নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

খবরে ধান্দাবাজি

হানযালা

আমার মধ্যে আমি ঘুরি

হানযালা › বিস্তারিত পোস্টঃ

নারায়ণগঞ্জ শহরের টোকাইরাও জানে তকীকে কারা হত্যা করেছে

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

কথাটি বলছিলেন, একজন মা। যার বয়স ষাটের কম নয়। আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে। আরো দু’একজনের সঙ্গে কথা বলেছি। কেউই বিষয়টা স্পষ্ট করে বলছে না। সবাই বলছে, আমাদের হাতে তো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া তো আমরা কোনো কথা বলতে পারি না।

হ্যা, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারি না। আরো পারিনা, যদি প্রতিপক্ষ অনেক প্রভাবশালী হয়; গডফাদার হয়। সেই পরিবারটি এতোই প্রভাবশালী যে, পুলিশ পর্যন্ত তাদেরকে সন্দেহ করার সাহস পাচ্ছে না। সত্যিই আজব এক দেশ।

আমি গত রাতে নারায়ণগঞ্জের মশাল মিছিলে যোগ দিয়েছিলাম। এবারই প্রথম কোনো মশাল মিছিলে যোগ দিলাম। সে এক অদ্ভুত অনুভূতি। অনেক মানুষ এক সঙ্গে শ্লোগান দিচ্ছে। অনেকের হাতে মশাল। আমার হাতেও একটা। পবিত্রতা বা পিউরিটি বলতে কোনো কিছু থাকলে তাকেই ওই নামে ডাকা যায়।

অনেক মানুষ একসাথে দেখলেই আমার কান্না পায়। অধিকাংশ সময়ই কান্নাটা কষ্টের। যখন দেখি ভুল দাবি নিয়ে মানুষ শ্লোগান দেয়, তখন কষ্ট আরো বাড়ে। শাহবাগে শুরু হওয়া আন্দোলনের ২য়/৩য় দিনে গিয়ে প্রথম সুখে কেঁদেছিলাম। সে ছিল প্রথম প্রেমিকার সঙ্গে দেখা করার চেয়েও বেশি আবেগের ব্যপার। পরে আমু বা আলীদের দখলে যাওয়ায় কষ্ট বেড়েছে। এখন অবশ্য আমার বন্ধুরা গণজাগরণ সংস্কৃতি মঞ্চ গড়েছেন। তারাই শাহবাগকে জাগিয়ে রেখেছেন। গতকাল সেখানেই যাবো বলে ভেবেছিলাম। সন্ধ্যায় কথা ছিল, লোকের চলতি সংখ্যা কেনার জন্য আজিজের লিটলম্যাগ চত্ত্বরে যাবো। লোক সম্পাদকের সাথে সকালে ফোনে তেমনটাই বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত গেলাম নারায়ণগঞ্জে। জীবনে প্রথম আমার নারায়ণগঞ্জ যাওয়া গতকালই।

না, আমি হোমরা-চোমরা ব্লগার নই। এক্টিভিস্টও (অফলাইন বা অনলাইন) না। কিন্তু আমি মহাবিশ্বের একটা প্রাণী, একজন মানুষ, পৃথিবীর বাসিন্দা আর বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমারও। মগের মুল্লুকে বাস করি বলে কি নিজের চিন্তার কথাটাও বলতে পারবো না?

রাতে মশাল মিছিল শুরু হলো। আমরা যাচ্ছি। স্লোগান দিচ্ছি। হাত তুলে তুলে ক্ষোভ প্রকাশ করছি। সেই মিছিলে দেখি আমার বাঁ পাশে একজন নারী। পরনে সাদা প্রিন্টের শাড়ি (শুনেছি স্বামী বেঁচে থাকলে কেউ সাদা শাড়ি পরে না)। বয়স চল্লিশের ওপর। রঙিন শাড়ি পরা বেশ কয়েকজন নারীকেও দেখলাম। শিশুদেরও দেখলাম। এরা তো এক্টিভিস্ট না। এদের পিঠে তো চে গুয়েভারার ছবিওয়ালা রশি ব্যাগ নাই।

একজন নারী কাঁদলেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না। তাঁর প্রশ্ন, তকীর মতো ছেলেকে কেউ হত্যা করতে পারে? তকী তো এক্টিভিস্ট না। সে বলেছিলো, বড় হয়ে বাবাকে একটা স্টুডিও করে দেবে।

