| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাজাকার...
কারণ আমি শাহবাগ আন্দোলনকে রাজনৈতিক ছায়ায় দেখতে চাইনি।
আমি রাজাকার...
কারণ আমি শাহবাগ আন্দোলনে হানিফকে কথা বলতে দেইনি।
আমি রাজাকার...
কারণ আমি স্লোগান দিয়েছি, We want justice, not POLITICS.
আমি রাজাকার...
কারণ আমি একা সব বীর সেনানিদের বিপক্ষে বলেছি যে আমি এখানে রাজনৈতিক ভাষণ শুনতে আসিনি।
আমি রাজাকার...
কারণ জনতার হাত থেকে আন্দোলন নিয়ে উপহার দেয়া হলো সরকারকে, তা আমার সহ্য হয়নি।
আমি রাজাকার...
কারণ তিনদিন ধরে খেয়ে না খেয়ে আমি অনবরত স্লোগান দিয়েছি, গান গেয়েছি।
আমি রাজাকার...
কারণ আন্দোলনে আমি আমার নিজের স্বার্থ খোঁজার চেষ্টা করিনি।
আমি রাজাকার...
কারণ বাংলাদেশে যখন আন্দোলনটা পিকনিক হিসেবে গণ্য হচ্ছে আমি তখন নিজ তাগিদে জড়িয়ে পড়েছিলাম।
আমি রাজাকার...
কারণ আমি নৈতিকতার পক্ষে ছিলাম।
আমি রাজাকার...
কারণ হতচ্ছারা এই দেশটাকে নিয়ে আমি এখনও ভাবার চেষ্টা করি।
আমি রাজাকার...
কারণ তুচ্ছ এই আমাকে নিয়েই এখনও দেশের জন্য ঝাঁপিয়ে পড়ি
আমি রাজাকার...
কারণ আমি চেয়েছি যুদ্ধাপরাধীদের বিচার হোক।
আমি রাজাকার...
তাই আজ আমার ফাঁসী হোক।।
©somewhere in net ltd.