| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারজুল আরেফিন
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
রাতের আঁধারে ব্রহ্মপুত্রের পাড়ে বসে নদের ওপারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিচ্ছুরিত আলো দেখে সিদ্ধান্ত নেই ইলেকট্রিক্যাল পড়বো। পরবর্তীতে ঘোড়াশাল কেন্দ্র ভিজিট করার পর বুঝতে পারলাম - চাঁদটা পৃথিবী থেকে দেখলেই বেশী সুন্দর লাগে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানি, ৩ শতাংশ ছাত্রও বিসিএস এর পেছনে ছুটেনা। নিন্দুকেরা বলবে বেসরকারীদের ত যোগ্যতাই নেই বিসিএস পরীক্ষা দেয়ার। ভর্তির পর সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেশীর ভাগেরই উদ্দেশ্য থাকে বিসিএস আর বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেশীর ভাগেরই উদ্দেশ্য থাকে বিদেশ। আমার মত ফাঁকিবাজ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিসিএস পাড় করাটা অনেক কষ্টের। সাধারন জ্ঞানের বই আমরা পড়িনা, ৪-৫ বছরে বিশ্ববিদ্যালয়ে কাউকে বাংলা উপন্যাস-সাহিত্য পড়তে দেখিনি, লাইব্রেরীতে বাংলা বই একটাও নাই, কুইজের যন্ত্রণায় পত্রিকা পড়ারও সময় নাই, শুধুমাত্র ইংরেজী বলায় এগিয়ে - যা বিসিএস ভাইভার আগে কোন কজে লাগবেনা। একটা কষ্টের ছাপোষা জীবন বেছে নেয়ার চেয়ে বিদেশ যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আর সেজন্যে আমাদের দেশের প্রায় সব মেধাবীদের বসত বিদেশে। মে ২০১১ পর্যন্ত ভেবেছি একটা ভাল চাকরি নিয়ে টোয়েফল-জিআরই দিব, বই-পত্র-ডিভিডি-ইবুক অনেক আগেই জমানো শেষ। ভাবান্তর হল একটা ইন্জিনিয়ারিং ফার্মে পরীক্ষা দিয়ে। ফার্মটা যুক্তরাজ্যের ৩-৪ জন চালায়, তাদের নিচের দিকে সব বাংলাদেশী। অফিসটা ভাললাগলো, বেতন খুব ভাল, চমৎকার পরিবেশ। ভিন দেশীরা এদেশে এসে ব্যবসা করছে, চাকরী করছে। আর আমরা এদেশ ছেড়ে যাচ্ছি। আবার অনেককেই দেখেছি লাখ টাকার কর্পোরেট চাকরিরতদের বিসিএস দিতে। একবার সবারই চেষ্টা করে দেখা উচিত এই অসম্ভবের দেশে কিছু করা যায় কী না। জীবন নিয়ে জুয়া খেলা ঠিক না; তবুও ত প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিয়ত আমরা জীবন নিয়ে জুয়া খেলি।
জুন ২০১১, বিসিএস পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কিছুই জানিনা। গবেষনা শুরূ হল - বিস্তারিত জানলাম। ক্যাডারদের থেকে পরামর্শ নিলাম, প্রশ্ন দেখলাম, বই কিনলাম। আরও পরামর্শের জন্য দরজা সবসময় খুলে বসে আছি। এইসব করতে করতে আগষ্ট ২০১১; এখন প্রস্তুতি চলছে ঢিমেতালে। মানুষের জীবনে কিছু জীনিস প্রত্যাশিত - সম্মান, ক্ষমতা, নাম। এই তিনটা থাকলে চতুর্থ বিষয় টাকা অদূরে থাকবেনা। একজন সাধারনের জন্য তাই বিসিএসের বিকল্প নেই এদেশে। যা বললাম এসব সবাই জানে, তবুও বেসরকারী ও নতুনদের এই পোষ্ট কিছুটা সাহায্য করলেও আমার লেখা সার্থক হবে। নিচের সিলেবাসটি বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত ও পরিমার্জিত।
মোট ২৮ টি ক্যাডারে পরীক্ষা হয়। বিসিএস পরীক্ষার প্রথম ধাপই হচ্ছে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। গত কয়েক বছরের সমীক্ষায় দেখা গেছে, প্রিলিমিনারি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৮০-৮৫ শতাংশ বাদ পড়ে। এক ঘণ্টা সময়ের মধ্যে ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হয় বলে পরীক্ষার হলে চিন্তার সুযোগ থাকে না। তাই পূর্বপ্রস্তুতি ছাড়া এখানে ভালো করা সম্ভব নয়। তা ছাড়া ২৮তম বিসিএস থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কেটে নেওয়ার নিয়ম থাকায় না জেনে উত্তর করার কোনো সুযোগ নেই।
বি সি এস প্রিলিমিনারি: মোট নাম্বার ১০০; বাংলা ২০; ইংরেজী ২০; বাংলাদেশ বিষয়াবলী ১০; আন্তর্জাতিক ১০; সাধারণ বিজ্ঞান ২০; গনিত ২০
বাংলা: সচরাচর দেখা যায়, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলায় ২০টি প্রশ্ন থাকে। আগে বাংলা সাহিত্য থেকে ১০-১২টি এবং বাংলা ব্যাকরণ থেকে অবশিষ্ট প্রশ্নগুলো থাকত। তবে ২৮তম বিসিএস থেকে আগের ধারণার পরিবর্তন করে সাহিত্য অংশ থেকে ১৫টির বেশি প্রশ্ন করতে দেখা গেছে। তাই সাহিত্য অংশে বেশি মনোযোগ দিতে হবে। মূলত চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, বিভিন্ন মঙ্গলকাব্য, রোমান্টিক কাব্য, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, বিদ্যাসাগর, মধুসূদন, মীর মশাররফ, দীনবন্ধু, জসীমউদ্দীন, বেগম রোকেয়া, কায়কোবাদ, ফররুখ আহমেদ, মুনীর চৌধুরী, জহির রায়হান, শহীদুল্লা কায়সার, ওয়ালীউল্লাহ, শরৎচন্দ্র, শামসুর রাহমান, সুফিয়া কামাল, নির্মলেন্দু গুণসহ আধুনিক ও সমসাময়িক কবি-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, বিভিন্ন পুরস্কার লাভ ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে। এ ছাড়া বিভিন্ন প্রকার শব্দ, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ধ্বনি, বর্ণ, সন্ধি, পদপ্রকরণ, বাক্যসংকোচন, অশুদ্ধি সংশোধন, বানানরীতি—এসব বিষয়ে সম্যক জ্ঞান থাকলে বাংলা অংশে ভালো নম্বর পাওয়া যাবে।
ইংরেজি: ইংরেজি অংশে আগে ২০টি প্রশ্ন থাকত। তবে বর্তমানে কোনো কোনো বছর ২৫-৩০টি প্রশ্ন ইংরেজি থেকে করা হচ্ছে। ইংরেজিতে ভালো করতে হলে Right from of verb, Tense, Voice, Narration, Preposition, Antonym, Synonym, Analogy, Transformation of sentences. Correction of Sentence, Phrases and Idioms, Spelling ইত্যাদি বিষয়ে ভালো প্রস্তুতি নিতে হবে। এ ছাড়া বিশ্বসাহিত্যের উল্লেখযোগ্য কবি, নাট্যকার ও সাহিত্যিকদের প্রধান সাহিত্যকর্ম সম্পর্কে জানতে হবে।
গণিত: গণিত অংশ থেকে সাধারণত ১০-১২টি প্রশ্ন থাকে। গড়, অনুপাত-সমানুপাত, ঐকিক নিয়ম, সরল-সুদকষা, লাভ-ক্ষতি, পরিমাপ, বীজগণিতের সাধারণ সূত্রাবলি, মাননির্ণয়, উৎপাদক, সূচক, সাধারণ জ্যামিতি—এসব বিষয়েই প্রশ্ন করা হয়। মাধ্যমিক পর্যায়ের গণিত চর্চা করলে সহজেই এসব সমস্যার সমাধান সম্ভব।
বিজ্ঞান: বিজ্ঞান অংশে আগে ১০টি প্রশ্ন থাকলেও বর্তমানে ১৫-২০টি প্রশ্ন আসে। চুম্বক ও চুম্বকের ধর্ম, নিউটনের সূত্রাবলি, আলোর প্রতিফলন, প্রতিসরণ, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানের সাধারণ বিষয়াবলি, প্রচলিত কিছু রোগব্যাধি যেমন: ক্যানসার, এইডস, হেপাটাইটিস, বিভিন্ন প্রকার ভিটামিনের উৎস ও অভাবজনিত রোগ, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির মৌলিক ধারণা—এসব বিষয়ে বিজ্ঞানের প্রশ্ন করা হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত সাধারণ বিজ্ঞানের বই অধ্যয়ন করলে বিজ্ঞানে ভালো নম্বর পাওয়া যাবে।
সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গে প্রশ্ন করা হয়। একসময় নিয়মিত এ অংশে ৪০টি প্রশ্ন থাকত। তবে বর্তমানে এ অংশে প্রশ্নের সংখ্যা কিছুটা কম দেখা যায়। বাংলাদেশ অংশে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নদী, খাল, বিল, বন, পাহাড়, প্রাকৃতিক সম্পদ, প্রাচীন বাংলার ইতিহাস, সুলতানি ও মোগল আমলের ইতিহাস, ভাষা আন্দোলন, ’৫৪-এর নির্বাচন, ৬ দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, বিভিন্ন রাষ্ট্রীয় খেতাব, সংবিধান—এসব বিষয়ে প্রশ্ন করা হয়। এ ছাড়া সমসাময়িক নানা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সামাজিক বিজ্ঞান বই অধ্যয়ন করে বাংলাদেশ প্রসঙ্গে ভালো উত্তর করা যায়।
আন্তর্জাতিক অংশে বিশ্বের নানা প্রান্তের ভৌগোলিক অবস্থান, চুক্তি, সনদ, যুদ্ধবিগ্রহ, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন, বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, ভাষা, পূর্ব নাম, জাতীয় প্রতীক ও সংসদের নাম, সরকার-ব্যবস্থা, আন্তর্জাতিক সীমারেখা, বিশ্বের উল্লেখযোগ্য নদনদী, পাহাড়-পর্বত, খনি, নানা ক্ষেত্রে আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব এবং সমসাময়িক নানা প্রসঙ্গে প্রশ্ন থাকবে। উল্লিখিত বিষয়ে জ্ঞানলাভের পাশাপাশি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা পড়া এবং জাতীয় ও আন্তর্জাতিক নানা সংবাদমাধ্যমের খবর গভীর মনোযোগের সঙ্গে শুনতে হবে।
BCS Written Test Syllabus
BCS Written Test Syllabus - Bengali First Paper: Bengali Literature; Essay Writing
BCS Written Test Syllabus - Bengali Second Paper: Bengali Grammar; Particular Writing; Amplification Writing; Essay Writing
