| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান রুদ্র
বিশেষভাবে বলার কিছু নেই। আইটি প্রফেশনাল... স্বপ্ন দেখি, আঁকি, ওড়াই..... [email protected]
ছোট্ট মনে, মলিন দেহে,
দেখেনাতো কেউ চেয়ে,
জন্মটা ছিল বুঝি ভুল,
বুঝিনা আমি একচুল,
স্বপ্নহীন ধুসর চোখে,
জীর্ণ পৃথিবী দেখে,
খেলার মাঠে হয়না যাওয়া,
পেটে ক্ষিদে ইচ্ছে খাওয়া.....
সবে তো শুরু জীবন,
এখনো অবুঝ মন,
ইচ্ছেপাখির দাপাদাপি,
খুলে কষ্ট ঝাঁপি,
পায়ের নিচে নরম মাটি,
রোদে পুড়ে হওয়া খাঁটি,
নিজের ঘামে পেটপুঁজো,
নিজের ভারে হওয়া কুঁজো.....
অপরাধ কি অনেক বেশী!
নড়বড়ে জংধরা পেশী,
তবু খেটে যাওয়া অবিরাম,
সারাদিন নেই বিশ্রাম,
তাকিয়ে দেখো চোখে,
জল নেই দুঃখ-শোকে,
ছোট্ট বুকে নেই পরিসর,
দাও বিধাতা অবসর....
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
হাসান রুদ্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
তাজা কলম বলেছেন: ভাল লাগলো। অেনক ভাল ++++++++
Click This Link
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১
হাসান রুদ্র বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর।
চলুক লেখা।
শুভকামনা।