| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবাবেগ
আতিয়ার রহমান
সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।
আবেগ ভরা অশ্ববেগে
চলবে যে জন এই ধরায়,
তড়িৎ সম চমকে উঠে
সম্মুখে যে চলতে চায়।
ভুল কি সঠিক একটু খানি
রয় না যাহার ভাবনাতে
ছুটলে বাঁচে চায় না পিছে
চলতে সে চায় দিন রাতে।
হয় কি তাহার ইচ্ছা পুরা
আছড়ে পড়ে যমীন পর
আল্লাহকে যে বাদ দিয়ে চলে
ধরলো না যে ‘অহি’র ধার।
রাসূল (ছাঃ)-এর অমর বাণী
সে আদেশ যে মানলো না,
হক-বাতিলের ডিঙায় বেড়া
একটু বাধা মানলো না।
বিদা‘আতীদের পাতা ফাঁদে
যে জন নিজে দেয় চরণ,
হক-বাতিলের দ্বন্দ্ব হ’লে
বাতিল পথে চালায় রণ।
নিজের হাতেই পরকালের
পরলো ফাঁসি তার গলায়,
আযাব-গযব ধরবে ঘিরে
আসবে নেমে পরাজয়।
আবেগ ভরা অশ্ববেগে
চলবে যে জন এই ধরায়,
তড়িৎ সম চমকে উঠে
সম্মুখে যে চলতে চায়।
ভুল কি সঠিক একটু খানি
রয় না যাহার ভাবনাতে
ছুটলে বাঁচে চায় না পিছে
চলতে সে চায় দিন রাতে।
হয় কি তাহার ইচ্ছা পুরা
আছড়ে পড়ে যমীন পর
আল্লাহকে যে বাদ দিয়ে চলে
ধরলো না যে ‘অহি’র ধার।
রাসূল (ছাঃ)-এর অমর বাণী
সে আদেশ যে মানলো না,
হক-বাতিলের ডিঙায় বেড়া
একটু বাধা মানলো না।
বিদা‘আতীদের পাতা ফাঁদে
যে জন নিজে দেয় চরণ,
হক-বাতিলের দ্বন্দ্ব হ’লে
বাতিল পথে চালায় রণ।
নিজের হাতেই পরকালের
পরলো ফাঁসি তার গলায়,
আযাব-গযব ধরবে ঘিরে
আসবে নেমে পরাজয়।
©somewhere in net ltd.