BCS Written Test Syllabus - English First Paper: Letter Writing; Application Writing; Essay Writing
BCS Written Test Syllabus - English Second Paper: English Grammar; Particular Writing; Amplification Writing; Essay Writing
BCS Written Test Syllabus - Mathematics: Arithmetic; Algebra; Geometry
BCS Written Test Syllabus - General Science: Physics; Chemistry; Biology
BCS Written Test Syllabus - Technology: Computer Science; Information Technology; Technology
BCS Written Test Syllabus- General Knowledge: Bangladesh 1st Paper: Civil Administration; NGO
BCS Written Test Syllabus- General Knowledge Bangladesh 2nd Paper: Administration; Civil Society; NGO; Women
BCS Written Test Syllabus - General Knowledge: International
UN; International Organizations; International Politics
বইপত্র যা যা লাগবে:
বাংলা:
১। ৬ষ্ঠ-১০ম বাংলা বই
২। ৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরন
৩। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৪। লাল নীল দীপাবলি ও কতো নদী সরোবর - হুমায়ূন আজাদ
অংক:
১। ৬ষ্ঠ-১০ম অংক বই
২। গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির বই
ইংরেজী:
১। ইংলিশ ফর কমপিটেটিভ এক্সাম
২। যে কোন একটি ভাল গ্রামার বই - Murphy এর Intermediate English ভাল লেগেছে
বিজ্ঞান ও সাধারণ জ্ঞান:
১। আজকের বিশ্ব
২। নতুন বিশ্ব + mp3 বাংলাদেশ ও আন্তর্জাতিক
৩। প্রফেসরস বিজ্ঞান-প্রযুক্তি ও গাণিতিক যুক্তি
৪। ৬ষ্ঠ-১০ম বিজ্ঞান বিষয়ক সব বই
৫। সংবিধান + এক থেকে পঞ্চদশ সংশোধনী, বাংলায় লিখে গুললে সার্চ দিলেই পাবেন
প্রফেসরস বা ওরাকল সিরিজের বইগুলো অনুসরন করা যেতে পারে। প্রফেসরস নন-ক্যাডার জব গাইড অনেক কাজের, বিশেষ করে অন্যান্য পরীক্ষার জন্য। কোচিং করতে চাইলে কনফিডেন্স কে সবাই প্রাধান্য দেয়। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার আগে বাংলা ভিশনে বিকাল ৫টা ৩০ মিনিটে ড. সৌমিত্র শেখরের উপস্থাপনায় সপ্তাহে তিনদিন লাইভ অনুষ্ঠান হয়। এছাড়া প্রথম আলো ও কালের কণ্ঠে মডেল টেষ্ট ও সাজেশান দেয়া হয় ভালভাবে, আগের বছরেরগুলোর মডেল টেষ্ট ও সাজেশান আর্কাইভে পাবেন অথবা এ্যাড্রেসবারে তারিখ পরিবর্তন করে করে আগেরগুলো সংগ্রহ করতে পারেন। ফেসবুকে Click This Link ; http://www.facebook.com/bcsgk?sk=info ; http://www.facebook.com/exam.ufff?sk=info এই তিনটা পেজ লাইক দিয়ে রাখলে হোমপেজে পড়াশুনা চলে আসবে নিয়মিত। যেহেতু আমি বিসিএস পরীক্ষা কখনো দেইনি, জেনেছি মাত্র - তাই আমার লেখায় বা জানায় ভুল থাকতে পারে। এজন্য অভিজ্ঞদের মতামত আশা করছি এবং ভুল শুধরিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।
পরিশেষে বলব, জিআরই এর ৩৫০০-৪০০০ শব্দ গাধার মত মুখস্ত করার চেয়ে বিসিএসের পড়া পড়া অনেক আনন্দের। যদিও মুখস্ত বিদ্যা সব ক্ষেত্রেই বিদ্যমান - পাশ কাটানোর পথ সঙ্কির্ণ। বিসিএস ক্যাডার না হতে পাড়লেও ক্ষতি নেই, বিসিএস পরীক্ষা প্রস্তুতি একজন ছাত্রের শিক্ষাকে পরিপূর্ণ করবে বলেই আমার বিশ্বাস। একজন শ্রদ্ধেয় স্যার বলেছিল, আপনাকে যে কোন একটা বেছে নিতে হবে- আমি বিদেশ থেকে ফিরবোনা অথবা দেশে থাকবো। দেশে থাকলে বিসিএস ছাড়া গতি নেই। প্রথম শ্রেণীর সরকারি চাকরির বর্তমান বাজার দর ১৫-২০ লাখ টাকা, ফ্রী পাবেন শুধু বিসিএসে। বেসরকারী ভাল বেতনের চাকরি আছে এদেশে যা হাই লবিং, সরকারী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং তেলের উপর নির্ভরশীল। যেখানে উপযুক্ত সম্মান, আরাম ও চাকরির নিশ্চয়তা কোনটাই পাবেন না। বাইরে থেকে সার্টিফিকেট এনে সরকারীতে ঢুকে লাভ হবেনা; বরং ক্যাডার হয়ে বাইরের সার্টিফিকেট বা বৃত্তি পাওয়া সহজ। অন্য দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকার চেয়ে, এদেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে থাকাটা অনেকাংশে ভাল। এখানে রাজনীতির প্রভাব প্রকট, আবার কেউ না চাইলে জোর করে রাজনীতিতে নিয়ে আসা যায় না। প্রতিকূলতা থাকবেই, সবখানেই সবদেশেই তা আছে এবং হয়ত ভিন্ন রূপে তা আবির্ভূত হয়। যে যার নিজের মত করে ভাবে, মতান্তরে ভিন্নতা না থাকলে আবার মানুষ কীসের।
আবারও এ লেখা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এবং তাদের জন্য উৎসর্গকৃত।
এই বিষয়ে ব্লগের লেখাগুলোর লিঙ্ক একসাথে-
১। বিসিএস পরীক্ষা দিবেন- প্রস্তুতি নিন এখন থেকেই - আজমান আন্দালিব
২। বিসিএস পরীক্ষা দিবেন- আরও কিছু টিপস - আজমান আন্দালিব
৩। বিসিএস পরীক্ষা দিবেন- অনুসন্ধিৎসু মন প্রয়োজন - আজমান আন্দালিব
৪। বিসিএস পরীক্ষা দিবেন-একটি গবেষণাধর্মী মন লালন করুন - আজমান আন্দালিব
৫। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: কী, কেন, কিভাবে - ফারহান দাউদ
৬। বিসিএস: শতভাগ সাফল্য নিশ্চিত করার কার্যকর প্রস্তুতি - ইট্টুস কথা
৭। নিজেকে পরীক্ষা করুন: বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিহোম online examination - মোঃ মোশারফ হোসেন
৮। বিসিএস পরীক্ষার জন্য জরূরী পরামর্শ - দার্শনিক্
৯। বিসিএস পরীক্ষায় কোন ক্যাডার সবচেয়ে লোভনীয় এবং কেন? - দার্শনিক্
২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৭
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ। ব্লগে মাঝে মাঝেই দেখি এই ব্যাপারে সাহায্য চেয়ে পোষ্ট আসে, কিন্তু সাহায্য তেমন পাওয়া যায়না। আমি যা জানি তা শেয়ার করলে হয়ত কারো উপকারে আসবে - তাই লিখলাম। আপনার কাজে আসবে জেনে ভাল লাগছে।
২|
২৬ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৭
তন্ময় ফেরদৌস বলেছেন: বাই দা ওয়ে, আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ?
২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৪
ফারজুল আরেফিন বলেছেন: আমি এআইইউবি-ইইই ২০০৬ ব্যাচে ছিলাম। পরে CWNA আর CCNA-1 করেছি এআইইউবি থেকে।
আপনি কোন বিশ্ববিদ্যালয়ের?
৩|
২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৮
মিথী_মারজান বলেছেন: ওরে বাবারে...
চরম উপকারী পোস্ট।
কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমি দেখতে পারছি না।যেমন:
বইপত্র যা যা লাগবে:
১. বাংলা - ৩ ও ৪ নং
২. অংক - ২নং
৩. ইংরেজি - ১ ও ২ নং
৪. বিজ্ঞান ও সাধারণ জ্ঞান - ১,২,৩ ও ৫ নং।
আর লিংকগুলোর জন্য স্পেশাল থ্যাংকস।
কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল- পড়তেই তো ইচ্ছা করে না!!!!
অনেক অনেক ভাল থাকবেন।
আর আমার যেন একটু পড়তে ইচ্ছা করে এই দোয়া করবেন।
২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৬
ফারজুল আরেফিন বলেছেন: আমি ত সব ইনফরমেশন দেখতে পাচ্ছি, ফায়ার ফক্স ব্যাটার নতুন ভার্সন নিয়ে ঝামেলায় আছি।
BOOKS
Bangla: 3. Bangla vasha o sahitto jiggasha – Dr Soumitra Shekhar
4. Lal nil dipaboli, Koto nothe sorobor – Humayun Azad
Math: 2. Math Olympiad preparation book
English: 1. English for competitive exams – Professors
2. A good English grammar book
Science and General knowledge: 1. Ajker Bishsho
2. Notun bishsho+mp3 Bangladesh and International Affairs
3. Professors biggan-projukti o ganitik juktir preliminary boi
5. Songbidhan o tar 1-15 tomo songshudhoni
এখানে ক্লাস ১ থেকে ১০ এর সমস্ত বই বিনামূল্যে পাবেন পিডিএফ ফরমেটে- http://nctb.gov.bd/book.php?cat=4&subcat=35
পড়তে কারোরই ইচ্ছা করেনা। যা পড়তে ইচ্ছা করবে তাই পড়েন। সাধারন জ্ঞান, বাংলা, সাহিত্য এসব পড়তে কিন্তু মজা লাগে। ইংরেজী পড়তে হবে কারন এটা সবখানেই লাগবে - কবর পর্যন্ত। এতেই ৬০ ভাগ পড়া শেষ, বাকি ৪০ ভাগের জন্য জোর করে পড়বেন। একবার প্রস্তুতি হয়ে গেলে পরে কষ্ট কম হবে।
শুভকামনা সবসময়, ভাল থাকুন।
৪|
২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
ছাইরাছ হেলাল বলেছেন:
অনেক অনেক উপকারি লেখা
বেশ পরিশ্রমীও বটে ।
কেউ উপকৃত হলে আমারও ভাল লাগবে ।
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩১
ফারজুল আরেফিন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া। পরিশ্রমটা করেছিলাম নিজের জন্যেই, এখানে একটু গুছিয়ে দিলাম সবার জন্যে।
৫|
২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০৫
ত্রাতুল বলেছেন:
বাপরে! ব্যাপক খাটাখাটুনির পোস্ট! অনেক কাজের!
