নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের কণ্ঠস্বর

বিশুদ্ধ জ্ঞানের সন্ধানে...

হায়দার

একজন সাধারণ মানুষ...

হায়দার › বিস্তারিত পোস্টঃ

শিল্পী কাইয়ুম চৌধুরীর (না শোনা!) শেষ কথাটি...

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বিদায় নিলেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তার চলে যাওয়াটা অদ্ভুত। নাটকীয় প্রায়। বিবরণটা পত্রিকা-ইলেক্ট্রনিক মিডিয়া-ব্লগ-ফেসবুকের কল্যাণে সবাই আমরা জানি। অদম্য স্বাভাবিক কৌতুহলটাকে পুঁজি করেই পত্রিকার শিরোনাম হয়েছে- জানা হলো না শেষ কথাটি। কী বলতে চেয়েছিলেন তিনি? ইত্যাদি।



তাইতো! বিরাট কৌতুহলের বিষয়। কী বলতে চেয়েছিলেন তিনি? বক্তৃতার আনুষ্ঠানিক সমাপ্তির পরও কেন তাকে ফিরে আসতে হলো ডায়াসে? মৃত্যুর ঠিক এক মুহূর্ত আগে। ঢলে পড়লেন কাইয়ুম চৌধুরী। পাশে দাঁড়ানো মানুষগুলোও শুনতে পাননি কোন কথা। তাহলে অন্যেরা কিভাবে শুনবে সেই কথা? আমরা কিভাবে জানবো- জীবনের শেষ মুহূর্তটিতে কী বলতে চেয়েছিলেন তিনি।



আমি কিন্তু শুনেছি কাইয়ুম চৌধুরীর শেষ কথাটি। কথাটি মুখে বলেননি তিনি। বলেছেন অভিব্যক্তিতে। জীবন দিয়ে। কোরানের একটি বক্তব্য উদ্ধৃত করেছেন তিনি:



“প্রত্যেকের জন্যই একটি সময় নির্দিষ্ট করা আছে। যখন সময়টি আসবে, তখন এক মুহূর্তও তা পেছানো হবে না; আগানোও হবে না এক মুহূর্ত।” (সুরা আরাফ : ৩৪)



কথাটি সবাই জানেন। কিন্তু হায়! উপলব্ধির মানুষ কই?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: শেষ কথাটি জানা হলোনা। শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.