| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফর্সা হাতের গোলাপি নোখে
নাইবা দিলি খামচি
তারপরও তোর চোখের রোদে
এই আমি রোজ ঘামছি !
অন্য জলের হইনি সবুজ
শুকনোই ছিল মাঠ-টা,
তোমার কাছেই ফুল চেয়েছি,
তুই দিয়েছিস ঠাট্টা!
তোমার ঘুড়ি অন্য নীলে
বুঝিয়ে দিলি খুব হেসে,
আমায় নিয়ে অট্টহাসি;
করলি মজা জাল ফেঁসে!
জানিনা ক্যান বোকার সাথেই
করলিরে তুই অহংকার!
-- হয়তো হবে অশ্রু আমার
তোর গায়েতে অলংকার!
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
হাদী রকিব বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: খুব ভাল হয়েছে