কিন্তু এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ইচ্ছেটা এখনও করতে পারি নি!
পোস্টে অনেকগুলো প্লাস!
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: খাটাখাটুনির কাজ শেষ; ব্লগাররা একটা গাইড লাইন পেয়েছে আশাকরি।
একবার ইচ্ছে করে দেখুন, ক্যাডারের জন্য না - অভিজ্ঞতার জন্যেও পরীক্ষা দিতে পারেন।
ধন্যবাদ।
৬|
২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৬
জুন বলেছেন: ভাই আমার বিসি এস পরীক্ষা দেয়ার সময় নেই, কিন্ত যারা দিবে তাদের অনেক কাজে লাগবে। অনেক কষ্ট করেছেন বোঝাই যায়।
+
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪০
ফারজুল আরেফিন বলেছেন: বিসিএস নিয়ে সাহায্য চেয়ে অনেকগুলো পোষ্ট দেখেছিলাম, যেখানে সাহায্য তেমন পাওয়া যায়নি। আশাকরছি কষ্ট কাজে লাগবে।
৭|
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জটিল পোষ্ট......কাজে লাগবো.......ক্যাডার হওনের স্বপ্ন হগ্গলের থাহে........অনেক অনেক ধন্যা........++++++
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: ব্লগাররা এবার ক্যাডার হবে। সব প্রস্তুত, এখন শুধু ঝাপিয়ে পড়া বাকি। শুভকামনা এবং অনেক ধন্যবাদ।
৮|
২৭ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২৩
ছাইরাছ হেলাল বলেছেন:
আমরা কিন্তু এখন আপনার লেখা পড়ছি
একটু একটু .................................
২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: সেফ না হলে লেখা কারো চোখে পড়েনা। একজন পর্যবেক্ষনে থাকা ব্লগারের কাছে এই একটু একটু অনেক বড় কিছু। বিন্দু বিন্দু করে জমতে থাক সবকিছু.........
৯|
২৮ শে নভেম্বর, ২০১১ রাত ৩:৪৫
হুপফূলফরইভার বলেছেন: ভাবান্তর হল একটা ইন্জিনিয়ারিং ফার্মে পরীক্ষা দিয়ে। ফার্মটা যুক্তরাজ্যের ৩-৪ জন চালায়, তাদের নিচের দিকে সব বাংলাদেশী। অফিসটা ভাললাগলো, বেতন খুব ভাল, চমৎকার পরিবেশ। ভিন দেশীরা এদেশে এসে ব্যবসা করছে, চাকরী করছে। আর আমরা এদেশ ছেড়ে যাচ্ছি। আবার অনেককেই দেখেছি লাখ টাকার কর্পোরেট চাকরিরতদের বিসিএস দিতে। একবার সবারই চেষ্টা করে দেখা উচিত এই অসম্ভবের দেশে কিছু করা যায় কী না। জীবন নিয়ে জুয়া খেলা ঠিক না; তবুও ত প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিয়ত আমরা জীবন নিয়ে জুয়া খেলি।
চরম সত্যকথন! যদিও বিসিএস দেব কোনদিন এই আশাটাও এখনো স্বপন পাড়ে জমাতে পারিনাই!
২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৮
ফারজুল আরেফিন বলেছেন: আমার ব্লগিং এর শুরূতে আপনি মন্তব্য করেছিলেন, অনেক মাস পরে আবারও করলেন। সত্যিই অনেক ভাললাগছে।
৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি হবে জানুয়ারিতে, পরীক্ষা হয়ত বছরের মাঝামাঝিতে হবে। হাতে প্রচুর সময় স্বপ্ন ও প্রস্তুতি নেয়ার।
ভাল থাকবেন।
১০|
২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৬
তন্ময় ফেরদৌস বলেছেন: আমিও এআইইউবি এর স্টুডেন্ট। মিডিয়া এন্ড মাস কমিউনিকেশন ডিপার্ট্মেন্ট। প্রায় শেষের পথে আছি।
আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা।
ফেসবুকে এড করতে পারেন। tanmoy ferdous নামে আছি।
২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩২
ফারজুল আরেফিন বলেছেন: মিডিয়াতে কাজ করার আলাদা মজা আছে, আপনার জন্য শুভকামনা। আমারও ভাললাগলো।
ফেসবুকে আমার বন্ধু সংখ্যা সীমিত। যদি কোনদিন আপনার সাথে সখ্যতা গড়ে উঠে তবে অবশ্যই এ্যাড করে নেব। ভাল থাকবেন।
১১|
২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৩:৫৪
মিরাজ is বলেছেন: পরিশ্রমি, সুন্দর এবং কাজের পোষ্ট।
ভালো লাগা রইলো।
২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:০৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১২|
০১ লা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৮
মাথা ঠান্ডা বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। অনেকের কাজে লাগবে।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫২
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ
১৩|
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৯
সুপান্থ সুরাহী বলেছেন:
৪বার দিলাম...
ভগ্য শিকে ছিড়েনি...
৩৩ই শেষ বাজি...
ধন্যবাদ...
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫২
ফারজুল আরেফিন বলেছেন: শুভ কামনা রইল, এইবার হয়ে যাবে ইনশাআল্লাহ।
৩৩তম টা কঠিন হবে বলে মনে হচ্ছে, সবাই এটার জন্য অপেক্ষায় আছে।
আমার স্কুলের এক বন্ধু ৩০তম তে জীবনে প্রথমবার বিসিএস দিয়ে এ্যাডমিন ক্যাডার পেল, ৩১তম তে রিটেন দিয়েছে। তার কোন কোটাও ছিলনা।
১৪|
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১২
ছাইরাছ হেলাল বলেছেন:
কেমন হচ্ছে লেখাপড়া ?
১৫|
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার মেইল অ্যাড দেয়া যাবে ?
১৬|
০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩০
নীল কষ্ট বলেছেন: সুন্দর পোস্ট
বিসিএস গাইডলাইনের চেয়েও আপনার কথা ভালো লাগলো
বিদেশে না গিয়ে দেশেই থাকুন সবাই
০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৬
ফারজুল আরেফিন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও ভাল লাগলো নীল কষ্ট।
আমি ঠিক বিদেশে না যাওয়ার ঘোরতর বিরোধি না। অনেক বাংলাদেশী বিদেশে যেয়ে বিশ্ব বাসির জন্য কল্যাণকর অনেক কিছুই করছে, বাংলাদেশকে পরিচিত করছে, অমূল্য বৈদেশিক টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরূত্বপূ্র্ন ভূমিকা রাখছে। কিন্তু সবাই যেভাবে দেশ ছেড়ে যেয়ে বাঁচতে চাইছে তাতে ভাল কিছু হচ্ছেনা। আজ আমাদের মেধাহীন প্রশাসনের কী করূণ অবস্থা তা সকলেই দেখছে। যোগ্য লোকবলের অভাবে অচলাবস্থা বিরাজ করছে। একটা অঙ্গে অসুখ হলে তা কেটে ফেলাটা সবার আগে জরূরি না, সারানোর ব্যবস্থা আগে করা উচিত।
১৭|
০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫০
রোকন রাইয়ান বলেছেন: পড়ে গেলাম...
০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: ভাল করেছেন। সরকারি ইউনির যে কেউ এর থেকে ভাল সিলেবাস দিতে পারবে, এই লেখা মূলত একটা চতুর্থ বিশ্বের চতুর্থ ইউনির ছাত্রদের জন্য লিখেছিলাম।
জুলগাঁও এর মত পাহাড়ি জায়গায় পাঠাগার বানানো সত্যিই ভাল উদ্যোগ।
রাজনীতি করা ভাল।
১৮|
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
পরীক্ষার খবর কি?
১৯|
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
পড়াশোনাকে পড়াশুনার জায়গায় ই
দেখতে চাই আমি ।
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:০৩
ফারজুল আরেফিন বলেছেন: মানে বুঝি নাই ভাইয়া। তবুও বলি-
পড়াশোনার জায়গা কি নোট মুখস্ত করে পাশ করা? সামু কিন্তু পড়াশোনার ভাল একটা জায়গা - পড়াশোনা ঠিক এরকমই হওয়া উচিত। হাজারো বিষয় আছে, বিনোদন আছে - ইচ্ছামত নিয়ে নাও আর নিজেকে সমৃদ্ধ কর। স্বপ্নের ভেতর বসবাস সত্যিই আনন্দের। সেই দিন না জানি আসবে কবে - মুখস্তের জ্বালা আমার জীবন থেকে চলে যাবে...