ওর বাবার সম্ভবত স্বপ্ন ছিল ছবি আঁকার। তিনি চারুকলার ছাত্র ছিলেন। আঁকাআঁকি নিয়ে রাফিউর রাব্বির একটা বইও আছে। বইটা আমি দেখেছি (নামটা এই মুহূর্তে মনে করতে পারছিনা)। কিন্তু তিনি শেষ পর্যন্ত হয়েছেন একজন এক্টিভিস্ট। সরল বাংলায় আন্দোলনকর্মী। তিনি আন্দোলন করেন; আন্দোলন গড়ে তোলেন। যখন রেল ভাড়া বাড়ে, বাস ভাড়া বাড়ে; তিনি প্রতিবাদ জানান। রেলের জমি বেদখল হলে, আন্দোলন গড়ে তোলেন। নদী দূষণ হলে, মানববন্ধন করেন। নদী ভরাট বা দখল হলে, প্রতিবাদ জানান। অবৈধভাবে ভূমি দখল হলে, রাস্তায় নেমে আসেন। অবৈধভাবে ভবন তৈরি করলে, প্রতিবাদ জানান; সিটি কর্পোরেশনে অভিযোগ করে তা ভাঙার ব্যবস্থা করেন। এটা প্রভাবশালীরা দেখতে পারে না। তাদের স্বার্থে আঘাত লাগে। অবৈধ ব্যবসায়ী বা দখল-দূষণবাজরা রুষ্ট হন।

আজ থেকে কুড়ি বছর আগের কথা। তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। রাফিউর রাব্বি তখন সবে কিউবা থেকে ফিরেছেন। সে আন্দোলনে তিনি বেশ অগ্রণী ভূমিকা রেখেছেন। এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে স্থানীয় এক নেতা নাকি ইঙ্গিতে কিছু একটা বলেছিলো। সে কথার কোনো রেকর্ড কারো কাছে আছে কিনা তা আমরা জানিনা। তবে কুড়ি বছর পর সেই ইঙ্গিতই ফলেছে- এ কথা বলছিলেন একজন সংস্কৃতিকর্মী। তারা স্তব্ধ। নিজের সন্তানের কথা ভেবে তারা আতঙ্কিত। তারা কথা বলতে বলতে কেঁদে ফেলেন।

মশাল মিছিল নিয়ে যাচ্ছি। আমার ডান পাশে বিজ্ঞান বক্তা আসিফ। তিনি হঠাৎ স্লোগান বাদ দিয়ে বলা শুরু করলেন, আমাদের নদী পলুটেড হয়েছে। আমাদের বাতাস পলুটেড হয়েছে। আমাদের পানি পলুটেড হয়েছে। আমাদের মাটি পলুটেড হয়েছে। এসবের মূল কারণ, আমাদের রাজনীতি পলুটেড। রাজনীতির দূষণ কীভাবে প্রকৃতি-পরিবেশকে ভারসাম্যহীন করে তোলে তার বড় প্রমাণ বাংলাদেশ। আগে আমাদের রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে। তাহলে, বাকিসব দূষণমুক্ত হবে।- কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলেই তো, এভাবে তো ভেবে দেখিনি। রাজার ধর্মই প্রজার ধর্ম। রাজার নীতিই প্রজার নীতি। রাজা মানে শাসক গোষ্ঠী। শাসকের নীতি দূষিত হলে জনগণ তো দূষিত হবেই। দুর্নীতি, সন্ত্রাস, ঠকঠকামি তো একধরনের দূষণ-ই। রাজনীতির কারণে আমাদের অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, আইন, বিচার, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্র দূষিত হয়েছে। এ তো বায়ু বা পানি দূষণের মতোই ভয়াবহ।

এরইমধ্যে এক নারীকণ্ঠ স্লোগান দিচ্ছে, গডফাদারের আস্তানা; আমরা কণ্ঠ মেলালাম, ভেঙে দাও-গুড়িয়ে দাও। এটা নারায়ণগঞ্জের নতুন স্লোগান। গতকালই প্রথম তারা এমন স্লোগান দিল। আজ ডিসি অফিস ঘেরাও করা হবে। সেখানে আরো নতুন স্লোগান যুক্ত হতে পারে।

