নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গৌতম (কিরীটী) দাস

আমি জয়ী নই, আমি পরাজিত নই, আমি একজন সাধারণ মানুষ

গৌতম (কিরীটী) দাস › বিস্তারিত পোস্টঃ

এ গল্প আমাদের

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

এ গল্প আমাদের

লেখক মশাই অবশ্য বলেন, মনগড়া কিছু মানুষের

শ্বাসহীন কিছু লাশ, মাঠের ওপর যারা পড়েছিল

হতে পারে, ছাদহীন মাঠে লেখা ছিল আমাদের ঠিকানা

ঘুম ভাঙ্গা ভোরে, সেখানে দেখেছি অনেক সুর্য্য ওঠা

ধুলোর পরত মেখে সেখানে শুনেছি অউলা বাউলের গান

আর তারপর মাঝরাতে কলঙ্ক হারানো চাঁদ যখন একাকী

মাঠের পিছনে পোড়া মন্দিরে হাড়িকাঠ বুক নিয়ে এসে বসেছি,

লিখেছি ক্রমাঙ্ক, সমাজের জামা সরিয়ে সভ্যতার কঙ্কালে

হাত রেখে পাঠ করেছি, মেকী সমাজের রূপটান খুলে নেওয়ার

হাড়হিম করা শপথ বাক্য



ফাঁকা মাঠে রক্তাক্ত মুহুর্তের স্মারক হয়ে পড়ে আছি আমরা, নামহীন লাশ,

নিঃস্পন্দ বুকে তবু কি অদ্ভুত মৃত্যুসুখ, ঘুমিয়ে পরার আগে দেখেছি যে আকাশের বুকে মেঘেদের সারিবদ্ধ বিজ্ঞাপন, জঙ্গলের বুকে সবুজ পাতাদের ফিরে আসার আশ্বাস, আরণ্যিক বৃষ্টির মুষ্ঠিবদ্ধ প্রতিজ্ঞা, শীঘ্রই তারা হরিৎ কবিতা হয়ে আবার ঝরে পড়বে পাতাদের বুকে



শুধু আমরাই থাকবো না সেদিন ......... এ গল্প আমাদের, লেখক মশাই অবশ্য বলেন, মনগড়া কিছু মানুষের

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

হরিপদ কেরাণী বলেছেন: অসাধারণ লেখা মামা! দারুণ লাগলো। শুভ কামনা আপনার জন্য।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

শূন্য পথিক বলেছেন: অসাধারণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.