২০|
০৮ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার সাথে কোন দ্বিমত না করে বলতে চাই
আপনি আপনার পরীক্ষাগুলোর প্রয়োজনীয় প্রস্তুতি
নেয়ার দিকে বিশেষ নজর দিবেন ।
এটা বলতে চেয়েছি ।
এই সামু সমুদ্রে চোরাবালিও আছে ।
০৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৩০
ফারজুল আরেফিন বলেছেন: সবসময় কেন যে ঠেকে শিখি - বুঝিনা।
চোরাবালি টা অনেক মায়াবি, যাদু দিয়ে কাছে টেনে বশ করে রাখে।
ছাইরাছ হেলালের সাথে ব্লগে তখনো কথা হয়নি, ব্লগে সব সময় দেখি। ভেবেছিলাম একাকীত্ব অথবা অন্যকিছুতে আবদ্ধ। এখন মনে হচ্ছে চোরাবালি।
আপনার বোদলেয়ারের বাংলায় অনুবাদকৃত বই দূর থেকে দেখলাম সেদিন। মুক্তিযোদ্ধের বই মেলা হচ্ছে, সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ দূরের বইটাতে চোখ আটকে গেল।
পরীক্ষাগুলোর প্রয়োজনীয় প্রস্তুতির জন্য অনেক বেশী সময় দেয়া প্রয়োজন, গত দুইদিন তেমন পড়া হয় নাই। আজ থেকে আবার চেষ্টা করব।
২১|
০৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১১
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার ভাল পরীক্ষার জন্য অপেক্ষা করব ।
আপনার বিরতিহীন পড়াশোনার কথা শুনতে চাই ।
পরীক্ষা শেষ হলে বোদলেয়ারের কবিতার বুদ্ধদেব বসুর
অনুবাদটি পড়ার চেষ্টা করবেন ।
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৫
ফারজুল আরেফিন বলেছেন: আপনার শুভ কামনা - আমার প্রেরনা।
এক নম্বর পড়া চোর, বিরতিহীন পড়াশোনা প্রায় অসম্ভব।
এবারের বই মেলায় কিনে পড়ব।
২২|
০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার পরীক্ষার জন্য বেশি করে পড়তে হবে।
০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৭
ফারজুল আরেফিন বলেছেন: চেষ্টা করছি পড়ার, সময় লাগবে গুছিয়ে নিতে।
২৩|
১১ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১
নীল কষ্ট বলেছেন: আপনি এখনো ওয়াচে??
আপনার লেখা পড়ব
আজকে পারছিনা
তবে আবার আসবো
১১ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৮
ফারজুল আরেফিন বলেছেন: জ্বী, মডুদের কৃপায় এখনো ওয়াচে আছি।
আপনাকে সুস্বাগতম। দু' একটা লেখা আছে, পড়ে মূল্যায়ন করলে খুশি হব।
ভাল থাকবেন।
২৪|
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক উপকারী লেখা।
অনেকের কাজে দেবে, যারা বিসিএস নিয়ে ভাবছিনা তাদের ও।
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫০
ফারজুল আরেফিন বলেছেন: ৩৩ তম টা সবাই মিলে দিব ইনশাআল্লাহ। প্রস্তুতি শুরু হোক সব ব্লগারের
২৫|
২২ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:১৬
হাইকু বলেছেন: + + + bookmark kore rakhlam. . .
২২ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: শুভকামনা
২৬|
২২ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪২
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: ওয়াও
অসাধারন
প্লাস ,
অফ টপিক ঃ আমার সেইফ হতে প্রায় ২৫ দিন লাগছিল , আপনার এত দেরি কেন কে জানে ??
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২০
ফারজুল আরেফিন বলেছেন: স্বাগতম ও ধন্যবাদ।
আমি প্রায় নয় মাসেও জেনারেল হতে পারি নাই।
আপনার প্রশ্নের সম্ভাব্য উত্তর একটাই আছে, এই পোষ্টের সমস্ত কিছু - Click This Link
২৭|
২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৭
মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনার লিখায় একটা অন্তর্লীন রসবোধ আছে ।
খুবি উপকারী পোস্ট ।
আমি অবশ্য বিসিএস দেই নাই, একবার ফর্ম ফিলাপ করছিলাম কিন্তু প্রিপারেশন না থাকায় এটেন্ড করিনাই। ।পাস করার কিছুদিন পরেই বেসরকারি চাকরি পেয়ে যাওয়াতে আর দেয়া লাগেনি।
২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
বেসরকারিতে এখন আর এপ্লাই করছিনা। সরকারিতে আরো ৮ বছর পর্যন্ত এপ্লাই করতে পারবো, দেখি কপালে কী আছে।
আপনার নিরন্তর সাফল্য কামনা করছি, অনেক ভাল থাকুন।
২৮|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪১
ঘুমরাজ বলেছেন: প্রিলি পাস করতে পারি নাই আগের বার
এইবার ভালা মত চেষ্টা করবো ইনশাল্লাহ।
দারুন লিখছেন ভাই ++++
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৫
ফারজুল আরেফিন বলেছেন: ব্যাপার না, বয়স যতদিন চেষ্টা ততদিন।
৩৩তম বিসিএসের এ মাসেই সার্কুলার হওয়ার কথা। শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৬
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে ঘুমরাজ।
২৯|
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৭
নুভান বলেছেন: বিসিএস তথা সরকারি চাকুরী কেন যেন আমাকে কখনোই টানতে পারেনি। পোষ্টে অনেকেই উপকৃত হবে। ভালো পোষ্ট।
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪২
ফারজুল আরেফিন বলেছেন: এজন্য মনে হয় আমরা একজন ভাল নেতৃত্ব হারিয়েছি। সর্বোচ্চ মেধাবীরা প্রায় সবাই বিদেশে চলে যায়, নয়তো বেসরকারি ভাল জবে। এদের ধরে রাখার ব্যবস্থাও কেউ গ্রহণ করেনা। প্রশাসনে দক্ষ ও মেধাবী জনশক্তি না থাকার এটাও একটা বড় কারণ।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৩০|
৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:২৮
দুষ্ট বাপ্পি বলেছেন: চমৎকার পোস্ট, এখন পারলে বিগত ইয়ার এর টেকনিক্যাল ক্যাডার এ লিখিত পরীক্ষার প্রশ্ন কোথায় পাওয়া যাবে থাকলে লিঙ্ক দেন। আর পারলে বই এর নাম বলেন। আমি সিভিল থেকে পাস করসি।
৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৯
ফারজুল আরেফিন বলেছেন: লিখিত পরীক্ষার প্রশ্নের লিঙ্ক দিতে পারছিনা, সাজেশন দিতে পারবো - মেইন টপিকগুলো নিয়ে। টপিক অনুসারে বিভিন্ন বই থেকে পড়তে হবে। এমন কাউকে খুঁজে বের করুন যে সিভিলে পরীক্ষা দিয়েছে।
ধন্যবাদ।
৩১|
০১ লা মার্চ, ২০১২ দুপুর ১:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সবাই দিচ্ছে, তাই দিবো।
এর বেশি কিছু না।
সরকারি জবে কেন জানি আগ্রহ নাই।
০১ লা মার্চ, ২০১২ দুপুর ১:১৭
ফারজুল আরেফিন বলেছেন: পুলিশ ক্যাডার হওয়া আমার একটা স্বপ্ন বলতে পারেন, অন্য ক্যাডারে তেমন আগ্রহ নেই। বিসিএস ক্যাডার হিসেবে যে সম্মান পাবেন তা অন্য জবে খুব কম পাবেন, দেশের জন্য ভাল কিছু করার সুযোগ পাবেন। আজমান আন্দালিব ভায়ের সাথে গতকাল মেলায় অনেক কথা হলো, উনি কিন্তু একজন বিসিএস ক্যাডার।
শুভকামনা সবসময়।
৩২|
০১ লা মার্চ, ২০১২ দুপুর ১:১৩
অগ্নি দগ্ধ বলেছেন: vlo lglo. BCS dewar iccha ache. Tr jnno obossho aro 2yr tme royeche. Post vlo lglo. ( mble thke bngla lkhte parina.tai englsh letr a lkhlm.)
০১ লা মার্চ, ২০১২ দুপুর ১:১৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভালভাবে প্রস্তুতির জন্য অনেক সময় দরকার। দুই বছর অনেক সময়, সফল হবেন এই আশাকরি। শুভকামনা।
৩৩|
০১ লা মার্চ, ২০১২ বিকাল ৩:১৫
সারাহ ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
০১ লা মার্চ, ২০১২ বিকাল ৩:৩৫
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সারাহ।
প্রস্তুতি ভাল হোক, শুভকামনা।
৩৪|
০১ লা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৪
হানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । প্রিয়তে নিলাম!
বিসিএস দেয়ার ইচ্ছা তেমন ছিল না, তাই প্রিপারেশনও তেমন নাই......কিন্তু, সার্কুলার দেয়ার পর থেকে আর অনার্স ফাইনাল টা এগিয়ে নেয়ায় নিজেকে একটু টেস্ট করতে ইচ্ছে করছে! দোয়া করবেন! হাতে মাত্র ২ মাস!
০১ লা মার্চ, ২০১২ রাত ৮:২৯
ফারজুল আরেফিন বলেছেন: স্কুল লেভেলের পড়াগুলো আবার পড়লেই পঞ্চাশ শতাংশের বেশী কাভার হয়ে যায়। আবার সঠিক পরিকল্পনা শ্রম ও সময় দুটোকেই কমিয়ে আনে। দোয়া তো অবশ্যই করবো; আপনিও আমার জন্য দোয়া করবেন আমার প্রস্তুতিও যেন ভাল হয়।
অনেক অনেক শুভকামনা।
৩৫|
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৪৯
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: প্রিয়তে নিলাম!
অনেক অনেক ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৫৬
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন।
৩৬|
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:০১
রবিন মিলফোর্ড বলেছেন: শোকেসে রেখে দিলাম , কাজে লাগতে পারে ভবিষ্যতে । যদিও এখনও অনেক দেরি ।
ধন্যবাদ ।
++++++++
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:০৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ রবিন।
ভবিষ্যত সুন্দর হোক।
৩৭|
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:২২
শেখ ইরফান বলেছেন: বেসরকারী ভাল বেতনের চাকরি আছে এদেশে যা সরকারী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট র নির্ভরশীল ???!!!
