নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতা

মানবতার কথা

ফুলকলি বাংলা

বাংলা ভাষা

ফুলকলি বাংলা › বিস্তারিত পোস্টঃ

মানবতা যেখানে থমকে দ্বাড়ায়-২

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

গ্রাম গঞ্জের ভিক্ষুকদের অবস্থা আবার একটু ভিন্নতর। তারা এক বাড়ীতে একবার ভিক্ষা চাইলে একই সপ্তাহের মধ্যে আর দ্বিতীয়বার ভিক্ষা করতে যান না। পালাক্রমে সপ্তাহে একবার করে তারা গ্রামের প্রতিটি ঘরে ঘরে ভিক্ষার চাউল কিংবা টাকা সংগ্রহ করে থাকেন। গ্রামের ভিক্ষুকদের কখনোই রাত্রে কিংবা খুব সকালে ভিক্ষা করতে দেখা যায় না। বেশিরভাগই দিবালোকে ভিক্ষা করে থাকেন। বাজার ঘাটে যখন ভিক্ষা করেন তখন তারা প্রত্যেক দোকানে একবার করে সপ্তাহের বাজার দিনে ভিক্ষা চেয়ে টাকা নেন। আর দোকানীরাও তাদের ইচ্ছামত খুচড়া টাকা ভিক্ষুককে দেয়ার জন্য রেখে দেন। গ্রাম-গঞ্জে সাধারনত এক গ্রাম বা মহল্লার ভিক্ষুক অন্য গ্রাম বা মহল্লায় ভিক্ষা করেন না। যার য২ার এলাকার ভিক্ষুক তার নীজ এলাকায় ভিক্ষা করে থাকেন। এদের কখনোই নীজ বাড়ীতে দুপরের খাবার খেতে হয় না যেখানেই দুপর হবে সেখানকার বাড়ীতেই এরা খাবার চেয়ে খেয়ে থাকেন। আজকাল শোনা যাচ্ছে ঢাকাশহর কে ভিক্ষুক মুক্ত করা হবে । তাহলে গ্রামের ভিক্ষুকদের কি দোষ ? তাদেরও পুনর্বাসন করা হবে না কেন? এ প্রশ্নের জবাব আমরা পেতে চাই। পর্ব-২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.