আপনি এক্টিভিস্ট না হলেও সমস্যা নাই। আপনার পেশা কি সেটাও বিবেচনার বিষয় না। আপনি জীবনেও ব্লগ লেখেন নি, তাতে কি? ফেসবুকে একাউন্ট না থাকলেও চলবে। আপনার মধ্যে স্বপ্ন থাকতে হবে। দূষণমুক্ত বিশ্ব চাই। দুষণমুক্ত দেশ চাই। তার জন্য আগে রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসি এই দূষণমুক্তির প্রথম পর্ব। এরপর শুরু করতে হবে অন্য স-ব অপরাধের দূষণমুক্তি। এটা উপলব্ধির আরেক নাম জাগরণ। অনেকেই এমনটা ভাবছেন বলে এটা গণজাগরণ।

স্বাধীনতা ব্যবসায়ী বা ধর্ম ব্যবসায়ী কাউকে আমরা বিশ্বাস করি না। পলুটেড বুদ্ধিজীবীদেরও আমরা বিশ্বাস করিনা। আমরা বিশ্বাস করি না পলুটেড এক্টিভিস্টদেরও। আপনি পলুটেড হলে মঞ্চ ছাড়ুন। মঞ্চ ছাড়াই আমরা স্লোগান দিতে জানি।

জাগোওওওও জাগোওওওওওও

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-১

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

মোহাম্মদ শরিফ বলেছেন: তকীর হত্যাকারীদের উচিত বিচার হোক

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

হানযালা বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ শরিফ, তকী হত্যার বিচার হতেই হবে।

২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: অপরাধী যেই হোক না কেনো, দ্রুত গ্রেফতার চাই, বিচার চাই।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

হানযালা বলেছেন: অপরাধী যেই হোক না কেনো, দ্রুত গ্রেফতার চাই, বিচার চাই।

৩| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

হাসানুর বলেছেন: রাজনীতির দূষণ কীভাবে প্রকৃতি-পরিবেশকে ভারসাম্যহীন করে তোলে তার বড় প্রমাণ বাংলাদেশ। আগে আমাদের রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

হানযালা বলেছেন: ধন্যবাদ হাসানুর

৪| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজদের নির্যাতন কেন্দ্র রয়েছে এটা সত্য।

কিন্তু নিহতের বাবা বা তার ছোট একটা বাচ্চা ছেলের সাথে তাদের কি চাঁদার ভাগাভাগি ছিল?

মোটিভ বিহীন ধারাবাহিক হত্যাকান্ড অবস্যই সন্দেহ জনক।

এ ধরনের ধারাবাহিক নৃশংস হত্যাকান্ড ফ্যাসিস্ট জাসি মোল্লাদের দিকেই অংগুলি নির্দেশ করে।

এ সুযোগে সাংসদ কবরী নায়িকা থেকে মাস্তানএ নাম লিখিয়ে একহাত নিল।
নারায়নগঞ্জের দুইটি গ্রুপের একটি অপর শক্তিশালী গ্রুপকে এই সুযোগে একহাত নেয়া।
একেই বলে রাজনীতি!

মাঝখানে আসল খুনি দাঁত বের করে হাসাহাসি ... আর ব্লগে ছাগুলম্ফন

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

হানযালা বলেছেন: জনাব কালবৌশাখী, বাচ্চাদের মতো যাকে-তাকে মামা ভাবেন কেন? ছিঃ

৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

নিয়েল ( হিমু ) বলেছেন: .

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

হানযালা বলেছেন: ...

৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪

স্পেলবাইন্ডার বলেছেন: দরকারি লেখা।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

হানযালা বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

প্রবাসী১২ বলেছেন: আসাদের যত কষ্ট তার জন্য দায়ী আমাদের রাজনীতিবদদের নষ্ট চরিত্র।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

হানযালা বলেছেন: ঠিকই বলেছেন

৮| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

রাফা বলেছেন: আপনি ভুল ইনফর্মেশন দিচ্ছেন মানুষকে।এ যেনো ঠাকুর ঘরে কেরে অবস্থা........।কোন সুত্র থাকলে দিন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

