| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোকিল পাখি ভাবছি তোকে ক্ষমা করে দিব
মনের ভিতর আর তোকে নিয়ে কোন ক্ষোভ পুষে রাখবনা
নিষ্ফল আর অন্তহীন অভিমান নিয়ে দিন রাত আর ভাবব না
তাই ভাবছি তোকে সত্যিই ক্ষমা করে দিব
আমার সকল না পাওয়া ক্ষমা করে দিব
তোকে আমি বহুকাল বুকের ভিতর পুষে রেখেছি
একা একা মনে মনে তোর সাথে আমার ঝগড়া
সারাক্ষণ মান অভিমান
এসব তোর না হয় না জানাই থাক
কোকিল পাখি এবার তোকে ক্ষমা করবই
তোর না রাখা কথাগুলোর কথা ভেবে
তোর দেখানো মরীচিকা মত সপ্ন গুলোর কথা ভেবে আর বুক ভাসাবো না
মধ্যরাতে একাকী বিছানায় শুয়ে তোর পুরানো স্মৃতি চিহ্ন খুজে আর রাত কাটাবো না
তাই তোকে ক্ষমা করে দিব
আমার বর্ষার জলে তোকে কতবার ভিজিয়েছি
আমার বসন্তের বাতাসে তর সুর কতবার শুনেছি
এসব ভেবেই তোকে ক্ষমা করে দিব
আমার প্রথম ফাল্গুনের কোঁকিল তুই
আমার প্রথম সৌরভ তোকে দিয়েছিলাম
তাই সব ভুলে তোকে ক্ষমা করলাম
২|
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
অপু দ্যা গ্রেট বলেছেন: আমার প্রথম ফাল্গুনের কোঁকিল তুই
আমার প্রথম সৌরভ তোকে দিয়েছিলাম
তাই সব ভুলে তোকে ক্ষমা করল.।.।.।.।।। ![]()
৩|
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
কাবিল বলেছেন: আমার প্রথম ফাল্গুনের কোঁকিল তুই
আমার প্রথম সৌরভ তোকে দিয়েছিলাম
তাই সব ভুলে তোকে ক্ষমা করলাম
সুন্দর।
৪|
২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
হালিমা আক্তার বলেছেন: thanks
৫|
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
রুদ্র জাহেদ বলেছেন:
কোকিল পাখি এবার তোকে ক্ষমা করবই
তোর না রাখা কথাগুলোর কথা ভেবে
তোর দেখানো মরীচিকা মত সপ্ন গুলোর কথা ভেবে আর বুক ভাসাবো না
মধ্যরাতে একাকী বিছানায় শুয়ে তোর পুরানো স্মৃতি চিহ্ন খুজে আর রাত কাটাবো
না
দারুণ সুন্দর কবিতা আপুনি
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬
রনি শেখ বলেছেন: তাই সব ভুলে তোকে ক্ষমা করলাম
