নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জুলাই

১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৬

আকাশ বিদীর্ণ হয়ে ঝরে পড়ে রক্তিম অশ্রুধারায়
বজ্রের ফাটলে উড়ে আগুনের গলিত ঝরনা!
দিশেহারা নদী ঢুকে পড়ে বুকের কন্দরে।
জল নয়!
ভেসে ওঠে ইতিহাসের রক্তাক্ত লাশের সারি
একের পর এক সাহসী মুখের প্রতিচ্ছবি
সহস্র স্বপ্নের শবদেহ!

পশ্চিম আকাশে বিষাক্ত নাগিনীর ছায়া
কালো মেঘ গ্রাস করে দিগন্তের শেষ আলোকশিখা।
বাতাসে ভেসে আসে আতঙ্কের নিঃশ্বাস
বজ্রের আর্তনাদে ফেটে পড়ে নীরবতা।

ডুবে যায় সব
নিশ্চিহ্ন হয়ে যায় দেশের সবুজ বুক
নরম শস্যের সোনালি স্বপ্ন।
শিশিরসিক্ত ঘাস পুড়ে লেলিহান!
কালের প্রবল স্রোতে
ভেসে চলে নামহীন কফিনের দীর্ঘ লাইন।

হে লাল জুলাই!
তোমার বুকে জমাট বেঁধে আছে অনন্ত ক্ষতের চিহ্ন
যার প্রতিটি রক্তবিন্দু চিৎকার করে অভিশাপ দেয় সুবিধাবাদী দালালদের মুখোশে
যারা দিনশেষে কেবল সুফল লুটে
রক্তের ফসল চুরি করে, করে বিজয়ের উল্লাস!

কিন্তু রক্ত কখনো মিথ্যা বলে না
সে জেগে থাকে
সে জ্বলে
সে অপেক্ষা করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.