হানযালা বলেছেন: রাফা, সম্ভব হলে একবার নারায়ণগঞ্জ গিয়ে ঘুরে আসুন।

৯| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

ঝটিকা বলেছেন: সবাই যখন জানেই তাহলে কেন এতো ঢাক ঢাক গুড় গুড়, ঐ পরিবারের কথা প্রকাশ করলেই তো ভালো হয়। মানুষ সাবধান হতে পারে।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

হানযালা বলেছেন: প্রভাবশালীদের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছু বলা যায় না।

১০| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

আব্দুর রহ্‌মান বলেছেন: কথাটি বলছিলেন, একজন মা। যার বয়স ষাটের কম নয়। আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে। আরো দু’একজনের সঙ্গে কথা বলেছি। কেউই বিষয়টা স্পষ্ট করে বলছে না। সবাই বলছে, আমাদের হাতে তো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া তো আমরা কোনো কথা বলতে পারি না।

হ্যা, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারি না। আরো পারিনা, যদি প্রতিপক্ষ অনেক প্রভাবশালী হয়; গডফাদার হয়। সেই পরিবারটি এতোই প্রভাবশালী যে, পুলিশ পর্যন্ত তাদেরকে সন্দেহ করার সাহস পাচ্ছে না। সত্যিই আজব এক দেশ।

আমি গত রাতে নারায়ণগঞ্জের মশাল মিছিলে যোগ দিয়েছিলাম। এবারই প্রথম কোনো মশাল মিছিলে যোগ দিলাম। সে এক অদ্ভুত অনুভূতি। অনেক মানুষ এক সঙ্গে শ্লোগান দিচ্ছে। অনেকের হাতে মশাল। আমার হাতেও একটা। পবিত্রতা বা পিউরিটি বলতে কোনো কিছু থাকলে তাকেই ওই নামে ডাকা যায়।

অনেক মানুষ একসাথে দেখলেই আমার কান্না পায়। অধিকাংশ সময়ই কান্নাটা কষ্টের। যখন দেখি ভুল দাবি নিয়ে মানুষ শ্লোগান দেয়, তখন কষ্ট আরো বাড়ে। শাহবাগে শুরু হওয়া আন্দোলনের ২য়/৩য় দিনে গিয়ে প্রথম সুখে কেঁদেছিলাম। সে ছিল প্রথম প্রেমিকার সঙ্গে দেখা করার চেয়েও বেশি আবেগের ব্যপার। পরে আমু বা আলীদের দখলে যাওয়ায় কষ্ট বেড়েছে। এখন অবশ্য আমার বন্ধুরা গণজাগরণ সংস্কৃতি মঞ্চ গড়েছেন। তারাই শাহবাগকে জাগিয়ে রেখেছেন। গতকাল সেখানেই যাবো বলে ভেবেছিলাম। সন্ধ্যায় কথা ছিল, লোকের চলতি সংখ্যা কেনার জন্য আজিজের লিটলম্যাগ চত্ত্বরে যাবো। লোক সম্পাদকের সাথে সকালে ফোনে তেমনটাই বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত গেলাম নারায়ণগঞ্জে। জীবনে প্রথম আমার নারায়ণগঞ্জ যাওয়া গতকালই।

না, আমি হোমরা-চোমরা ব্লগার নই। এক্টিভিস্টও (অফলাইন বা অনলাইন) না। কিন্তু আমি মহাবিশ্বের একটা প্রাণী, একজন মানুষ, পৃথিবীর বাসিন্দা আর বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমারও। মগের মুল্লুকে বাস করি বলে কি নিজের চিন্তার কথাটাও বলতে পারবো না?

রাতে মশাল মিছিল শুরু হলো। আমরা যাচ্ছি। স্লোগান দিচ্ছি। হাত তুলে তুলে ক্ষোভ প্রকাশ করছি। সেই মিছিলে দেখি আমার বাঁ পাশে একজন নারী। পরনে সাদা প্রিন্টের শাড়ি (শুনেছি স্বামী বেঁচে থাকলে কেউ সাদা শাড়ি পরে না)। বয়স চল্লিশের ওপর। রঙিন শাড়ি পরা বেশ কয়েকজন নারীকেও দেখলাম। শিশুদেরও দেখলাম। এরা তো এক্টিভিস্ট না। এদের পিঠে তো চে গুয়েভারার ছবিওয়ালা রশি ব্যাগ নাই।

