নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরডৌসরাকিব

ফেরডৌসরাকিব › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিকদের ওপর নির্যাতন কি বার্তা দেয় ?

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

গত কয়েক বছর ধরে আমাদের দেশে ও বিদেশে বাংলাদেশি সাংবাদিকদের ওপর যে হারে নির্যাতন চলছে সেটা আগামি দিনের জন্য যে বার্তা দিচ্ছে তাতে আমি সঙ্কিত । গত কয়েক দিনের মধ্যে পরপর বাংলাদেশ , ইটালি এবং সর্ব শেষ লন্ডন এ সাংবাদিকদের উপর যেভাবে শারীরিক ভাবে নির্যাতন এর মহরা হয়েছে তাতে এইটা বোঝতে বাকি নেই যে আমাদের সমাজের একটা প্রভাবশালী অংশ চায়না আমরা সমাজের সামনে সত্য টা প্রকাশ করি ।

একজন মিডিয়া কর্মী ও সাংবাদিক হিসেবে আমি বিশ্বাস করি যে আমি ও আমার সহকর্মীরা সব সময় ই সত্য কে সবার সামনে তুলে ধরার শপত নিয়ে থাকি এবং জীবন বাজি রেখে আমরা এই কাজ তা করি । সমাজের কাল ছায়া ,সমাজের কালো বিড়ালদের সবার সামনে তুলে ধরি । কিন্তু কখনো কখনো এর জন্য আমাদের অনেক সহ কর্মী কে জিবন ও দিতে হয়েছে । সমাজের কিছু লোক ,যাদের চেহারা দিনের আলয় যেমন আলোকিত ঠিক তেমনি রাতের আলোয় তাদের কাজ কারবার রাতের অন্ধকারের মত ই কালো । আর যখন ই আমরা জীবন বাজি রেখে তাদের ওই সব কালো চেহারা সমাজ ও দেশের মানুষ এর সামনে তুলে ধরতে যাই ঠিক তখন এ আসে অনেক সাদা কাফনের সাথে হুমকি ,মানসিক ও শারীরিক নির্যাতন , মিথ্যা অপবাদ আর কখনো ও কখনো সাগর রুনির মত পরিনতি । আর এইসব এর বিচার তো হয়ই না বরং শুনতে হয় চরিত্র নিয়ে অনেক কথা ।

কিছু দিন আগে ইতালিতে সাংবাদিক রা যখন তাদের পূর্ব ঘোষিত সাংবাদিক সম্মেলন করছিল ঠিক তখন ইটালি বিএনপি এর সাংবাদিক দের উপর বর্বরোচিত হামলা , শারিরিক নির্যাতন , তাদের উপর গ্লাস নিক্ষেপ ,ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এবং অকথ্য ভাষায় গালাগালি র মত ঘটনা সত্যি এ নিন্দনিয় এবং খুবই দুখজনক ।

চিরাচরিত নিয়ম অনুযায়ী জানি এই সব এর জন্য কোন বিচার হবেনা আর আমরা ও থেমে থাকার পাত্র নই । হাজার প্রতিবন্ধকতা ও বাধা পেড়িয়ে আমরা সমাজের সামনে তাদের রাতের অন্ধকারের কালো চেহারা ,কালো হাত এর কার্যকলাপ তুলে আনবোই ।

সত্য প্রকাশে মৃত্যু যদি ,জড়ায়ে ধরে পায় ।

হাসি মুখে মোরা চুম্মন করিব মৃত্তর পেয়ালায় ।

হটিব না তুবু সত্য প্রকাশে এক চুল পরিমান

সত্য জয়ের সুবাতাস রবে চির আম্লান ।



রাকিব হাসান ফেরদৌস,মিডিয়া কর্মী ,ইটালি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.