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: কথাটা সত্য। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের গ্রহণ যোগ্যতা সাধারণের কাছে এবং চাকরি দাতাদের কাছে এখনো অনেক কম। কিছু নিম্ন মানের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কারণে বৈষম্য আরো প্রকট হচ্ছে। ইন্জিনিয়ারিং জব গুলোতে বেশীর ভাগ ক্ষেত্রেই শুধু সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবেদন করতে পারবেন - এরকম লেখা থাকে। প্রথম আলো জবস এ গেলেই পরিস্কার দেখা যাবে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম শুনলেই যেমন অনেকেই বাঁকা চোখে তাকায়, জব মার্কেটেও একি রকম অবস্থা। ব্যক্তিগতভাবে মনে করি - যারা বেসরকারীর সার্টিফিকেট নিয়ে ভাল বেতনে শুরুতে ঢুকে যায়, তাদের ক্ষেত্রে লিঙ্ক একটি বড় বিষয় হিসেবে কাজ করে। সরকারী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য জব মার্কেটে কয়েক গুণ বেশী।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩৮|
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:৫৮
শেখ ইরফান বলেছেন: আপনি বেসরকারী চাকুরী বলতে কি বুঝালেন- আমি আমার অভিজ্ঞ্যতাথেকে বলছি.। আমার ( জিপি ) প্রতিষ্ঠানে বরং পাবলিক থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জানলেই বেশি মূল্যায়ন করা হয়.। এটা এখন সকল কর্পোরেট জবের জন্য অতি বাস্তব.। আমার অভিজ্ঞ্যতা থেকেই বলছি.। সরকারী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য জব মার্কেটে কয়েক গুণ বেশী। আমি নিশ্চিত আপনি ভালোমানের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কথা বলেন নাই.। ![]()
০২ রা মার্চ, ২০১২ দুপুর ২:১৯
ফারজুল আরেফিন বলেছেন: বিসিএস প্রস্তুতি শুধু ভাল মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিবে এমন নয়। মাঝারি ও নিচের দিকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও নিবে। কর্পোরেট জব ও জিপির কথা নতুন করে কিছু বলবো না। জব মার্কেট শুধু জিপি ও কর্পোরেট হাউজ নিয়ে তৈরী নয়। জিপির টেকনিক্যাল ডিপার্টমেন্টে আপনি থাকলে হয়তো বুঝতে পারতেন! জিপি কিভাবে এবং কি মূল্যায়ন করে তা আমার থেকে ভাল আর কে বলতে পারবে!!
ভালোমানের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়েও আবেদন করা যায় না বেশীর ভাগ জায়গায়। কারণ সেখানে লেখা থাকে - বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এবং ডুয়েটেরাই শুধু আবেদন করতে পারবে।
গত এক বছরের জব মার্কেট বিশ্লেষণে আমার ধারণাটি আমার মতে সঠিক। আপনি আমার কথা বুঝতে ব্যর্থ অথবা আমি ব্যর্থ আপনাকে বুঝাতে।
৩৯|
০৮ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৯
শাহেদ খান বলেছেন: ফারজুল ভাই, বিসিএস নিয়ে আমার কোনও চিন্তা-ভাবনা ছিল না কখনও। যদিও বাসা থেকে নিয়মিত চাপ আসে, আমিও ফোনে বলি, 'হুম, রেডি হব'।
আপনার এই লেখাটা পড়ে প্রথমবারের মত বিসিএস নিয়ে প্রচন্ড আগ্রহ তৈরি হল। দিতে ইচ্ছা হচ্ছে। একদম শেষ সময়ে দেখলাম মনে হয়। এখন কী প্রস্তুতি শুরু করার সময়?
যাই হোক, তেমন ইচ্ছা থাকলে সময়-অসময়ে আপনাকে ফোন দিয়ে বিরক্তও করতে পারি !
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাই। অনেক বেশি !
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১৪
ফারজুল আরেফিন বলেছেন: হুমমম.......লেখাটা একজন বন্ধুকে উৎসাহিত করেছে দেখে ভাল লাগছে। ৩৩তম বিসিএস সামনে, এখনই উপযুক্ত সময় প্রস্তুতি নেয়ার। বাংলাদেশ, আন্তর্জাতিক, চলমান ঘটনাপ্রবাহ মানে সাধারণ জ্ঞানটা একটু দেখলেই হবে, বাকিগুলো আপনি পারবেন বলেই আমার বিশ্বাস। হাতে সময়টা একটু কম, হয়ে যাবে ইনশাআল্লাহ। যেকোন প্রয়োজনে যথাসাধ্য চেষ্টা করবো, ফোন করবেন অবশ্যই।
আজ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। টেলিটক না থাকলে কিনে নিয়ে ৫০০+ টাকা লোড করুণ। সিগনেচার স্ক্যান অথবা মোবাইলে তুলে সাইজ করে কেটে রাখুন, ছবির বেলায়ও তাই। রাতের বেলা ফাঁকা মাঠে রেজিস্ট্রেশন সম্পন্ন করুণ, সবকিছু প্রিন্ট দিয়ে রাখুন। রেজিস্ট্রেশনের আগে বিজ্ঞপ্তি ভালকরে পড়ে বিশেষ অংশগুলো দাগিয়ে রাখুন, সুবিধা হবে।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা সর্বদা।
৪০|
১২ ই মার্চ, ২০১২ রাত ১১:১৯
কাউসার রুশো বলেছেন: + ও প্রিয়তে ![]()
১২ ই মার্চ, ২০১২ রাত ১১:২৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
পরীক্ষায় সফল হোন। শুভ কামনা।
৪১|
১৬ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৭
অনািমকা ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক ভাল পোষ্ট। এখন ঠিকমত পরতে পারলেই হয়। আমি ২বছর ১টা প্রাইভেট জব করতাম, নিজের সাথে আপষ করতে না পেরে ছেড়ে দিলাম কিছুদিন আগে, জিআরই পরছি, বিসিএস ও দিব হয়ত। ভাল থাকবেন, আপনার জন্য শুভ কামনা
১৬ ই মার্চ, ২০১২ রাত ৯:৫২
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
প্রাইভেট জব পরেও পাওয়া যাবে, চিন্তার কিছু নেই মনে হয়। জিআরই ও বিসিএস এই বছর শেষ করে ফেলুন। একবার প্রস্তুতি হয়ে গেলে পরে আর এত সময় দিতে হয়তো হবেনা। এর মাঝে খুব ভাল একটা জব পেয়ে যাবেন সে কামনাকরি।
শুভ কামনা, ভাল থাকুন।
৪২|
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ৮:২৫
জলঝিরি বলেছেন: বন্ধুরা দিচ্ছে , সেই তামাশা দেখতে দেখতে আমিও ফর্ম ফিল আপ করে ফেললাম পরশুদিন । (যদিও রেজাল্ট বের হতে এখনও কিছুদিন বাকি !) আমাদের সবার মধ্যে কেমন যেন পিকনিক পিকনিক ভাব । ![]()
কিন্তু, আপনার পোস্টটা দেখে মনে হচ্ছে , এই 'ফাজলামো প্রেপরেশনে' বসার বিনিময়ে (পাশ করা নয়) আম্মুর কাছ থেকে জামদানী শাড়ি দাবি করাটা একটু বেশি-ই ফাজলামি হয়ে যাচ্ছে ।
প্রিয়তে নিলাম। অনেক ধন্যবাদ ![]()
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ৮:৫৯
ফারজুল আরেফিন বলেছেন: ভাল করেছেন; এখন একটু প্রিপারেশন নিলেই হবে। যেহেতু হাতে সময় কম - এমপি থ্রী গাইড পরুন, পিএসসি নন ক্যাডার জব গাইড থেকে কিছু পড়ুন, গত ২-৩ মাসের কারেন্ট এফেয়ার্স ও ওয়ার্ল্ডে মডেল টেস্টের পড়া আছে ৩২তমের এবং এখন ৩৩তমের গুলো পড়েন। অনেক কমন পড়বে।
ভার্সিটি লাইফ তো শেষ, এখন একটু সিরিয়াস হতে হবে। নয়তো আমার মতন অবস্থা হবে।
জামদানী শাড়ির খাওয়াটা পাওনা রইলো।
প্রথম চেষ্টাতেই সাফল্য আসুক সে কামনা করি। অনেক ধন্যবাদ।
৪৩|
১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৪
বিন্দুবাসিনী বলেছেন: তিন দিন হল থার্ড ইয়ার ফাইনাল শেষ হয়েছে। ভেবেছি এখব থেকেই বিসিএস এর জন্য সিরিয়াসলি পড়া শুরু করব। ঠিক এ সময়ে আপনার লেখা পেয়ে খুব ভালো লাগল। যারা বিসিএস নিয়ে ভাবছে তাদের জন্য খুবি উপকারী পোষ্ট। ধন্যবাদ আপনাকে। বিসিএস নিয়ে নিয়মিত লেখা দিয়েন।
ভালো থাকবেন।
১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: এখন থেকেই প্রস্তুতি শুরু করুন, প্রথম বারেই হয়ে যাবে ইনশাআল্লাহ্। প্রিলিটাই কঠিন, কারণ নির্দিষ্ট সিলেবাস নেই। রিটেনের সিলেবাস আছে, বাজারে অনেক ভাল বইও আছে - বিশেষ করে প্রফেসরস এর বইগুলো।
কোন প্রশ্ন থাকলে করতে পারেন, ক্ষুদ্র অভিজ্ঞতায় উত্তর দেয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ, শুভ কামনা।
৪৪|
১২ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১০
বিন্দুবাসিনী বলেছেন: প্রশ্ন তো অনেক আছে। বেশ কিছুদিন আগে থেকে পড়ার চেষ্টা করছি তবে এলোমেলোভাবে। যা পড়ছি তার প্রায় সব- ই ভুলে যাচ্ছি। গুছিয়ে পড়তে পারছিনা। এত পড়া.............
