নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...প্রজাপতির ডানায় ডানায়

ব্লগ পড়তে দারুন ভালো লাগে..কিন্তু লিখতে পারিনা

ফারিন বিনতে আলম (অমি)

.......

ফারিন বিনতে আলম (অমি) › বিস্তারিত পোস্টঃ

একটি "প্রকাশনা প্রতিষ্ঠান" শুরু করতে হলে কি কি প্রয়োজন?

০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৩

গত দুই দিনে বিচিত্র এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেই একটা বিযয়ই এখন মাথায় ভনভন করছে, মগজে শুরু হয়েছে ১৪৪ ধারা। তাই শেয়ার করা।



আমার একজন নিকট আত্মীয় গল্পের বই প্রকাশ করার জন্য একটা পাণ্ডুলিপি তৈরী করেছেন। এজন্য তিনি বিভিন্ন প্রকাশনার সাথে যোগাযোগও করেছেন, কিন্তু নবীন লেখক হিসেবে তার পাণ্ডুলিপি কেউ নিতে চাইছেনা। সবাই তাকে সস্থা উপদেশ বানী দিয়েছেন-"আপনি কোন ছাপাখানা থেকে নিজের মতো করে ছেপে ফেলেন।, কেউ বলেছেন-আমরা ছেপে দিব, কিন্তু পুরা খরচপাতি আপনের দিতে হবে।, কেউ বলেছে- গ্রন্থ অধিদপ্তর থেকে একটা ISBN নাম্বার নিয়ে নিজে ছাপেন।, আমরা ছেপে দিতে পারি ৫০০ বইয়ের মধ্যে ৪০০ বই আপনাকে কিনে নিতে হবে।; আরো অনেক কথা শুনিয়েছে।



উনি এইসব কথা শুনে এখন সিধান্ত নিয়েছেন নিজেই প্রকাশনী করে প্রথমে নিজের টাকা ইনভেষ্ট করে বই বের করবে। আর এই কঠিন গুরুদায়িত্ব পড়েছে আমার উপর।

তিনি এরপর থেকে নিজের টাকা খরচ করে নবীন লেখকদের জন্য জনসেবা করবেন।



তাই জানতে চাইছি একটি "প্রকাশনা প্রতিষ্ঠান" শুরু করতে হলে কি কি প্রয়োজন? কোথায় কোথায় ঢু মারা লাগবে?

কি কি খরচ আছে?

কি কি নিয়ম কানুন আইন রয়েছে?



কোন ব্লগার বন্ধুর এই বিষয়ে বিস্তারিত জানা থাকলে বিনামূল্যে কিছু ওয়াজ নসিহত করুন। যাতে উপকৃত হতে পারি।







মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই ব্লগে জনাব ওবায়দুল নামে এক জন আছেন। তিনি এই কাজে আপনাকে সহযোগিতা করবেন।


০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৪

ফারিন বিনতে আলম (অমি) বলেছেন: প্রকাশনা প্রতিষ্ঠান চালু করার জন্য পরামর্শ দরকার..

২| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:২২

ওসমাণ বলেছেন: কিছুই দরকার নাই। শুধু ১ টা ট্রেড লাইসেন্সে নিন। বই ছাপান।

৩| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৪

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: prokasoni r naam diye Reg. koren. than prothom prothom press teke boi print kore, 1 jon boi badaiye lok diye badai korun. asste asste sapakhana ar dike jaben. r por dhaka o nijer jela sohorer sokol boi-ar doka doke jogajog suru koren. tuktak add den. nobin lekhok der lekha cheye paper e add den, dekben... naam hoye jabe. boro boro lekhok der sotokhato, program e porodan otithiti korun. Totaly akta Brand image gore tulun. Matha khatan. besi kotin na. moja paben, jehetu srijonsil kaj...

০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪১

ফারিন বিনতে আলম (অমি) বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৪

দুরন্ত ইসলাম বলেছেন: কিছুই দরকার নাই। শুধু ১ টা ট্রেড লাইসেন্সে নিন। বই ছাপান।

৫| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৯

আহসান২০২০ বলেছেন: আমার ও একটা গল্পের পান্ডুলিপি আছে। কিন্তু ছাপানোর খরচ নেই। গল্পটা মজার, দূর্দান্ত প্রেমের সত্য এবং বাস্তব কাহিনী।

৬| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: প্রকাশনা প্রতিষ্ঠান চালু করার জন্য পরামর্শ দরকার..বই ছাপানের জন্য না।


আপনার প্রকাশনা থেকে কি তাহলে বই বের হবে না?
নাকি পত্রিকা আর সিডি বের করবেন?

মাইন্ড করবেন না যেন আবার।

৭| ০৩ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

লেখাজোকা শামীম বলেছেন: উনি প্রকাশনা প্রতিষ্ঠান করতে পারলে আমারে ফুন দিয়েন। আমার দুইটা উপন্যাস আছে আর ছাপানোর টাকা নাই। হা, হা, হা, হা।

৮| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮

আলাউদ্দিন আলো বলেছেন: আমিও আমার এক শিক্ষকের বই নিয়ে বেকায়দার মধ্যে আছি। গত চার মাসে আমি উঁনার বইয়ের কোন ব্যবস্থা করতে পারলামনা। আমিও আপনার মত একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করার চিন্তা করতেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.