| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব বা হট্টগোল সৃষ্টি হয়। গোলমালের খবর পেয়ে কর্ণফুলী থানার হাবিলদার গোলাম রাসুলের তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হন পুলিশের সার্জেন্ট আলাউদ্দীন ও সার্জেন্ট হেলাল উদ্দিন ভূঁইয়া।
অস্ত্র ও গোলাবারুদবাহী ট্রাক দেখে পুলিশ বাধা দিলে চোরাকারবারী হাফিজ এবং উলফা নেতা আবুল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রভাব ও উচ্চপর্যায়ের যোগসাজশের কথা বলে পুলিশকে ভয় দেখান এবং ঘুষের প্রস্তাব দেন। পুলিশ সদস্যরা লোভ বা হুমকির কাছে নতি স্বীকার না করে তাৎক্ষণিকভাবে বিষয়টি তৎকালীন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আবদুল্লাহ হেল বাকীকে ওয়্যারলেস ও ফোনের মাধ্যমে জানান।
খবর পেয়ে বন্দর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত সিইউএফএল জেটিতে পৌঁছায় এবং ১০টি ট্রাকে বোঝাই করা প্রায় ১,৭৯০টি অত্যাধুনিক অস্ত্র, ২৭ হাজার গ্রেনেড, ১৫০টি রকেট লঞ্চার এবং সাড়ে ১১ লাখ গুলি জব্দ করে।
২২ বছর পর চীন থেকে বাংলাদেশের উদ্দেশে আসা একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয় এবং ২০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার জানান, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল। এ সময় ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে সেটির সঙ্গে যোগাযোগ করেন এবং তল্লাশির উদ্যোগ নেন।
জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে কৌশলগত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন।
২০০৪, ২০২৬, ২২ বছরে মানুষের জীবনযাত্রা থেকে।শুরু করে বদলে গেছে অনেককিছুই, বদলায়নি শুধু কিছু মানুষের চরিত্র। ১০% থেকে নতুন 'হ্যাভ আ প্লান' এ কী বদলেছে কে জানে, তবে, গোলাবারুদ ও অস্ত্রের কারবারি সেই আগের জায়গাতেই আছে।
বাংলাদ্যাশ জিন্দাবাদ।
২|
২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
শেরজা তপন বলেছেন: সার্জেন্ট আলাউদ্দীন ও সার্জেন্ট হেলাল উদ্দিন ভূঁইয়ার বর্তমান খবর জানেন?
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আবদুল্লাহ হেল বাকীর পরের খবর জানেন;চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার প্রায় চার মাস আগে, ২০২২ সালের ১৮ অক্টোবর( লীগের সময়কালে)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার পদে থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি আর উচ্চতর পদে পদোন্নতি পাননি। এর পরের বছরই তিনি মারা যান।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনার পর সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে তিনি প্রাথমিকভাবে এই মামলার তদন্ত তদারকির (সুপারভাইজিং অফিসার) দায়িত্ব পেয়েছিলেন। তবে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই (২০০৯ সালের মার্চ মাসে) তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং তদন্তের দায়িত্ব অন্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
- কেন এর উত্তর দিয়ে যাবেন?
সার্জেন্ট আলাউদ্দীন ও সার্জেন্ট হেলাল উদ্দিন ভূঁইয়া দু'জন ই রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মারা যান ( দুটোই লীগের সময়কালে)। যার সাথে কিছু একটার প্যাটার্ন মিলে যায়?
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে বলিয়েন। আচ্ছা ভাবুন তো; যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার সবাই জড়িত আছে সেখানে সাধারণ দুজন পুলিশ সার্জেন্ট এত বড় কান্ডটা ঘটিয়ে ফেলল এটা পাগলেও বিশ্বাস করবে?? একটু নিজের ব্রেনডারে প্রশ্ন করেন -প্রথম আলোর ভাষায় কথা বইলেন না।
***
আপনার পরের বিষয়টা নিয়ে সময় পেলে কথা বলব।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:১২
ক্লোন রাফা বলেছেন: Click This Link চেক ইউর ওন ইন্টারেস্ট!!