নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমার অস্তিত্ব

১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৪

হঠাৎ বেপোয়ারা ঝড়ের মতো
হৃদয়ের ধুলো উড়িয়ে
পুরোনো দিনের ক্লান্তি সরিয়ে দিতে আসে বৈশাখ।
মুখ জুড়ে আগুন রোদ
তবু তার ভেতরেই লুকিয়ে থাকে নতুন দিনের দিশা
পৃথিবীর বুকে কাল হয়ে আসে বৈশাখী ঝড়
এ ঝড়ে গাছ নড়ে, মাছ নড়ে
নড়ে অচল হয়ে থাকা স্বপ্নগুলোও।
তারপর হালখাতার ছাতায় বৃষ্টি নামে
মাটির গন্ধে ভিজে যায় পান্তা-ইলিশের দেশ
মাঠে ঘাটে নতুন করে জেগে উঠে সহস্র মঙ্গল প্রাণ
নবজাতক পৃথিবীর কোলে হাসে বাঙালির অস্তিত্ব
প্রতিটি সবুজ নিঃশ্বাস ফের বেঁচে থাকার স্বপ্ন জাগায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:০৪

শ্রাবণ আহমেদ বলেছেন: দারুণ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.