| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার অতীত থেকে বুঝা যায়। সুতরাং বিএনপির কাজ ক্ষমতার ভাগ দিয়ে এন্টি আওয়ামী লীগ ঐক্য গড়ে তোলা। সেই সাথে তাদেরকে ভারত, আমেরিকা ও সেনা ম্যানেজ করে চলতে হবে। তাহলে যদি তাদের মসনদ রক্ষা পায়। মসনদ হারিয়ে জুলাই যোদ্ধা জুলাই বিদ্রোহী সাব্যস্ত হলে বহু লোকের জুলাই হত্যার দায়ে ফাঁসি হবে। সেই তালিকায় তারেক রহমান নিজেও থাকবেন।রাজনীতি স্পর্শ কাতর বিষয়। এখানে সামান্য চালে ভুল হলে বিরাট বিপদ ঘটে।আপার পক্ষ আশার আলো দেখছেন বলে মনে হয়। এ ক্ষেত্রে বিএনপির কাঁচা মাথায় কাজ হবে বলে মনে হয় না।
আপার মিশন এখন কোনভাবে ক্ষমতায় ফিরে আসা। আপার ফিরে আসার দিনে তাঁর পক্ষে এককোটি লোক জড় হলে এত্তলোক সরকার সামলাতে পারবে না। শুধু পুলিশ দিয়ে এত্ত লোক ছত্রভঙ্গ করা সম্ভব নয়। এন্টি আওয়ামী লীগ ঐক্য হলে একটা চেষ্টা অন্তত চলতে পারে। বিএনপি সেপথে আছে বলে মনে হয় না। সুতরাং আপা আসবে বাংলাদেশ হাসবে এমনটা ঘটতে পারে। আপা আসার পর তিনি ক্ষমতা গ্রহণ করবেন। ঊনত্রিশ সালে আবার নির্বাচন হবে। সেই নির্বাচনে এন্টি আওয়ামী লীগ কোন আসনে জয়ী হবে না।
পারিবারিকভাবে আওয়ামী লীগের বিপদকালে আমরা তাদেরকে সেল্টার দিয়েছি। তথাপি কোন দিক থেকে কোন বালা-মুছিবতে পড়ি কিনা বলা মুশকিল। তবে যারা আওয়ামী নির্যাতনে লিপ্ত ছিল তাদের খবর আছে।এবার শত্রু বিষয়ে আওয়ামী লীগ আগের চেয়ে বেশী আগ্রাসী হবে বলে মনে হয়। আওয়ামী লীগের সাথে যা হয়েছে আমি তাতে অবাক হয়েছি। তাদেরকে এতটা খাট করে দেখার দরকার ছিল না। আমি তাদেরকে সমবেদনা জানিয়েছি। বিএনপি ক্ষমতায় বসেছে বলে এটা তাদের চিরস্থায়ী হয়ে গেছে বিষয়টা সেরকম নয়। প্রতিপক্ষ সুযোগ পেলে তাদের ঘাড় মটকাবেই। তবে এবার আর জেল নয়, বরং সরাসরি ফাঁসি। তখন পক্ষের অনেককেই বিএনপি বিপক্ষে দেখবে। এবার পতন হলে এন্টি আওয়ামী লীগ আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। শাসক আসে শাসক যায়। এরমধ্যে অনেক ঘটনা ঘটে।
আমরা আগের সরকারের অনুগত ছিলাম, বর্তমান সরকারের অনুগত আছি, সামনে যে সরকার আসবে সে সরকারের অনুগত থাকব। তবে নাগরিক হিসাবে দেশ যেন ভালো থাকে সেটাও কাম্য। তবে রাজনীতিতে আপাকে আমার অনেক বেশী যোগ্য মনে হয়। আপা প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর যোগ্যতা অতীতে দেখিয়েছেন। ভবিষ্যতে তিনি তেমন যোগ্যতা দেখাতে পারবেন না সেটাইবা কেমন করে বলি? সুতরাং আত্মরক্ষায় বিএনপির সাবধানতার বিকল্প নাই।
২৭ শে মে, ২০২৬ সকাল ৮:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপা ক্ষমতায় ফিরতে পারলে অনেকের অনেক সমস্যা হবে।
২|
২৭ শে মে, ২০২৬ সকাল ১০:৪২
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি -এনসিপি-জামাত লোক দেখানো বিরোধিতা করে । তবে এনসিপি বিরোধিতার নামে বেয়াদবি করে । শেখ হাসিনা ফিরলেও উনার সেই আয়রন লেডি মনোভাব থাকবে না । কারণ প্রশাসন , পুলিশ ও মিলিটারি উনার হাতে নেই । লীগের লোকজন সব লুটেরা হয়ে গেছে; নিজেদের ধন দৌলত নিরাপদ রাখাই উহাদের এখন প্রধান কাজ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২৬ সকাল ৮:২৩
অগ্নিবাবা বলেছেন: চাচা, সবই মহান আল্লাহর ইচ্ছা। মহান আল্লাহই শেখ হাসিনারে জয়শ্রীরামের আশ্রয়ে পাঠায়ে বাঁচায়ে রাখছে। এইবার হাসিনা দেশে যাইব আর আপনাদের চুন চুন কে ছ্যাচা দিব।