নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাদী রকিব

আমার ঘরের চাবি পরের হাতে ......

হাদী রকিব

আমার ঘরের চাবি পরের হাতে ......

হাদী রকিব › বিস্তারিত পোস্টঃ

হলুদ পাখি

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

হলুদ পাখি,

তোর তো ছিল অন্য আকাশ

তবুও কেন এমন ঝড়

উঠোন জুড়ে ঝরা পাতা

ভাসিয়ে নিলি আমার ঘর!



হলুদ পাখি,

তোকেই শুধু সুখ ভেবেছি

একটি বছর- বারোটি মাস,

একটুকুও বুঝতে পাইনি

তুই যে আমার দীর্ঘশ্বাস!



হলুদ পাখি,

তোর ছোয়াঁতেই আমার নদী

সমুদ্রেতে পায়না খেই;

আমার নীলে মেঘ জমেছে

আমার মেঘে বৃষ্টি নেই!



হলুদ পাখি,

এবার আমি সাঁতরে নদী

আগুন ছোঁবো

অবহেলার জমাট মেঘে

এবার আমি আকাশ হবো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.