| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈতালী শিশির
ভালবাসী দেশকে ,মাটির মানুষকে।
উপরে উচ্ছাস
অথৈ জোয়ারে কামনার আহবান,
ভেতরে নির্জলা মরুভুমী ।
উপচে উঠা তরঙ্গের তীব্রতা
পথিকের দৃষ্টি আটকায়,
স্বল্প সময়ের কেনা বেচায়
ওরা মেতে উঠে
এক অযাচিত মিলনের নেশায় ।
একজন তীব্র আকাঙ্খা-
আর লালসায় উম্মাদ-
আরেকজন জীবিকার স্বপ্নে বিভোর,
উশৃংখল এক শৃংগার,
জোয়ারের আড়ালে
তপ্ত মরুর গহবরে
জলঢেলে-তারপর
কিছু সময় নিস্প্রান ।
ওরা ফিরে যায়,
তারা থেকে যায় চার দেয়ালে
নতুন কোন প্রতিক্ষায়।
মরুভুমি আবার বৃষ্টিতে ভেজে
অর্থহীন জলধারা
যে বৃষ্টিতে
কোন মরুদ্যান সৃজেনা,
কারো কামনার আগুন নেভে
কারো উদোরপিন্ডি হয়
জলগুলো শুকিয়ে যায়,
মরুভুমী জলের প্রতীক্ষায়
প্রহর গুনে ।
জল আসে জল যায়
মরুভুমি-
মরুই থেকে যায় ।
২৬/১১/১৩
দুপুর ২টা
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
ময়নামতি বলেছেন: অল্পকথায় অনেক সুন্দর কবিতা।+++++
অনেক তথ্যবহুল আপনার লেখা বই পড়ে ভাল লাগল , অনুপ্রেরণার সাথী হয়ে রইলাম।
ধন্যবাদ।