| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগে ঘোষনাপত্র পাঠকারী কে এই ইমরান....???
__________________________________
আজকে শাহবাগ চত্তরে রাজাকারদের ফাঁসির দাবীতে মহাসমাবেশটি একটি অরাজনৈতিক মহাসমাবেশ হওয়ার কথা ছিলো যেখানে কোনো রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তৃতা রাখবেন না এমনটাই হওয়ার কথা ছিলো গতকাল রাত পর্যন্ত। রাজাকারদের ফাঁসির দাবীতে শাহবাগ স্কয়ারের আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং যারা গত তিন দিন ধরে খেয়ে না খেয়ে এই শাহবাগে পরে আছে , তাদের অনেকেই আজ সত্যিই হতাশ। এখন আশংকা-এই আন্দোলনের ফসল আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে।
শাহবাগের এই তারুণ্যের স্রোত ও সমাবেশে কোন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য দেবারই কথা ছিল না। অথচ আজ এই ব্যাপক মহাসমাবেশে বক্তব্য দেয়-ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। সঞ্চালনায় ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের একজন কর্মীকে দেখা গেলেও তার আশেপাশে মঞ্চ জুড়ে ও সামনে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দলীয় নেতৃবৃন্দের মধ্যে ছিল-ছাত্রলীগের কেন্দ্রীয় সভপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, মহাজোটের শরিক জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আমহদ তাফসীর, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর রায় এবং ঢাবি , জাবির দলীয় ভিসি ও প্রমুখ। মঞ্চের সামনে বিশাল জায়গা দখল করে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর-দক্ষিণের শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা।
*** আজ ওখান থেকে যে ঘাষনা পত্র পাঠ করে তার নাম ইমরান এইচ সরকার। সে ব্লগিং করে তবে পেশায় ডাক্তার। ইমরান আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)এর সাথে জড়িত। তার বিভন্ন ব্লগ ও ফেসবুক প্রোফাইল দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন, সে আওয়ামীলীগের রাজনীতির সাথে কতটা জড়িত এবং আওয়ামীলীগের একজন গোড়া সমর্থক।
সে তার ফেসবুকে গত ২৮ শে জানুয়ারী https://www.facebook.com/dr.imran.bd জিয়াউর রহমানকে কটাক্ষ করে স্ট্যাটাজ এ লিখেছে, 'জাতীয় সংসদ প্রাঙ্গনে রাজাকারের কবর রেখে এই পুজা আর কতদিন? এই সার্কাস আর দেখতাম চায় না প্রজন্ম...এই শালাদের কোন নিশানা রাখা যাবে না এই বাংলায়।'
[ স্ট্যাটাসের ইমেজঃ Click This Link ]
সে জাতির জনকের প্রশংশা করে লিখেছে, 'যে শ্রেনীরই হোক না কেন গর্ব করবার মত বাঙ্গালীর যা কিছু বিদ্যমান তার অন্যতম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ক্ষয় নাই।'
*****আমার কথা হলো-উনারা সবাই জাতীয় নেতা। তাদের অবদান নিশ্চয় রয়েছে। কাউকে হেয় করে এই ধরনের মন্তব্য যে করতে পারে, সে কীভাবে দলীয় লেজুরবৃত্তির বাইরে যেতে পারে??***
তাহলে ধরে নিতে পারি-পেছন থেকে আওয়ামীলীগই এই আন্দোলনে কল-কাঠি নাড়াচ্ছে!!! কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল-শুধু রাজাকারদের ফাসিই নয়, বরং এই বিজয় ধরে রাখতে পারলে এই তরুনরাই একটা নতুন বাংলাদেশ উপহার দেবে।
Collected and Edited : Ahasan Babul ( Somewherein Blog)
©somewhere in net ltd.