| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বন্ধু সম্পা। ওর প্রথম সন্তান সামিহা। সামিহা বড় হয়েছে, শাড়িও পরে। আর এই সামিহাকে নিয়ে সম্পার অনেক স্বপ্ন, অনেক গল্প, আকাশ ছোঁয়া আশা।
গত কয়েক মাস ধরে যেকোন আলাপের মাঝেই সম্পা ওর মেয়ের কথা বলত। বলত টেনশনের কথা। দোয়া চাইত। দোয়া চাইত স্বপ্ন পুরণের।
শুক্রবার সম্পা ফেসবুকে একটি পোষ্ট দেয়। ‘ আমার বড় মেয়ে সামিহা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’ শুধু আমি নই, আরো অনেকে সামিহার জন্য দোয়া করেছে। কমেন্ট করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
পোস্টে সম্পা তার মেয়ের একটি ছবিও জুড়ে দিয়েছে। লাল শাড়ি পরা। চোখে তার দূর আকাশের স্বপ্ন।
কিন্তু হায়! একই দিনে কয়েকঘন্টা পর আরো একটি খবর এল অজ্ঞাত স্থান থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে। আগে জানান হয়েছিল এসএসসি পরীক্ষার মধ্যেও ‘শান্তিপূর্ণ’ অবরোধ চলবে। এবার জানান হল রোববার থেকে ২০ দলের ৭২ ঘন্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল।
আমাকে প্রায় সঙ্গে সঙ্গে ফোন করল সম্পা। জানাল, হরতালের কথা শুনে ওর মেয়ে সামিহা কাঁদছে। কারণ সোমবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনটি ৭২ ঘন্টা হরতালের মধ্যেই পড়েছে। এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা চলবে। এবার কী হবে?
সম্পা বার বার জানতে চায়, হরতাল কী হবেই? পরীক্ষার জন্য শেষ পর্যন্ত কী কোন ছাড় দেবে না? না দিলে আমার মেয়ের কান্নাতো থামবে না।
আমি কোন জবাব দিতে পারিনি। শুধু বলেছি, দোয়া করি তোর সামিহার জন্য। প্রার্থনা করি এসএসসি পরীক্ষার্থীদের সবার কান্না যেন থামে।
সোমবার থেকে এসএসসি পরীক্ষায় বসার কথা ১৫ লাখ পরীক্ষার্থীর। আমি জানি সম্পার মেয়ের এই কান্না ১৫ লাখ শিুশুর কান্না। ওরা জানে না ওদের কী অপরাধ। ওরা কেন পরীক্ষা নিয়ে আতঙ্কে থাকবে? কেন ওদের পরীক্ষা নিয়ে থাকবে সংকট, কেনইবা ওদের জীবনে নেমে আসবে অনিশ্চয়তা?
জানি জবাব আসবে। টকশোতে কেউ কেউ নিরপেক্ষতার ভান করে যার যার দলের পক্ষে কৌশলে অবস্থান নেবেন। আর হরতাল যারা ডেকেছেন তারা ‘গণতন্ত্রের’ জন্য আরও একটু কষ্ট স্বীকার করতে বলবেন। হরতাল বিরোধীরা হুংকার ছাড়বেন। হরতালের দিন হরতাল বিরোধী মিছিলে রাজপথ কাঁপাবেন।
কিন্তু তাতে সম্পার মেয়ে সামিহার কী লাভ! কী উপকার হবে ১৫ লাখ পরীক্ষার্থীর! আর তাদের পরিবারের সদস্য, বাবা-মা কী বলে সন্তানকে বোঝাবেন।
২.
এই টানা অবরোধ-হরতাল আর বিপরীতে সরকারের কঠোর অবস্থান- এর মাঝখানে কারা? মাঝখানে সামিহার মত শিশুরা, বার্ন ইউনিটের ঝলসান মুখ, বোমায় দগ্ধ কঙ্কাল আর আমার মত সাধারণ মানুষ।
প্রাচীণ কালে রাজায় রাজায় যুদ্ধ হত। সম্মূখ সমরে সেনাপতিরা নিহত হতেন। সৈনিকরা সামনা-সামনি যুদ্ধ করতেন। হয় জয়, নয় মৃত্যু। সাধারণ প্রজারা থাকতেন যুদ্ধের বাইরে। নিরাপদ দূরত্বে। মসনদ দখলের লড়াইয়ে সাধারণ মানুষকে সহিংসতার বলি হতে হত না।
প্রার্থনা করি সেই যুগ যেন আবার ফিরে আসে। প্রার্থনা করি সেই যুদ্ধ যেন আবার চালু হয়। তাহলে সামিহারা এর শিকার না হয়ে ‘যুদ্ধ’ উপভোগ করতে পারবে।
কেউ হয়তো আমাকে বলবেন , আপনি কী বর্বর মধ্যযুগে ফিরে যেতে চান? কেউ হয়তো বলবেন, গণতন্ত্র ছেড়ে রাজতন্ত্র! এতো পিছন দিকে হাঁটা। হয়তো তাই। তবে আমার জবাব, সেই যুগে শিশু সামিহারা কাঁদতনা। বার্ন ইউনিটে ট্রাকের হেলপার সালাহউদ্দিনের স্ত্রীর স্বপ্ন মমি হত না।
এ কেমন যুগ? যে যুগে মানুষ পোড়ে মন পোড়ে না! সামিহা কাঁদে তবুও কাঁদেনা বড় নেতার ‘বড়’ মন। প্রার্থনা করি এমন এক সময়ের যখন সামিহারা হাসবে আর তাঁরা কাঁদবেন। সামিহার লাল শাড়ি পরা দূর আকাশের স্বপ্ন ফিকে হবে না। সেটা যদি মধ্য যুগ হয়, আমি তা-ই চাই।
২|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪
ঢাকাবাসী বলেছেন: জঘন্য অবস্হা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
খেলাঘর বলেছেন:
মনে হয়, ১৪ লাখ ছেলেমেয়ে পরীক্ষা দেবে; প্রতি পরিবার থেকে ২ জন করে কেন্দ্র গেলে ২৮ লাখ মানুষ তাদের পাহারা দিতে পারবে।
খালেদা জিয়া পেট্রোল বোমসহ পাকিস্তান পালিয়ে যাবে; শিবির যাবে আফগানিস্তান।