নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন মানুষের ব্লগ ...।।।

একজন সাধারন মানুষের ব্লগ ...।।।

হাবীব আহসান অনিক

আমি সাধারণ একজন মানুষ। যন্ত্রপাতি নিয়ে আমার প্রাত্যিহিক কাজকর্ম। কাজ করছি দেশের জন্য...

হাবীব আহসান অনিক › বিস্তারিত পোস্টঃ

অযৌক্তিক আন্দোলন, চিহ্নিত যুদ্ধপরাধীদের ফাঁসি চাই !!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

মুক্তিযুদ্ধের সময় জন্মাইনি। তাই সে সময় স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে ছিলাম বলতে পারবোনা। বেসরকারী চাকুরী করি। কাজ করি, নিজে খাই। সংসার চালাই। বছরে বছরে সরকারকে মাইক্রোসফট এক্সেলে গুনে ইনকাম ট্যাক্সের টাকা পরিষোধ করি। পেটের ভাত, পানি বা পানীয়র জন্য কাউরে কখনো তেল দেই নাই। দলীয় লেজুড়বৃত্তি বা রাজনীতিক নেতাদের পা বা পশ্চাৎদেশ চাটার কখনোই প্রয়োজন পড়ে নাই।



সুতরাং কোন দলীয় দৃষ্টিকোন থেকে লিখাটি পড়লে নিজ দায়িত্বে পড়বেন।



ঢাকায় থাকার পরও শাহবাগে যাওয়া হয়নি। চিহ্নিত যুদ্ধপরাধীদের ফাঁসি চাই – ইসুটাই আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। কারণ এসব অপরাধীকে ৪৪ বছর যারা বাচিঁয়ে রেখেছে আগে তাদের ফাঁসির দাবিতে আন্দোলন করা উচিত।



আর চিহ্নিত যুদ্ধপরাধীদের বিচার নিয়ে এত সময় নষ্ট করার কি দরকার আমি বুঝি না। ব্যাপারটা খুবই সিম্পল। রাত দুটার সময় এদের বাসার সামনে র‍্যাবের একটা গাড়ি যাবে। পরের দিন কোন নর্দমায় লাশটি পাওয়া যাবে মাথায় দুটো গুলিবিদ্ধ অবস্থায়। র‍্যাব তাদের আসামী উদ্ধারের চিরায়ত গল্পটি মিডিয়ায় শোনাবে। মামলা শেষ।



যারা শাহবাগের আন্দোলনে আছেন। তাদের প্রতি চাওয়ার প্রতি তীব্র সমর্থন আর ব্যক্তিগতভাবে রইল মাথানত শ্রদ্ধা। রমনার বটমুলে বোমা, ২১-শে আগষ্ট, কিবরিয়া হত্যা, বিডিআর বিদ্রোহে ৬০ জন সেনা কর্মকর্তা হত্যা, শেয়ার বাজার কেলেঙ্কারী, পদ্মা সেতু কেলেঙ্কারী, ইলিয়াস আলী গায়েব সহ বর্তমান সকল ইস্যুতে আগামীতে শাহবাগে অবশ্যই পাবেন আমার এই অঙ্গীকার রইল।



পরিশেষে, আজ সাগর-রুনী হত্যাকান্ডের ৩৬৫-তম দিন। পুলিশ তাদের বাসার দারোয়ান-কে আজ গ্রেফতার করেছে। আশা করছি এটা জজ মিয়া টাইপের নাটকের কোন অংশ হবে না।



সাগর-রুনীর আত্মার মাগফিরাত কামনা এবং মেঘের প্রতি যন্ত্রনাসিক্ত ভালবাসা রইল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

নন্দনপুরী বলেছেন: আপাতত দাবি একটাই রাজাকারের ফাঁসি চাই ..........

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

চৌকশ বলেছেন: একবার যেয়ে দেখতে পারেন শাহাবাগে, আমার বিশ্বাস আপনার ছাপোষা টাইপের লাইফ টা কেন এই রকম তারও একটা জবাব পেয়ে যেতে পারেন । আগামীতে আর কোন শাহাবাগ যাতে না হয় তার জন্যইতো এই আন্দোলন, সুতরাং আপনার দ্বায়িত্বটুকু পালন করে আসতে পারেন এবং তাতে কোন পাপ হবে না নিশ্চয় ?

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

প্লাব২০১০ বলেছেন: ৪৪ বছরে এই রাজাকারদের দুধ কলা দিয়ে পুষিয়ে রাখা হয়েছে। ওদের তো বাংলার মাটিতে ১ দিনও নিশ্বাস নেয়ার অধিকার নেই। এই দাবিটাই আগে পূর্ন হোক।।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

স্পাইসিস্পাই001 বলেছেন: প্লাব২০১০ @ এর যুক্তিতে আগে জামাত-শিবির বিচার হওয়া উচিৎ....য়াইহোক আপনি আগে দাবি তোলেন....

মুক্তিযুদ্ধের সময় না জন্মালেও তার ইতিহাস আমার মনে হয় বাঙ্গালী হিসেবে জানার আগ্রহ সবারই আছে..... দয়াকরে নিজে যা ভাববেন সেটাই ঠিক মনে করবেন না ..... শাহাবাগে সবাই তামাশ করতে যাই নি..... গিয়েছে প্রাণের দাবি মিটাতে...... আর আপনি যদি ভুক্তভোগী হতেন তাহলে অবশ্যই শাহাবাগ যেতেন.....

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

হাবীব আহসান অনিক বলেছেন: '৭১- পরবর্তী প্রজন্মদের কে ভুক্তভুগি না। আসলে আমাদের রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধকে এত কচলিয়েছে, যে সেটা তিতো হয়ে গ্যাছে। আর মুক্তিযুদ্ধের আসল ইতিহাস - মনে হয় না আমাদের বংশধরদের কেঊ জানতে পারবে।

যাই হোক, আজ তিনটায় শাহবাগ আসছি।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.