| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন আগেই একাউন্ট টা ওপেন করেছিলাম । লেখার সময়-সুযোগ কোনটাই হয়ে ওঠেনি । আজ সকাল থেকে মনে হচ্ছিল- আজ যা আছে কপালে একটা কিছু লিখে তারপর অফিস থেকে বের হবো । কিন্তু কোনো বিষয়বস্তু তো পাই না । আর পাবই বা কি করে ? ঘুম থেকে উঠে এসে অফিসে ঢুকি-অফিস থেকে বাড়ি (ব্যচেলর হাউজ) গিয়ে ঘুমাই । রাতে ছারপোকার কামড় তো আছেই । সারাদিন স্যার-পোকা আর রাতে ছারপোকা । মার্কেটিং এজেন্সি-র চাকরি, তাও আবার ক্লায়েন্ট সার্ভিস ডিপার্টমেন্ট। মাঝে মাঝে গভীর রাতে ক্লায়েন্ট অথবা সিনিয়র-এর ফোনে ঘুম ভাঙ্গে। নিজেকে তখন পতিতা মনে হয় । ওপাশ থেকে বলে, "আপনাকে একটা মেইল পাঠিয়েছি, দেখে রিপ্লাই দিন।" ফোন রাখার সময় আবার বলে "SORRY, এতো রাতে আপনার ঘুম ভাঙ্গালাম" ! আমি এপাশ থেকে একটা হাসির শব্দ দেই, আর বলি "কি যে বলেন।"
কি আজব জীবন!! কয়েক মাস ধরে ভাবছি কোথাও ঘুরতে যাবো। সময় কই ? ছুটির দিন সারাদিন-ই ঘুমায়। কোথাও যেতে ইচ্ছে করেনা। কেনা-কাটা করার সময়-ও পায়না। যেহেতু প্রতিদিন-ই জেগে থাকা সবটুকু সময় ল্যাপটপ এর সামনেই থাকি, তাই ভাবছি প্রতিদিন একটু হলেও লিখব।
আর একাউন্ট পুরনো হলেও লেখা যেহেতু সবে শুরু করছি, সেহেতু সবার সহযোগিতা এবং মতামত আসা করছি।
প্রথম লেখাতেই নিজ-বন্দনা (ঢোল পিটানো) করলাম অনেক, বিরক্ত হলে ক্ষমা করবেন।
সবাই ভালো থাকলে আমিও ভালো থাকি।
©somewhere in net ltd.