| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেয়াই: (চেহারায় বুদ্ধিজীবী ভাব নিয়ে...) "আচ্ছা বেয়াই সাব কউ তো দেখি পৃথিবীর সবচে ভয়ঙ্কর প্রাণী কোনটা??"
Statistics এর নিরশ বইয়ে নিমগ্ন ছিলাম তাই খানিকটা বিরক্ত হয়ে "মানুষ??"
বেয়াই: "ধুর মিয়া নিরীহ প্রাণীগুলারে এভাবে লজ্জা না দিলেও পারতা মানুষ তো প্রাণীর কাতারেই পড়ে না!!"
ভ্রু কুঁচকে উত্তর দিলাম "কথা সত্য বটে! সে হিসেবে বাঘ-সিংহ বলা যায়"
বেয়াই: "নাহ 'মশা' (!!) মানুষ বাঘ-সিংহ রে খাঁচায় ভরে রাখে জীববৈচিত্র অনুধাবনের জন্যে, আর মশার ভয়ে নিজেই খাচায় ভিতরে ঘুমায়!!"
আমি চশমা পড়ি না, এই সময়টাতে অভিভূত হয়ে চশমার ফাক দিয়ে তাকানোর বিশেষ প্রয়োজনীয়তা অনুভব করছি। আসলেই তো ঘটনা সত্য!!
মশাকে 'আন্তর্জাতিক ভয়ঙ্কর প্রাণী' হিসাবে স্বীকৃতি দেয়া উচিত!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭
হাসান ইমতি বলেছেন: কথা কিন্তুক সইত্ত, সাপ বা বাঘ নয় মশার কামড় জনিত রোগে পৃথিবীতে সবচেয়ে বেশী প্রাণী দংশন জনিত মৃত্যু ঘটে ।