নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো খুচরো পয়সা

U cant hurt me,cause i dont have time to b sad..:)..

হারানো খুচরো পয়সা › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রজন্মের ভাষা সৈনিক পার্টি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর---



¤ রফিক -- কই যাও?



¤ আমি -- জি, শহীদ মিনার

যাচ্ছি ফুল দিতে।



¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল। আপনাদের আত্মা শান্তি পাবে।

¤ রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?



¤ আমি -- জি, কোটি টাকার উপরে।



¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে?



¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ?



¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব?



¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?



¤ শফিউর -- বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।



[সংগৃহীত]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.