| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়ার শুরু থেকেই একটা ব্যাপার নিয়ে খুবই রেগে ছিলাম। আমার রাগটা এই জায়গা থেকে যে আওয়ামী লীগ আমাদের ’৭১ এর চেতনা, ’৭১ নিয়ে আমাদের নতুন প্রজন্মের যে শ্রদ্ধা, সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে।
আরও পরিষ্কার করে বলতে গেলে, আমার রাগটা এই জায়গায়- আমরা কেন এত সহজে বিভ্রান্ত হই?যুদ্ধাপরাধীর বিচার আওয়ামীলীগ করবে। সেটা ক্ষমতার কথা মাথায় রেখে। দেশপ্রেম বা মুক্তিযুদ্ধের চেতনা থেকে নয়।।মুক্তিযুদ্ধ আমাদের জাতির জন্যে অনেক কিছু। এটা কোন একটা রাজনৈতিক দলের ক্ষমতা দখলের হাতিয়ার হবে সেটা তোমরা কিভাবে মেনে নিলে আমি জানি না। কিন্তু আমি মানতে পারি না।।
যুদ্ধাপরাধীর বিচার হওয়া উচিৎ। কিন্তু সেটা যদি হয় বিচারের মত বিচার, তাহলেই তা হওয়া উচিত, নাহলে নয়। রাজনৈতিক কিছু কারণ ও পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সুবিধামতন কিছু কলাগাছ টানাটানি কে আমি যুদ্ধাপরাধীর বিচার বলতে নারাজ... বলব না। আমি এই বিচার মানি না।।এই কথাটাই বার বার বলেছি আমি। মানুষ আমার কথার মানে ধরতে পারে নি। তারা ভেবেছে আমি যুদ্ধাপরাধীর বিচার চাই না!!
আমাকে জিজ্ঞেস করা হয়েছিল- “মানে কি? যুদ্ধাপরাধীর বিচার না হোক?”
আমি বলেছি দায়সারাগোছের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বিচার আমার লাগবে না।
আমাকে বলা হয়েছে আমি biased..
আমার knowledge সীমিত। আমি নাকি আওয়ামী লীগ এর রাজনীতি সম্মন্ধে জানি না।
শেখ হাসিনা নাকি নিজের জীবন বাজি রেখে যুদ্ধাপরাধীর বিচার করছে... ব্লা ব্লা ব্লা...
আমি একটা কথাই বার বার বলে গেছি, এখনও বলছি- আওয়ামী লীগ দেশপ্রেম থেকে কিছুই করছে না, করবে না, কোনদিনই না। আমাকে আওয়ামী লীগ এর ঝুঁকি গ্রহণের ফিরিস্তিও গত ৬ মাসে ৬০০ বার শুনতে হয়েছে।আমি বলে রেখেছিলাম, রায় দিলেই বোঝা যাবে।
আজ অনেক মানুষ কে আমি বলতে পারি, দেখছ? বলছিলাম... কিন্তু আজ এতটা অপমানিত বোধ করছি যে নিজের সাথে কথা বলতেই লজ্জা লাগছে। যুদ্ধাপরাধীর বিচার হলো আজকে!! দেশ কলঙ্কমুক্ত হলো!!!
আমাদের মুক্তিযোদ্ধাদের এভাবে অপমান করে, লাখ লাখ নারীর মান-ইজ্জতের এই দাম ঠিক করায় সুবিচার হলো তো!!?? দেশ কলঙ্কমুক্ত হলো তো!!??
স্যালুট আওয়ামী লীগ।। স্যালুট তোমাদের দেশপ্রেমকেও।। যুদ্ধাপরাধীর বিচার হবে, নিশ্চয়ই হবে, আমরা করব।
লাগবে না তোর বঙ্গবন্ধু, লাগবে না তোর জিয়া।
শুধু এত টুকু মনে রেখ, ইতিহাস ক্ষমা করে না। যুদ্ধাপরাধীর বিচার করে আমরা তারপর তোমাদের বিচার করব। তোমাদের বিচার হবে আজ ৫ ই ফেব্রুয়ারী, ২০১৩ তারিখে দেশ ও জাতিকে এভাবে অপমান করার জন্যে।এই বিচার , এই রায় আমি মানি না...।।
এই বিচার , এই রায় আমি মানি না...।। দেশের মানুষ মানে না।। এখনকার প্রজন্মও মানে না।। তাই আবার বিচার হবে, সেই বিচার আমরা করব... যদি জীবিত অবস্থায় না পারি, তাহলে ওরা মরার পরে করব। কিন্তু বিচার হবে... -Harano Khuchro Poisha
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
হারানো খুচরো পয়সা বলেছেন: AMAR LIKHA TA AMAR EKANTOI AMAR NIJER CHINTA VABNA...KONO RAJNOITIK DOLER BA KONO GOSHTHIR CHINTA VABNAR CHAIA THEKE AMI KICHU BOLI NI...PROTTEKTI KOTHAI VEBE BOLECHI...THANKS..