| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর মাননীয় যথাযথ কর্তিপক্ষ,গন প্রজাতন্রি বাংলাদেশ
বিষয় ঃ দৃষ্টি আকর্ষণজনাবা,সবিনয় বিনীত নিবেদন আমি আপনার দেশের একজন সচেতন ফেইসবুক ব্যাবহারকারী। সাম্প্রতিক সময় ঘটে যাওয়া কিছু ঘটনায় আপনার দৃষ্টি আকর্ষণ অতি জরুরি। বর্তমানে আমদের দেশে যে প্রগতিসীল যুদ্ধে লিপ্ত হইয়েছে তাহার সূদুর প্রসারি তাৎপর্য রয়েছে । ফেইসবুকে স্ট্যাটাস দিতে পারে নাহ কিনবা স্ট্যাটাস দিলে লাইক আসে নাহ এমন তরুণদের/যুবকদের মধ্যে হতাশার ছাপ সাইবার তথা ফেইসবুক যুদ্ধের মাধ্যমে দূরিভূত হয়েছে । তারা এখন ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে স্ট্যাটাস দিচ্ছে। চটি পাতায় লাইক দেওয়া ছেলেরা এখন দেশ/ইতিহাসের বিশ্লেষকের ভুমিকায় স্ট্যাটাস আর ছবি শেয়ার করে যাচ্ছেন বিভিন্ন প্রগতিশীল যুদ্ধের পাতা থেকে। এইসব যুদ্ধের পাতায় রয়েছে ইতিহাশ আর প্রমান এর দলীল যাহা ১০০% পরিক্ষীত। কারণ এইসব পাতা পরিচালনায় রয়েছে আমাদের মত বেকার তরুন প্রজন্মের একাংশ । তাদের কোন বাড়তি কাজ নাহ থাকায় তারা অনেক সময় নিয়ে ঐ সব পাতা পরিচালনা করেন।এতে করে যেসব ছাত্রছাত্রী বাহিরের বই পড়ার দরুন দেশের ইতিহাস জানে নাহ বলে গ্লানি ছিল তারাও তাদের গ্লানি দূর করার সুযোগ পেয়ে খুশি। এছাড়া দেশে কর্মবিমুখ বিশাল জনগষ্ঠি এখন সুষ্ট গোয়েন্দাগিরিতে ব্যাস্ত। তারা প্রতিনিয়ত গোপন সংবাদ কিনবা ফটোসপ পোস্ট দ্বারা ইতিহাস এর আকাট্য প্রমান হাজির করছে যাহা দেশের গোয়েন্দাসংস্থা এত দ্রুততার সহিত করতে পারে নাহ। অদূর ভবিষ্যতে মধ্য প্রাচ্যসহ বিভিন্ন দেশে গোয়েন্দা রফতানি করে দেশ প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আনতে সক্ষম হবে। তাছাড়া এমন সামজিক উদ্যোগে ছেলেপেলেরা ব্যস্ত থাকায় ইভটিজিং সহ নানা অসামাজিক কর্মকান্ড কমে যাওয়ায় অভিভাবক মহল খুশি।পরিশেষে এর ধরনের উদ্যোগে নিজেদের স্বরচিত দাবি গনদাবি হিসেবে আখ্যা পাওয়ায় গনতান্রিক দেশের নাগরিকের স্বাদ তারা উপলব্দি করেছে।তাই যুব সমাজকে বিপথ থেকে সুপথে আনার জন্য এই ধরনের কর্মকাণ্ড অব্যহত রাখার গন দাবি জানাচ্ছি। এবং এর সুষ্ঠ প্রসারে পারাই/মহল্লাই মঞ্ছ তৈরি করে ভাষণ দেওয়ার সুযোগ দানের বিনীত অনুরোধ জানাচ্ছিনিবেদক“আমরা কিছুই জানি নাহ/বুঝি নাহ, সব তোরা জানস/বুঝস কমিটির পক্ষে”আম/কাঠাল জনতা
©somewhere in net ltd.