একজন নারী কাঁদলেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না। তাঁর প্রশ্ন, তকীর মতো ছেলেকে কেউ হত্যা করতে পারে? তকী তো এক্টিভিস্ট না। সে বলেছিলো, বড় হয়ে বাবাকে একটা স্টুডিও করে দেবে।

ওর বাবার সম্ভবত স্বপ্ন ছিল ছবি আঁকার। তিনি চারুকলার ছাত্র ছিলেন। আঁকাআঁকি নিয়ে রাফিউর রাব্বির একটা বইও আছে। বইটা আমি দেখেছি (নামটা এই মুহূর্তে মনে করতে পারছিনা)। কিন্তু তিনি শেষ পর্যন্ত হয়েছেন একজন এক্টিভিস্ট। সরল বাংলায় আন্দোলনকর্মী। তিনি আন্দোলন করেন; আন্দোলন গড়ে তোলেন। যখন রেল ভাড়া বাড়ে, বাস ভাড়া বাড়ে; তিনি প্রতিবাদ জানান। রেলের জমি বেদখল হলে, আন্দোলন গড়ে তোলেন। নদী দূষণ হলে, মানববন্ধন করেন। নদী ভরাট বা দখল হলে, প্রতিবাদ জানান। অবৈধভাবে ভূমি দখল হলে, রাস্তায় নেমে আসেন। অবৈধভাবে ভবন তৈরি করলে, প্রতিবাদ জানান; সিটি কর্পোরেশনে অভিযোগ করে তা ভাঙার ব্যবস্থা করেন। এটা প্রভাবশালীরা দেখতে পারে না। তাদের স্বার্থে আঘাত লাগে। অবৈধ ব্যবসায়ী বা দখল-দূষণবাজরা রুষ্ট হন।

আজ থেকে কুড়ি বছর আগের কথা। তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। রাফিউর রাব্বি তখন সবে কিউবা থেকে ফিরেছেন। সে আন্দোলনে তিনি বেশ অগ্রণী ভূমিকা রেখেছেন। এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে স্থানীয় এক নেতা নাকি ইঙ্গিতে কিছু একটা বলেছিলো। সে কথার কোনো রেকর্ড কারো কাছে আছে কিনা তা আমরা জানিনা। তবে কুড়ি বছর পর সেই ইঙ্গিতই ফলেছে- এ কথা বলছিলেন একজন সংস্কৃতিকর্মী। তারা স্তব্ধ। নিজের সন্তানের কথা ভেবে তারা আতঙ্কিত। তারা কথা বলতে বলতে কেঁদে ফেলেন।

মশাল মিছিল নিয়ে যাচ্ছি। আমার ডান পাশে বিজ্ঞান বক্তা আসিফ। তিনি হঠাৎ স্লোগান বাদ দিয়ে বলা শুরু করলেন, আমাদের নদী পলুটেড হয়েছে। আমাদের বাতাস পলুটেড হয়েছে। আমাদের পানি পলুটেড হয়েছে। আমাদের মাটি পলুটেড হয়েছে। এসবের মূল কারণ, আমাদের রাজনীতি পলুটেড। রাজনীতির দূষণ কীভাবে প্রকৃতি-পরিবেশকে ভারসাম্যহীন করে তোলে তার বড় প্রমাণ বাংলাদেশ। আগে আমাদের রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে। তাহলে, বাকিসব দূষণমুক্ত হবে।- কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলেই তো, এভাবে তো ভেবে দেখিনি। রাজার ধর্মই প্রজার ধর্ম। রাজার নীতিই প্রজার নীতি। রাজা মানে শাসক গোষ্ঠী। শাসকের নীতি দূষিত হলে জনগণ তো দূষিত হবেই। দুর্নীতি, সন্ত্রাস, ঠকঠকামি তো একধরনের দূষণ-ই। রাজনীতির কারণে আমাদের অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, আইন, বিচার, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্র দূষিত হয়েছে। এ তো বায়ু বা পানি দূষণের মতোই ভয়াবহ।

এরইমধ্যে এক নারীকণ্ঠ স্লোগান দিচ্ছে, গডফাদারের আস্তানা; আমরা কণ্ঠ মেলালাম, ভেঙে দাও-গুড়িয়ে দাও। এটা নারায়ণগঞ্জের নতুন স্লোগান। গতকালই প্রথম তারা এমন স্লোগান দিল। আজ ডিসি অফিস ঘেরাও করা হবে। সেখানে আরো নতুন স্লোগান যুক্ত হতে পারে।

