| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহেলী
এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
ঝাড়বাতির উজ্জল রকমারী রশ্মি
স্ফটিক থেকে বেরিয়ে
ছড়িয়ে পড়ে চারিপাশে বর্নিল বাহারে ,
তোমার ঘরের শোভা যায় বেড়ে ;
মূল্যবান ঝাড়বাতি ঘরের মধ্যখানে ঝুলন্ত --
প্রাচুর্য্যের নির্যাস ঝরে পড়ে ।
উজ্জল আলোতে ম্লান হয়ে যায়
ঘরের কোণে ছোট প্রদীপের আলো ,
তোমার হৃদয়সূধায় সিক্ত শিখা সে
জ্বলে থাকে অনুক্ষন ;
আঁধার ঘরে জ্বালিয়ে রাখা নিরবধি
প্রদীপের উর্ধ্বমুখী শিখা --
কেঁপে কেঁপে ওঠে দীর্ঘশ্বাসে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
সহেলী বলেছেন: পুজার প্রদীপের শিখা ! ছোট হলেও শ্রদ্ধা মাখানো --মনের কথাটাই বলে দিলেন । ধন্যবাদ অসংখ্য ।
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৬
চোরকাঁটা বলেছেন: "কেরোসিনের শিখা বলে মাটির প্রদীপে ;
ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে!!"![]()
যাক!! ঝাড়বাত্তি তো গলা টিইপ্পা ধরবার চায় নাই!!
![]()
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪
সহেলী বলেছেন: ঝাড়বাতি তো আর কেরোসিন শিখা নয় , সে তার মত হবে কেন ?
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৭
লীনা দিলরূবা বলেছেন: আমার দেখা এমন দু' তিন জন আছে যারা একজনকে সামনে রেখে লেখালেখি করে। তুমি সেই বিরলপ্রজদের একজন। এটা খুব সহজ নয়। দিনের পর দিন.........
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
সহেলী বলেছেন: কাকে আবার সামনে রেখে লিখছি ? তুমি যে কি ! সামনে নয় ..........
৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
সাদা কাগজ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
তামিম ইরফান বলেছেন: বেশ ভালো.......
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬
সহেলী বলেছেন: বেশ খুশী হলাম । ধন্যবাদ ।
৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
সাদা কাগজ বলেছেন: priyote
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২
সহেলী বলেছেন: ধন্যবাদ ।
৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮
অদৃশ্য বলেছেন: সহেলী আপু..........................ভালোলাগা জানিয়ে গেলাম।
অনেক ভালো থাকুন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪১
সহেলী বলেছেন: ধন্যবাদ তোমাকে । ভাল থেকো ।
৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: সহেলী আপু, একটা প্লাস দিয়ে কি হয়? কিংবা একটা ছোট্ট মন্তব্য দিয়ে? আমার তো মনে হয় কিছুই হয় না।কবিতার কথা বলার যোগ্যতা আমার মনে হয় নেই।
ছবিটা খুব সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪
সহেলী বলেছেন: বাড়িয়ে বলছো কিন্তু ! তোমাকে একসহস্র মাইনাস দেবো !!!!
ভাল থেকো ।
৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৫
অক্ষর বলেছেন: ভালো হৈছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
সহেলী বলেছেন: ধন্যবাদ ,ভাল থেকো ।
১০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪
এন এইচ আর বলেছেন: দীর্ঘশ্বাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! শেষে +
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৩
সহেলী বলেছেন: তাইতো , দীর্ঘশ্বাস শেষে । ভাল থাকুন ্
১১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
গোধূলীয়া বলেছেন: বেশ লাগলো কবিতাটি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০০
সহেলী বলেছেন: ধন্যবাদ তোমাকে ।
১২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২০
একরামুল হক শামীম বলেছেন:
প্রদীপের উর্ধ্বমুখী শিখা --
কেঁপে কেঁপে ওঠে দীর্ঘশ্বাসে ।
হুমমম।
ভালো লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৫
সহেলী বলেছেন: আপনারা এত ভাল লেখেন ,আমার লেখা পড়ে মন্তব্য করায় ধন্যবাদ ্
১৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২২
মোনাবেস্ট বলেছেন: খুব ভালো লাগলো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৫
সহেলী বলেছেন: কৃতার্থ হলাম , ভাল থাকুন ।
১৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪১
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। ধরা যাক পুরোনো এক রাজপ্রাসাদ। এখন জরাজীর্ণ অবস্থা। রাজপ্রাসাদের একটা ঘরে কাঁচের ঝারবাতি। একসময় সেখানে বাতি জ্বলতো। এখন সেখানে বাতি জ্বালানোর কেউ নেই। সেই ঘরের কোণে একটা প্রদীপ রাখা আছে। সন্ধ্যায় এক মালি এসে তা জ্বালিয়ে রেখে যায়। সকাল হলে তেল ফুরিয়ে যায় আর প্রদীপটাও আপনা থেকে নিভে যায়। ঝারবাতির দুঃখ তাকে যত্ন করার কেউ নেই, আলো জ্বালানোর কেউ নেই। সেই ঝারবাতি প্রদীপকে বলছে-
প্রদীপ হয়ে জ্বলবে যদি
ছায়া হয়ে থাকবো পাশে;
ভালবাসার উষ্ণ তেলে
চিরটাকাল রাখবো জ্বেলে।
পিপিলিকা মনটা আমার
ভালবাসার অমোঘ টানে,
দহন নেশায় মরতে চেয়ে
ছুটতে চায় তোমার পানে।
প্রদীপ হয়ে জ্বলতে থাকো
আঁধার ঘরের এক কোণে,
রাতের শেষে নিভবে তুমি
ভালবাসার সন্ধিক্ষণে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৭
সহেলী বলেছেন: খুবই খুশী হলাম কবিতা সমেত মন্তব্যে । ভাল থাকুন ।
১৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১০
বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগছে । +
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
সহেলী বলেছেন: ধন্যবাদ , পড়ে মন্তব্য করলেন দেখে খুশী হলাম ।
১৬|
১৫ ই জুন, ২০০৯ রাত ১০:২৭
মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগলো।
১৫ ই জুন, ২০০৯ রাত ১০:৩৯
সহেলী বলেছেন: ধন্যবাদ মেঘদূত ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
পারভেজ বলেছেন: পূজার প্রদীপের শিখা খুব ছোট হলেও অনেক শ্রদ্ধা মাখা থাকে। ঝাড়বাতি মনে হয় সেটা কখনোই টের পায় না।
বেশ ভালো লাগলো।