সুন্দরভাবে শুরুটা কিভাবে করব একটু বলেন তো? আর পড়া মনে রাখার টিপস দিয়েন....।
আবার ও ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: আপনার হাতে অনেক সময় আছে, তাই আজকের বিশ্ব/নতুন বিশ্ব পুরোটা পড়ে ফেলুন। এতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে বেসিক তৈরী হয়ে যাবে। ইংরেজীতে জোর দিন, মৃত্যু পর্যন্ত কাজে লাগবে। পরীক্ষার দুই-তিন মাস আগে আগের বছর গুলোর প্রশ্ন দেখে আইডিয়া নিবেন এবং সেভাবে পড়লেই হবে। যেহেতু অনেক সময় পাচ্ছেন সেহেতু অংক, বিজ্ঞান এবং অন্য বিষয়ের বেসিক শক্ত করে নিন।
আমি ভাই মুখস্ত করতে পারি না, বানিয়ে লেখি। যতোটা মনে থাকে সেটুকু ভাল করে লেখার চেষ্টা করি। একটা টিপস, পড়ার জন্য এমন একটি সময় নির্বাচন করুন যখন তৃতীয় কোন কিছু পড়ার মাঝে আসে না। আমার ক্ষেত্রে এই সময়টা রাত বারোটার পর। বিচ্ছিন্ন পড়ার পরিবেশ সৃষ্টি করে নিন, মনোযোগ সৃষ্টি করুন। আমি পড়ুয়া ছাত্র নই এবং অনেক ফাঁকিবাজ ছাত্র। :!>
শর্টকাট সাজেশন লাগলে দেয়া যাবে, কোন ব্যাপার না।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৪৫|
১৩ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৭
বিন্দুবাসিনী বলেছেন: ভাই আপনাকে কিন্তু মাঝে মধ্যেই বিরক্ত করব। মনে কিছু নিয়েন না। টিপস এর জন্য অসংখ্য ধন্যবাদ।
আর শর্টকাট সাজেশন দিয়েন। এটাই আগে পড়ে ফেলি। বেশি জিনিস একসাথে পড়তে গেলে ভুলে যাব।
আপনার জন্য শুভকামনা.....।
১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৯
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
আস্তে আস্তে পড়ে ফেলুন। সংবিধান একবার পড়ে সূচীপত্র ও সংশোধনীগুলো মুখস্ত করলে ভাল হবে।
শুভকামনা।
৪৬|
১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৫
তরুন বলেছেন: থার্ড ইয়ারের রেজাল্ট হলো ক'দিন আগে। আমার জন্য খুবই দরকারি পোষ্ট ... অসংখ্য ধন্যবাদ. আপনার জন্য শুভকামনা থাকলো
১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
প্রস্তুতি ভাল হোক, শুভ কামনা।
৪৭|
০৭ ই মে, ২০১২ রাত ৮:৫০
শিস্তালি বলেছেন: ভালো হয়েছে ধন্যবাদ... কর্পোরেট জবে তিন বছর কাটিয়ে দেবার পর আজ হঠাৎ বিসিএস নিয়ে জানতে ইচ্ছে হলো... আমার অনেক স্কুল ফ্রেন্ডই এখন বিসিএস ক্যাডার... আর প্রাইভেট ভার্সিটি নিয়ে আপনার সততাকে সাধুবাদ জানাই
শুভকামনা রইলো +++
০৮ ই মে, ২০১২ ভোর ৪:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: নেটওয়ার্কিং কালচার ও পলিটিক্সের জন্য কর্পোরেট জব কেমন জানি লাগে। সবকিছু ছেড়ে বিসিএস ও সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছি। বিসিএস এ গৎবাঁধা মুখস্ত বিষয় দেখে হতাশ হয়েছি। তবুও বলতে হয় বিসিএস এর প্রস্তুতি না নিলে অনেক অজানা বিষয়ই কখনো জানা হতো না; জিআরই এর তিন-চার হাজার ওয়ার্ড মুখস্তের চেয়ে কিছু গৎবাঁধা জীবন সংশ্লিষ্ট বিষয় মুখস্ত করা ঢের ভাল।
গোপন কথা হচ্ছে - বিসিএস প্রস্তুতির জন্য কর্পোরেট জবের একজন মানুষই আমাকে শুরুতে উৎসাহ দিয়েছেন এবং এখনো সাহায্য করে যাচ্ছেন। উনি আগে জিপিতে ছিলেন, এখন এরিকসনে আছেন। তার প্রতি কৃতজ্ঞতা অনেক। বিসিএস ক্যাডার হতে পারি আর না পারি, আফসুস নেই কোনটাতেই। সার্টিফিকেটে বয়স ২৪, আরো কয়েকবার চেষ্টা করেই যাবো।
প্রাইভেট ভার্সিটির প্রতি বৈষম্য দূর হবে এই কামনা করি।
দোয়া করবেন আমার জন্য। আপনার জন্যেও শুভ কামনা রইলো।
ভাল থাকবেন।
৪৮|
২০ শে মে, ২০১২ রাত ২:৫১
এপিটাফ.. বলেছেন: ''রাতের আঁধারে ব্রহ্মপুত্রের পাড়ে বসে নদের ওপারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিচ্ছুরিত আলো দেখে সিদ্ধান্ত নেই ইলেকট্রিক্যাল পড়বো। ''
By any chance r u from Mymensingh...?
২০ শে মে, ২০১২ রাত ২:৫৯
ফারজুল আরেফিন বলেছেন: বৃহত্তর ময়মনসিংহ; টিনএজে ময়মনসিংহ শহরে কেটেছে তিন বছরের কিছু বেশী সময়। ঐ সময়টাই ছিল জীবনের শ্রেষ্ঠ সময়।
মনে হচ্ছে আপনিও ময়মনসিংহ এর।
৪৯|
০২ রা জুন, ২০১২ বিকাল ৩:১০
হিমেল৪৮ বলেছেন: ফারজুল ভাই,৩৩তম পরীক্ষার খবর কি?
০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৪৮
ফারজুল আরেফিন বলেছেন: যে সহজ প্রশ্ন হইছে, ভাল হয়েও লাভ নাই। সবথেকে ভাল হতে হবে। আমার পরীক্ষা হয়েছে কোন রকম। ৩২ এর রিটেন ১১ তারিখ থেকে, ৩৩ এর জন্য এক ঘন্টাও পড়ি নাই। তবুও ভালই হয়েছে।
আপনার তো ভালই হয়েছে দেখলাম। আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ্।
৫০|
০২ রা জুন, ২০১২ রাত ৮:০৬
হিমেল৪৮ বলেছেন: ভাই, যে সহজ প্রশ্ন হইছে ৬৪ নিয়ে ভরসা পাি্চছ না ।
০২ রা জুন, ২০১২ রাত ৮:৪৮
ফারজুল আরেফিন বলেছেন: রিটেনের প্রস্তুতি নিন
৫১|
০২ রা জুন, ২০১২ রাত ৮:২২
হিমেল৪৮ বলেছেন: ফারজুল ভাই, ৩২ এর রিটেন টা ভালো করে দেন। আপনার জন্য শুভকামনা।আপনার হবে ইনশাআল্লাহ্।
০২ রা জুন, ২০১২ রাত ৮:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে সিলেবাস শেষ হয় নাই এখনো।
আপনার জন্যেও শুভ কামনা। রিটেনের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর বই কিনে পড়া শুরু করেন, একধাপ আগায়ে থাকবেন। ৬৪ তে হয়ে যাবে।
দোয়া কইরেন ভাই।
৫২|
১৬ ই জুন, ২০১২ সকাল ১১:০৩
আই আনাম বলেছেন: ভাই, আপনার বিসিএস নিয়ে লেখা পড়ে খুবই উপকৃত হলাম। একটা হেল্প করুন প্লিজ। আজকের বিশ্ব বা এমপিথ্রি সিরিজের বইগুলোর দাম কীরকম পড়বে? বইয়ের গায়ে যে দাম লেখা থাকে তা তো অনেক বেশি।
১৬ ই জুন, ২০১২ সকাল ১১:২৩
ফারজুল আরেফিন বলেছেন: আজকের বিশ্ব/নতুন বিশ্ব ১৬০ টাকা নিবে। এমপিথ্রি সিরিজের দাম সম্পর্কে ধারনা নেই। ৩০-৫০ শতাংশ ছাড় থাকে বিসিএস এর বইগুলোতে, যেমন - রিটেনের বইয়ে ৬২০ লেখা কিন্তু দাম রাখে ৩০০-৩৫০ টাকা। বড় লাইব্রেরী থেকে কিনলে সাধারণত দাম বেশী রাখে না।
পরীক্ষার আগের কয়েক মাসের কারেন্ট এ্যাফেয়ার্স ও বিসিএস নিয়ে যে বিশেষ সংখ্যা বের করে তা থেকে কমপক্ষে ৫০-৬০টা প্রশ্ন কমন থাকে। সময় কম থাকলে নিজে নিজে শর্ট সিলেবাস বানিয়ে নিলে উপকৃত হবেন।
আপনাকে ধন্যবাদ ভাই।
৫৩|
১৬ ই জুন, ২০১২ দুপুর ১২:৫১
আই আনাম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার লেখা পড়ে অনেক কিছু জানতে পেরেছি এবং একটা ভালো গাইডলাইন পেয়েছি। বিসিএস নিয়ে আরো প্রশ্ন থাকলে আপনাকে জ্বালাতে চলে আসবো। ভালো থাকুন। আর বিসিএস নিয়ে আপনার আরও লেখা আশা করছি।
১৬ ই জুন, ২০১২ দুপুর ১:৫৫
ফারজুল আরেফিন বলেছেন: বিসিএস নিয়ে আমার অভিজ্ঞতা সামান্য, যথাসাধ্য চেষ্টা করবো প্রশ্নের উত্তর জানাতে। ৩৪তমের প্রস্তুতি শুরু করবো দুই তিন মাস পর থেকে, প্রস্তুতি পোস্ট দিতে পারি সব বিষয় নিয়ে আলাদা ভাবে। পিএসসি এর নন ক্যাডারে আবেদন করে পরীক্ষা দিতে থাকুন, প্রশ্ন একই রকমের হয়। কয়েকটা পরীক্ষা দিলেই প্রশ্নের ধরন, সিলেবাস, কোন কোন বিষয়ে দূর্বলতা আছে এসব বিষয় পরিষ্কার হয়ে যাবে।
আপনিও ভাল থাকবেন।
শুভ কামনা রইলো।
৫৪|
১৬ ই জুন, ২০১২ দুপুর ২:০২
েমাজািহদুল ইসলাম িটটু বলেছেন: ভাই আপনার লেখাটা পড়ে অনেক ভাল লাগল। বিসিএস পরীক্ষা দিতে অনেক উতসাহবোধ করছি। আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে। আশা করছি ৩৪তম বিসিএস পরীক্ষা দিব। বিসিএসে গণিত এবং ইংরেজির জন্য কোন বইগুলো ফলো করা যায়, প্লিজ জানাবেন।
১৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৫
ফারজুল আরেফিন বলেছেন: শুনে খুশি হলাম। ধন্যবাদ।
গণিত ও ইংরেজীর জন্য মনে হয় বেসিক ঠিক করতে হবে আগে। অংক শর্টকাটে করা শিখতে হবে, প্রফেসরস/ওরাকলের প্রিলি বইয়ের অংকগুলো দেখলেই কৌশল ধরতে পারবেন। সমস্যাটা ইংরেজী সাহিত্য নিয়ে, তবে নরমাল গাইড বই থেকেই কমন পড়ে।
সবার আগে আগের বছরের প্রশ্নগুলো ভালভাবে দেখে নিন, তারপর বাজারের বইগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখুন। নিজেই বুঝতে পারবেন কোন বইটি আপনার কেনা দরকার।
শুভ কামনা।
৫৫|
১৬ ই জুন, ২০১২ দুপুর ২:১৭
অতন্দ্র তওসিফ বলেছেন: রিটেন পরীক্ষা কেমন হচ্ছে?
১৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: এখন পর্যন্ত সেফ। ![]()
যে জীনিস অপচ্ছন্দ সেটার জয়জয়কার দেখে হতাশ - মুখস্ত বিদ্যা।
সবাই দেখি ফাঁক ফাঁক করে আর বড় বড় করে লিখে অনেক এক্সট্রা পেজ নেয়। আমার লেখা ছোট ও লাইন স্পেস কম, ১৯ পাতাতেই হয়ে যায়। এই দিক দিয়ে দেখলে পরীক্ষা খারাপই হচ্ছে।
সব মিলিয়ে প্রথম বিসিএস হিসেবে ভালই।
দোয়া কইরেন ভাই।
৫৬|
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৭
আই আনাম বলেছেন: আমি ভাই অনার্স ফাইনাল ইয়ারে। ২০১৩ এর আগে কোনো বিসিএস বা নন ক্যাডারের পরীক্ষা দিতে পারবো না। ৩৪ তম বিসিএসও নাকি স্পেশাল শুনলাম। শুধু কোটার জন্য? যদি না হয় তাহলে ৩৪ তম টা দিতে পারবো ইনশাআল্লাহ।
১৭ ই জুন, ২০১২ দুপুর ২:২৯
ফারজুল আরেফিন বলেছেন: ৩৪তম শুনেছি ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস। তবে অন্য ক্যাডারও কম বেশী থাকবে।
প্রস্তুতি ভালভাবে নিন, প্রথম বারেই ইনশাআল্লাহ্ হয়ে যাবে।
দোয়া কইরেন আমার জন্য।
ভাল থাকুন।
৫৭|
১৭ ই জুন, ২০১২ রাত ১১:১৪
আই আনাম বলেছেন: আপনার জন্য ভাই অন্তর থেকে দোয়া থাকবে। আপনি বিসিএস নিয়ে পোস্ট দিয়ে অনেকের উপকার করেছেন। আমিও আজকে শুনলাম ৩৪ তম ডাক্তারদের জন্য।
আমার জন্যেও দোয়া কইরেন। ভালো থাকুন সব সময়।
১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:১৭
ফারজুল আরেফিন বলেছেন: ভাই থাইকেন ভাই, ধন্যবাদ।
৫৮|
১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:২৪
েমাজািহদুল ইসলাম িটটু বলেছেন: ফারজুল ভাই আপনি কি মোমেনশাহী ক্যান্ট পাবলিকের স্টুডেন্ট?
১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: হ্যাঁ ভাই, ওখানে পড়েছি।
৫৯|
২৬ শে জুন, ২০১২ বিকাল ৫:১২
হিমেল৪৮ বলেছেন: ফারজুল ভাই, ৩২ এর রিটেন টা কেমন দিলেন? নিশ্চয় ভালো হয়েছে।
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
ফারজুল আরেফিন বলেছেন: আরো দুইটা পরীক্ষা বাকি আছে। পরীক্ষার জন্য কিছু মুখস্ত করি নাই, শুধু ধারণা নিয়ে বানিয়ে লিখেছি। সৃজনশীল পদ্ধতিতে খাতা দেখলে ভাল নম্বর পাবো। কঠিন করে দেখলেও সব বিষয়ে আলাদা করে পাশ করার কথা। সবই ভাগ্যের ব্যাপার, নম্বরের বিষয়টা পুরোপুরি স্যারের উপর নির্ভর করে। আপনাদের দোয়ায় আমার দিক থেকে ওকে আছে।
সংবিধানের সূচিপত্র ও গুরুত্ত্বপূর্ণ অংশগুলো মুখস্ত করে ফেলুন রিটেনের জন্য। রিটেনের অন্যতম মুখস্তের বিষয় সংবিধান, বাংলাদেশ বিষয়াবলী ২য় পত্র সংবিধান নির্ভর। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা তাই বলে।
৬০|
১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:৩০
হিমেল৪৮ বলেছেন: ফারজুল ভাই, ৩৩ এর রিটেন এর জন্য েকান িবষয়গুেলা পড়লে ভাল নাম্বার পাওয়া যাবে?
১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:০২
ফারজুল আরেফিন বলেছেন: আমি তো নিজেই ৩২ এর টেকনিক্যাল সাবজেক্টে লাড্ডু পাবো, আপনাকে যে কিভাবে হেল্প করি বুঝতে পারছি না!
৩২ এর প্রশ্ন দেখেন, প্রশ্নের ধারা যথেষ্ট পরিবর্তন হয়েছে।
অংকে জ্যামিতি বাদ দিয়েন না, সংবিধানের উপর বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র পুরোটাই নির্ভর করে। কোন বিষয়ে লিখলে ভাল নম্বর দিবে সেটা স্যারের ব্যাপার। আমার এক ক্যাডার ফ্রেন্ড বলেছিলো প্রতিটা টপিকের নোট বানাতে, আমি বানাই নাই। পরীক্ষা দিয়ে ধারণা নিলাম, আলাদা করে প্রতিটা টপিকের নোট বানাতে পারলে কাজে লাগতো। গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধারণা নিয়ে যায়েন, কমন না পড়লে যাতে লিখতে পারেন। বাংলা সাহিত্যের ৩০ নম্বরের জন্য পড়তে হবে, বাকিগুলো পারবেন। আগের বিসিএসের প্রশ্নগুলো সবার আগে খেয়াল করুন, নিজেই বুঝবেন কিভাবে এবং কোনটা পড়তে হবে। টেকনিক্যাল ক্যাডার হয়ে থাকলে আপনাকে মাস্টার্স লেভেলের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হবে।
শুভ কামনা রইলো।
৬১|
১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:১৫
হিমেল৪৮ বলেছেন: ফারজুল ভাই, ৩২ এর রিটেন যেমন ই হোক ভাইভার জন্য প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ্ হয়ে যাবে।
দোয়া কইরেন আমার জন্য।
ভাল থাকুন।
১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৭
ফারজুল আরেফিন বলেছেন: টেকনিক্যাল সাবজেক্ট দুইটা একদমই ভাল হয় নাই। অন্যগুলো ভাল হয়েছে। ১৬ টা সিটের জন্য প্রায় ৩০০ জন রিটেন দিয়েছে, তাই আশা নাই। টেকনিক্যালে আর এপ্লাই করবো না, মাগনা দিলেও না।
আপাতত এমবিএ এডমিশন নিয়ে চিন্তায় আছি।
রিটেনের জন্য দুই-তিনটা সিরিজের বইই ফলো করলে ভাল হবে মনে হয়। রিটেনে পড়া আর মুখস্তের কোনই বিকল্প দেখি নাই। শুধু পাশ না, আপনাকে সর্বোচ্চ নম্বরের জন্য প্রস্তুতি নিতে হবে।
দোয়া ত অবশ্যই থাকবে। ভাল থাকবেন ভাই।
আমার জন্যেও দোয়া কইরেন।
৬২|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭
এ.কে.এম. সুমন বলেছেন: ভাই আমিও আগ্রহী। আপনি কি বলবেন বি,সি,এস পরীক্ষা দেয়ার যোগ্যতা কি??
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০০
ফারজুল আরেফিন বলেছেন:
১। সংশ্লিষ্ট বা যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী বা সমমান/এইচএসসির পর ৪ বছরের ডিগ্রী বা সমমান। একাধিক ৩য় বিভাগ গ্রহণযোগ্য না।
২। বয়স সীমা ৩০ বছর। বিসিএস স্বাস্থ্য, বিসিএস সাধারণ শিক্ষা উপজাতিদের, মুক্তিযোদ্ধার সন্তানদের ৩২ বছর পর্যন্ত।
৩। অবশ্যই এদেশের নাগরিক হতে হবে। বিদেশিকে বিয়ে করলে বা বিয়ে ঠিক হলে সরকারের অনুমতি লাগবে।
৪। সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে।
ধন্যবাদ।
৬৩|
০৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৫
জাহিদ ২০১০ বলেছেন: হ্যালো ভাইয়া আমি ২০১৪ সালের দিকে বিসিএস দিবো। আমি এখন সাইফুরস এ স্পোকেন এ ভর্তি হয়েছি। আরও কি কি ভাবে প্রস্তুতি নিতে পারি জানালে খুশি হবো।
০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:০৮
ফারজুল আরেফিন বলেছেন: আপনি ইংরেজী ও গণিতে দক্ষতা বৃদ্ধি করুন - বিসিএস, সরকারি-বেসরকারি ব্যাংক, এমবিএ সহ যে কোন পরীক্ষা সহজেই পাশ করতে পারবেন। অবসরে বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাস ও ছোট গল্পগুলো পড়ে ফেলুন, এখান থেকে চরিত্র ও তাদের বর্ণনা বা মূল বিষয় আসে; সে উপন্যাস ও ছোট গল্পগুলো পড়া থাকলে এবং আধুনিক সাহিত্য সম্পর্কে জানা থাকলে আপনি ভালো করতে পারবেন। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখরের বইটির পেছনের অংশে বাংলা সাহিত্য নিয়ে প্রশ্ন-উত্তর দেয়া আছে - সেখান থেকে জেনে নিন কোন কোন বই পড়তে হবে। বিসিএস পরীক্ষায় সংবিধান একটি বিরাট জায়গা দখল করে আছে প্রিলি থেকে শুরু করে রিটেন, ভাইভা ও কর্মক্ষেত্র পর্যন্ত। এখন থেকে অল্প অল্প করে পড়ে শতভাগ আয়ত্তে নিয়ে আসুন বাংলাদেশের সংবিধান; আর বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরই তো এ বিষয়ে ধারণা রাখা উচিত।
ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।
৬৪|
১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৪
জাহিদ ২০১০ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। দরকারি সাজেশন দেওয়ার জন্য
১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৪
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভকামনা...।
৬৫|
১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৯
একা স্বপ্নীল পথিক বলেছেন:
বেসরকারি থেকে ইইই পাশ করার পর বাবা বারবার বলার পরও বিসিএস বা সরকারি কোনো পরীক্ষা দেই নাই। আরে কর্পোরেট জব আছে না! সরকারী চাকুরী কোনো চাকুরী নাকি!