আপনি এক্টিভিস্ট না হলেও সমস্যা নাই। আপনার পেশা কি সেটাও বিবেচনার বিষয় না। আপনি জীবনেও ব্লগ লেখেন নি, তাতে কি? ফেসবুকে একাউন্ট না থাকলেও চলবে। আপনার মধ্যে স্বপ্ন থাকতে হবে। দূষণমুক্ত বিশ্ব চাই। দুষণমুক্ত দেশ চাই। তার জন্য আগে রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসি এই দূষণমুক্তির প্রথম পর্ব। এরপর শুরু করতে হবে অন্য স-ব অপরাধের দূষণমুক্তি। এটা উপলব্ধির আরেক নাম জাগরণ। অনেকেই এমনটা ভাবছেন বলে এটা গণজাগরণ।

স্বাধীনতা ব্যবসায়ী বা ধর্ম ব্যবসায়ী কাউকে আমরা বিশ্বাস করি না। পলুটেড বুদ্ধিজীবীদেরও আমরা বিশ্বাস করিনা। আমরা বিশ্বাস করি না পলুটেড এক্টিভিস্টদেরও। আপনি পলুটেড হলে মঞ্চ ছাড়ুন। মঞ্চ ছাড়াই আমরা স্লোগান দিতে জানি।

জাগোওওওও জাগোওওওওওও

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

হানযালা বলেছেন: জাগোওওওও জাগোওওওওওও

১১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

শিপু ভাই বলেছেন:
ত্বকি হত্যার বিচার চাই!!!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

হানযালা বলেছেন: বিচার চাই! বিচার চাই!
ত্বকি হত্যার বিচার চাই!

ধন্যবাদ শিপু ভাই

১২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

সোহানী বলেছেন: দূষণমুক্ত রাজনীতিকে চাই। ত্বকি হত্যার বিচার চাই!!!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

হানযালা বলেছেন: দূষণমুক্ত রাজনীতিকে চাই।
ত্বকি হত্যার বিচার চাই!!

১৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

হৃদয় বাংলাদেশ বলেছেন: সবাই জানলেও জানেনা শুধু র‍্যাব-পূলিশ! কারন, খুনীদের গোড়াঘাট খুব বেশী শক্ত।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

হানযালা বলেছেন: ঠিক বলেছেন

১৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

আহলান বলেছেন: এভাবে আন্দাজে জানাজানির কারণেই আসর অপরাধী বেচে যায় ....

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০

হানযালা বলেছেন: আপনি নারায়ণগঞ্জে গিয়ে লোকজনের সাথে কথা বলুন

১৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

২০১৩ বলেছেন: বিপ্লব জামিন পায়, জুয়েল মোল্লা জামিন পায়, জামিন পায় জামাত সন্দেহে মসজিদ থেকে ধরা যুবক।

সেই দেশে এমন একটু আধটু খুন গুম হবেই, সমস্যা হচ্ছে নামাজি ছেলে গুম/ খুন হলে ব্যাপার না , ছবি আকে, গান করে অথবা হিন্দু / সংখ্যালঘু কেউ হলে খুবই খারাপ ব্যপার ,ফেনা উঠে যায় জামাতি আক্রোশের স্বীকার ।

মাঝে আসল খুনি দেশে শান্তি বজায় রাখতে আন্দলন করে।

আসেন ভাই প্রেজুডিস বাদ দিয়ে, সত্যিকার অপরাধীকে ধরতে সাহায্য করি এবং পুলিশ কে তা করতে বাধ্য করি।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

হানযালা বলেছেন: আপনার মন্তব্য সন্দেহজনক

১৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

অরিয়ন বলেছেন: আজকে ১১।০৩।১৩ প্রথম আলো- তে প্রকাশিত সাংসদ কবরী'র উদ্ধৃতিটি দেখে কি কিছু আচ করা যায় ?

উদ্ধৃতি ----..
সাংসদ সারাহ বেগম কবরী, মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকি হত্যায় ক্ষোভ প্রকাশ করে
"আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই নারায়ণগঞ্জবাসীর কপাল পোড়ে"

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

হানযালা বলেছেন: হ্যাঁ, করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.