয়।

১৫| ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৫ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪০

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আমার কথা বিশ্বাস করা আপনার জন্য জরুরী নয়। তবে আমার কথাও অনেকে বিশ্বাস করে, যারা জানে আমি মিথ্যা কথা বলি না। বিশ্বে কোন মতের পক্ষেই সব মানুষ নাই। চার হাজারের উপর আছে ধর্ম।

আমি একবারের জন্যই বলি নাই আপনি মিথ্যা বলছেন । আপনি সিজফ্রেনিক জাতীয় সমস্যায় ভুগছেন । সিজফ্রেনিক রুগীরা মিথ্যা বলে না ।

২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সিজফ্রেনিক বিষয়ে কিছু বলুন।

১৭| ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৪

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: সিজফ্রেনিক বিষয়ে কিছু বলুন।

সিজোফ্রেনিয়া হলো একটি জটিল মানসিক ব্যাধি, যেখানে মানুষের চিন্তা, অনুভূতি ও বাস্তবতা বোঝার ক্ষমতায় গভীর পরিবর্তন আসে। এটি ব্যক্তিত্ব দ্বিখণ্ডিত হওয়া নয়, বরং বাস্তবতার সাথে সংযোগ দুর্বল হয়ে যাওয়ার একটি অবস্থা।

কী ধরনের লক্ষণ দেখা যায়?

সিজোফ্রেনিয়ার লক্ষণ সাধারণত তিনভাবে বোঝানো হয়:

১. পজিটিভ (অতিরিক্ত যোগ হওয়া অভিজ্ঞতা):

বাস্তবে না থাকা জিনিস দেখা বা শোনা (হ্যালুসিনেশন)
অযৌক্তিক বা অদ্ভুত বিশ্বাস (ডেলিউশন)
এলোমেলো বা অসংলগ্ন কথা বলা

২. নেগেটিভ (কিছু কমে যাওয়া):

আবেগহীনতা বা অনুভূতি প্রকাশে কমে যাওয়া
আগ্রহ হারানো, সামাজিকভাবে দূরে সরে যাওয়া
কথা বলার আগ্রহ কমে যাওয়া

৩. কগনিটিভ (চিন্তা-ক্ষমতার সমস্যা):

মনোযোগ ধরে রাখতে অসুবিধা
স্মৃতিশক্তি দুর্বল হওয়া
সিদ্ধান্ত নিতে সমস্যা

২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.