নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ

০১ লা আগস্ট, ২০২৬ রাত ১০:৪২

পৃথিবীর চরণে আজ আমি কৃতজ্ঞতার ভাষায় দাঁড়িয়ে
আলোকে জানাই ধন্যবাদ
যে অন্ধকারের বুক ছিড়ে প্রতিটি সকালের জন্ম দেয়।

ধন্যবাদ অন্ধকারকে
যাকে না পেলে আলোর মাহাত্ম্য অনুভব করা যেতো না।

ধন্যবাদ হে আকাশ
তোমার অসীম নীলের কাছে আমি শিখেছি
স্বপ্নের কোনো ছাদ থাকে না।

ধন্যবাদ হে নীল জলরাশি
তোমার সীমাহীন বিস্তার আমার ক্ষুদ্র অহংকারকে প্রতিদিন ভেঙেচুরে শূন্যে মিশিয়ে দেয়।

ধন্যবাদ বৃষ্টি
যার প্রতিটি ফোঁটায় লিখা থাকে
ঝরে পড়া কখনো কখনো নতুন জন্মের পূর্বশর্ত।

ধন্যবাদ আগুন
তোমার দহনেই কেবল খাঁটি হয় সোনা, খাঁটি হই আমিও।

ধন্যবাদ হে অদৃশ্য বাতাস
প্রবাহিত নদী, নীরব পর্বত
নিজে রোদে পুড়ে অন্যকে ছায়া দেওয়া বৃক্ষ!
ধন্যবাদ মাটি, ফুল, ফল, শস্য, বীজ ও কৃষকের স্বপ্ন।

ধন্যবাদ প্রতিটি পাখির গান, শিশুর হাসি
মায়ের প্রার্থনা, বাবার শ্রম, শ্রমিকের ঘাম।
ধন্যবাদ পৃথিবীর সমগ্র মানুষ, সমগ্র সৃষ্টি
যারা আমাকে একা হতে দেয়নি কখনো।

তারকারা আকাশের কাছে ঋণী
নদী সাগরের কাছে
ফুল বসন্তের কাছে
আমিও ঋণী
প্রতিটি দৃশ্যমান ও অদৃশ্য অস্তিত্বের কাছে।

আজ তাই
আমার সমস্ত অহংকার নামিয়ে রেখে
দুই হাত ভরে শুধু একটি শব্দই উচ্চারণ করি
ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
এই এক শব্দেই লুকিয়ে আছে
জীবনের সমস্ত প্রার্থনা, সমস্ত প্রেম, সমস্ত বিনয়
সমস্ত অস্তিত্বের সবচেয়ে সুন্দর স্বীকারোক্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.