এখন বেসরকারিতে চাকুরী করি, এখন একটি সরকারী চাকুরীর কত মূল্য তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কর্পোরেটে শুধু চাকচমকই আছে, আর কিছু নাই।
১৫-২০ লক্ষ টাকা দেয়ার সামর্থ্য নাই, আবার বিসিএস এর জন্য পড়ার সময়ও নাই (এর পাশে আবার এমবিএ করি)
আমি ঠিক করেছি, যেখানে যায় ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকবো, যেহেতু বিসিএস সম্পর্কে জানি না, তাই আমার প্রশ্ন, বিসিএস দিয়ে টেকনিক্যাল কোনো অংশে যাওয়া যায় কিনা? বা একই সাথে টেকনিক্যাল এবং ফরেন সার্ভিসের জন্য পরীক্ষা দেয়া যায় কিনা (আমি জানি বোকার মত প্রশ্ন, কিন্তু আসলেই আমার বিসিএস নলেজ সীমাবদ্ধ)
আমার এখন কি ধরনের প্রিপারেশন নেয়া উচিত। ইচ্ছে আছে, কয়েক বছর সম্মানজনক সরকারী চাকুরী করে পরে বিদেশে পড়তে যাওয়ার।
আমাকে জানাবে।
১১ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: জুলাই ২০১১ পর্যন্ত আমিও বিসিএস সম্পর্কে নাম ছাড়া আর কিছু জানতাম না। কর্পোরেট জবে আপনি যা অনুধাবন করছেন তা প্রায় সবাই করে, এজন্য লাখ টাকার জব থাকতেও অনেকে সরকারি জব খুঁজেন।
বিসিএস এ আপনি জেনারেল (পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস ইত্যাদি), শিক্ষা (সরকারি বিভিন্ন ধরণের কলেজগুলোর শিক্ষক) ও টেকনিক্যাল (রেলওয়ে, গণপূর্ত, তথ্য ইত্যাদির সহকারী প্রকৌশলী) পদে পরীক্ষা দিতে পারবেন যদি ঐসব জায়গায় কর্ম খালি থাকে তাহলে। আপনি একই সাথে জেনারেল ও টেকনিক্যাল পদের জন্য পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ের পরীক্ষাও দিতে হবে ২০০ নম্বরের, যা পাশ করা একটু কঠিন।
বিসিএস এ এখন প্রিলি পাশ করা সবচেয়ে দূরুহ কাজ, কারণ দুই লাখের ভেতর আপনাকে সর্বোচ্চ নম্বর পেয়ে ২০-২৫ হাজারের ভেতর থাকতে হবে। এর মধ্যে ৫-৭ হাজার আবার প্রশ্ন আউট করে বা অন্যভাবে টিকে যাবে। প্রস্তুতি নিতে চাইলে আপনি যে বিষয় সবচেয়ে কম পারেন সেটা দিয়েই শুরু করতে পারেন।
ক্যাডার হতে পারলে কিছু ক্যাডারে শিক্ষা বৃত্তি নিয়ে বিদেশে পড়তে পারবেন, শিক্ষা ছুটির সুবিধা সরকারি চাকরিতে পাওয়া যায় বলে শুনেছি।
যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকবেন সেহেতু আপনার উচিত বিসিএস এর চিন্তা বাদ দিয়ে অন্য প্রথম শ্রেণীর সরকারি চাকরির চেষ্টা করা। পিডিবি, ইজিসিবি, ডেসকো, আরইবি, বাংলাদেশ ব্যাংক, বিএডিসি, ক্যাব ইত্যাদিতে প্রথম শ্রেণীর প্রকৌশলী পদে প্রায় প্রতি বছরই কিছু লোক নেয়া হয়। আপনি এগুলোতে চেষ্টা করতে পারেন, কয়েকটি পরীক্ষা দিলেই প্রশ্নের ধরণ সম্পর্কে জানতে পারবেন। প্রথম আলো জবস এর Govt Jobs সেকশনে নিয়মিত চোখ রাখুন, আর বিপিএসসির ওয়েব সাইটে চোখ রাখুন নন ক্যাডার প্রথম শ্রেণীর প্রকৌশলী পদের জন্য। প্রত্যেক চাকরির পরীক্ষা দিতে নূন্যতম ২৫০ টাকা থেকে ৬০০ টাকা খরচ হবে। ঠিক কতগুলো পরীক্ষা দিলে আপনি সোনার হরিণের দেখা পাবেন তা বলা যায় না। হতে পারে ২-৪ টি পরীক্ষা দিয়েই চাকরী পেয়ে যাবেন, আবার ১০০টি দিয়েও হবে না, আবার হয়তোবা টাকা ছাড়া কোনদিনও হবে না। তবে লিখিত পরীক্ষাতে ভালোভাবে পাশ করতে পারলে টাকা ছাড়া জব পাওয়া সম্ভব, অনেকেই পায়।
আপনি এমবিএর পাশাপাশি প্রথম শ্রেণীর সরকারি সহকারী প্রকৌশলী পদে চেষ্টা করুন। এর জন্য আপনাকে বিসিএস এর মত বিশাল প্রস্তুতি নিতে হবে না। ইইই এর পুরাতন কমন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বর্তমান ও সাধারণ বিষয়গুলো নিয়ে কিছু সাধারণ জ্ঞান, ছোটবেলার দশম শ্রেণী পর্যন্ত অংক, টুকিটাকি বাংলা সাহিত্য ও ব্যাকরণ এবং ভালো ইংরেজী দক্ষতা অর্জন করলেই হয়ে যাবে।
শুভকামনা...।
৬৬|
২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫২
হিমেল৪৮ বলেছেন: ভাই ৩৩ তম বিসিএস দিলাম প্রশন যে সহজ হইছে ঠিকব কিনা বুঝতে পারছি না...
২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: ৩২ এর মতো কঠিন যে করবেনা তা জানতাম। ফলাফলের চিন্তা বাদ দিয়ে অন্য চাকরীর পরীক্ষাগুলোতে ভালো করার চেষ্টা করলে মনে হয় ভালো হবে।
শুভ কামনা অনেক অনেক, আশাকরি টিকে যাবেন।
৬৭|
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৬
হিমেল৪৮ বলেছেন: BIBM এর এমবিএম এডমিশন কবে জানলে plz জানাবেন
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
ফারজুল আরেফিন বলেছেন: জানার কোন সম্ভাবনা নেই ভাই।
কর্মক্ষেত্রে একটু ব্যস্ত আছি।
http://www.varsityadmission.com/ এখানে নিয়মিত চোখ রাখলেই সব ইউনির এডমিশনের বিজ্ঞাপন পেয়ে যাবেন আশাকরি।
৬৮|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
এস এম নাদিম মাহমুদ বলেছেন: ভাল লাগলো
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬৯|
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২
নেকড়েমানব বলেছেন: চখাম লিখিচেন মামা...+++++
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাগ্নে....
৭০|
২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম............. বহুত দেরি আছে দিতে...........
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: হুমমম....অগ্রীম শুভকামনা রইলো.....
৭১|
০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
শুঁটকি মাছ বলেছেন: ঘুরতে ঘুরতে এই পোস্টটা পেয়ে গেলাম। অনেক আগের পোস্ট। আমি বিসিএস দেবো ইনশাল্লাহ আরো বছর তিন পরে।তবে এখন থেকেই কিছুটা পড়ালেখা করছি।বিশেষ করে ইংরেজীটা।আপনার পোস্টটা দেখে বেশ কিছু ব্যাপার জানতে পারলাম।অসংখ্য ধন্যবাদ ভাই।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯
ফারজুল আরেফিন বলেছেন: যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে....
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
৭২|
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫
যাযাবর জোনাকী বলেছেন: অনেক কাজের পোস্ট +++++++, আমার বিসিএস দেয়ার সিদ্ধান্তটা মোটামুটি নতুন, আপনার পরামর্শ কামনা করছি - Click This Link
২১ শে মে, ২০১৪ ভোর ৫:০২
ফারজুল আরেফিন বলেছেন: ভালো করে প্রস্তুতি নিন, পরে বিভিন্ন জায়গায় কাজে লাগবে।
কোচিং করলে নাকি অনেক শর্টকাট শেখা যায়, আমি সঠিক জানিনা।
শুভকামনা।
৭৩|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
আনারস পাতা বলেছেন: ভাই, ইম্প্রেসড ![]()
আপনার খবর কি? চান্স পাইলেন?
ফেইসবুক আইডি দিলে উপকৃত হইতাম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২ বছর হলো কাজের চাপ আর বিভিন্ন ঝামেলায় পড়াশুনা করার সময় পাই না। ক্যাডারে না গেলেও তেমন দুঃখ নাই, যেটাতে আছি সেটাও খারাপ না। বেতন তো একই, আর সুযোগ সুবিধাও প্রায় সমান।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ যারা পড়েছে তারা বিসিএস এ গণপূর্ত, তথ্য, রেলওয়ে ও বেতারে পদ থাকলে ঢুকতে পারে। আমার কাছে ডেসকো, ইজিসিবি, ক্যাব, পাওয়ার স্টেশন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ঢুকা অধীকতর ভাল বলে মনে হয়। তবে ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার না হয়ে পুলিশ, ম্যাজিস্ট্রেট হতে চাইলে ভিন্ন কথা।
ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার পদবীতে চাকরি করছি এটা ভাললাগে।
যতদিন বয়স আছে প্রস্তুতি না থাকলেও পরীক্ষা দিবো। কয়েকটি ক্যাডার সার্ভিস অনেক ভাললাগে।
ফেসবুকে এক্টিভ না। লিঙ্ক দেয়া আছে ব্লগে।
৭৪|
০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৫
akashrafchy বলেছেন: BCS Helpline is the Best BCS Coaching in Bangladesh, Please visit us for more info: https://www.bcshelpline.com/
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৫
তন্ময় ফেরদৌস বলেছেন: খাইসে, দারুন একটা লেখাতো। অনেক কস্ট করেছেন বুঝা জাচ্ছে।
বুক্মার্ক করে রাখলাম।
আপনাকে বিশাল একটা প্লাস।