নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোহেমিয়ান বুড়ো কাক

ফয়সাল ফেরদৌস

আমি এক বোহেমিয়ান বুড়ো কাক

ফয়সাল ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির ডাক

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

(বিঃদ্রঃ ইহা আমার প্রাত্যহিক জীবনযাত্রার ঘটনা বিশেষ শীতকালীন বাস্তব ভিত্তিক রম্য ছড়া :3 জীবিত, কোমাগ্রস্ত বা মৃত অন্য কারোর সাথে মিলে গেলে তা স্বভাবতই অনাকাঙ্ক্ষিত 3:) )

ঘরের ভেতর দরজা-জানলা
খিল দিয়ে সব এটে,
শীত তাড়াতে খাটের উপর
মশারী দিলাম খেটে!!
আলনা ভরা জামা কাপড়
জ্যাকেট ছিল যত,
গায়ের উপর চাপিয়ে নিলুম
চাদর শত শত।
হাত দুটু আর মুখটা খোলা
জমে বরফ নাক,
এমন ক্ষণে হতাশ শুনে
প্রকৃতির ওই ডাক (!!)
কি আর করা যেতেই হবে
দিতেই হবে সাড়া,
হাড় কাপানো শীতের রাতে
উঠে হলেম খাড়া।
বসতে গিয়ে হাই কমোডে
বললাম ওরে বাবা,
বরফ শীতল কমোড খানা
দিল বেজায় থাবা!!
কম্ম সেরে ট্যাপটা ছেড়ে
ধোবো যখন হাত,
ঠান্ডা পানির বিষম ছেঁকায়
নড়লো বুঝি দাত।
ভাগ্য জোরে জানটা নিয়ে
ফিরে এলাম খাটে,
শরীর খানা গুটিয়ে দিলাম
লেপ-তোশকের বাটে!

কেমন দেশে জন্ম নিলাম
ফ্রীজের মত শীত?
ভাবছি শুয়ে দেখবো কবে
সূয্যি মামার জিত।
তারচে ভাল হতেম যদি
আরব বেদুইন,
সেন্ডু গেঞ্জি পড়ে থাকতাম
রাত্রি কিবা দিন।
খালি গায়ে খেজুর খেতাম
রাজা বাদশার মত,
ছুটি নিতেম বুর্জ খলিফায়
কতই মজা হত!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

উদাস কিশোর বলেছেন: হাঃ হাঃ হাঃ
চমত্‍কার লিখেছেন :D
পড়ে মজা পেলুম :P

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

ফয়সাল ফেরদৌস বলেছেন: my pleasure :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.