| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে স্বপ্নে দেখলাম, আমার বন্ধু জনি ফোন করেছে। জনি বললো, 'মা মারা গেছে।' কথাটি বলে ও অনেক কান্নাকাটি করলো। ওর মা মারা গেছেন অনেক আগে। বাবা আরেকটি বিয়ে করেছেন। আমি বললাম, 'দ্বিতীয় মা?' ও বললো, 'হ্যা।' এরপর আমার ঘুম ভেঙে গেলো। এক সপ্তাহে দু'টো মৃত্যু আমাকে ভাবিয়ে তুলেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারিনা। একজন সহকর্মী এবং আরেক সহকর্মীর মায়ের মৃত্যুর পর রাতে এমনিতেই ঘুম আসে না। এরওপর এই স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর মনটা খুব খারাপ হয়ে গেল। আমি আরেকটি মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বন্ধুকে ফোন করতে গিয়েও করলাম না। অভিজ্ঞতা থেকে ধারণা করলাম, ঘটনা সরাসরি নাও ঘটতে পারে। শুয়েই আছি।
দশ মিনিট পর মহল্লার মাইকে ঘোষণা দিল, ‘প্রিয় এলাকাবাসী, কুড়িল চৌরাস্তা এলাকার ... বাড়ির ভাড়াটিয়া ... মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।’ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ঘোষণাটা শুনলাম।
অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল। আমি তখন ৭ম/৮ম শ্রেণীতে পড়ি। গ্রামের বাড়িতে থাকি। বর্ষাকাল। বন্যায় ঘরের মধ্যে পানি উঠেছে। কয়েকদিনের জ্বরে ভুগছি। এক রাতে স্বপ্নে দেখলাম, আমার দাদি মারা গেছেন। স্বপ্নের মধ্যেই আমি ভীষণ কান্নাকাটি করলাম। জ্বরের ঘোরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। সকালে দেখলাম, ঘামে বিছানা ভিজে গেছে। বালিশও ভেজা। তবে দাদি মারা যাননি। দুপুরের দিকে খবর এলো, আমার মায়ের নানি মারা গেছেন।
এর বাইরেও অনেক ঘটনা আছে। কাছের অনেকেই মারা গেছেন, আমি স্বপ্নে কিছুই দেখিনি। যেদিন স্বপ্নে অনেক বিপদে পড়েছি, সেদিন আমি বাস্তবেও অপমানিত হয়েছি অথবা বিপদে পড়েছি। আবার এমন অনেক বড় বড় বিপদের ঘটনা আছে, যেদিন কোনো স্বপ্নই দেখিনি।
একদিনের কথা এখনও স্পষ্ট মনে আছে, সেদিন স্বপ্নে খুব বিপদে পড়েছিলাম। কোনো একটা প্রাণী আমাকে তাড়া করছিলো। আমি দৌড়চ্ছি, দৌড়চ্ছি, দৌড়চ্ছি ...। হঠাৎ সামনে দেখলাম অন্ধকার খাদ। দুই পাশে পাহাড়। ভয়ে আমি চিৎকার করছি। পেছনে ভয়ানক সেই প্রাণী। আমার ঘুম ভেঙে গেলো।
ওই দিন ক্লাসে সহপাঠী এবং শিক্ষকের হাতে আমি চরম অপমানিত হয়েছিলাম। স্বপ্নের চেয়ে সেই অপমান কোনো অংশেই কম নয়।
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৪
হানযালা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
আবু বকর িসিদ্দক বলেছেন: আপনার সাথে আমি একমত....যেমন ::: স্বপ্নে নিজেকে উলম্গ দেখলে / সল্প বসনে দেখলে / কোন জস সমাবেশ এ নিজেকে খালি গায়ে দেখলে.....পরিনাম...অপমান অপেক্ষা করা...., তবে নিজের মৃত্যৃ দেখলে কি হয় জানিনা...যেটা আমি ৫/৬ দিন আগে দেখেছি....এবং অজানা আশংকায় আছি....আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে রাখুন-আমিন