| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট হৃদয়ের মূল্যে পাড়ি দিতে চেয়েছিলাম নদী আর নারী
অথচ প্রতিটা মেঘখন্ডই অভিশাপ বহন করে নিয়ে এলো
প্রতীক্ষায় কেউ থাকবে না বলেই ফুল কেনা হয় না কখনো
বিষন্নতায় উড়ে যায় যত ব্যক্তিগত শোক অথবা তাপ
আর তারপর যে নারীগণ তাদের দীর্ঘ চুলে অসংখ্য
যুদ্ধশেষে আমার সব ক্ষত আর অন্যায় ঢেকে দিয়েছিল
তাদের ডেকে বলি, বিদায়
মমীদের প্রান ছুঁয়ে শপথ নেই অক্ষত্রিয় হয়ে ওঠার
©somewhere in net ltd.