| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজারে মোবাইল এবং ট্যাবলেট পিসির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড জনপ্রিয়তায় এগিয়ে। কিন্তু এই ডিভাইস ইউজাররা এখন হুমকির মুখে। কারণ একটাই- সাইবার আক্রমণের সম্মুখীন হচ্ছেন ইউজাররা। বর্তমানে ম্যালওয়্যারের আক্রমণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং তার অধিকাংশ শিকার হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজাররা। এই আক্রমণের প্রায় ৯৫ শতাংশ অ্যান্ড্রয়েড ইউজার। আমেরিকা এবং চীনের মোবাইল সিকিউরিটি হেডকোয়ার্টার্স থেকে বলা হয়েছে, ২০১২ সালে প্রায় ৩৩ মিলিয়ন অ্যান্ড্রয়েড যন্ত্রাংশ ম্যালওয়্যার আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি। এনকিউ মোবাইলের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অ্যান্ড্রয়েড হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আর অ্যান্ড্রয়েড ওপেন সোর্স বলে ডেভেলপাররা নতুন নতুন অ্যাপ বের করার সুযোগ পায়।’ ওপেন সোর্স হওয়াতে, অ্যান্ড্রয়েড ম্যালওয়ারের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিছু কিছু অ্যাপ আক্রমণকারীরা ম্যালওয়্যার প্রোগ্রাম করে দিচ্ছে। অনেক সময় কিছু ভুয়া লিংক থেকেও ম্যালওয়্যারের আক্রমণ হতে পারে। সে জন্য কখনও কোন লিংকে ক্লিক করার আগে সাবধান থাকা উচিত। মাঝে মধ্যে মোবাইল ইউজাররা ভুয়া এসএমএসের মাধ্যমে ফিশিংয়ের শিকার হচ্ছে। যার ফলে তার ব্যক্তিগত মেইল আইডি, ক্রেডিট কার্ডের গোপন নম্বর সব চুরি হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড ইউজারদের সবসময় সতর্ক থাকা উচিত অ্যাপ নির্বাচনের দিক থেকে, এমনকি কোন লিংকে ক্লিক করা থেকে। কারণ নিজের নিরাপত্তার দিকে নিজেরই খেয়াল রাখা উচিত। ব্ল“ কোট নামক একটি ওয়েব সিকিউরিটি প্রতিষ্ঠানের সমীক্ষা মতে, মোবাইল ফোনের প্রায় ২৫ শতাংশ ম্যালওয়্যার প্রবেশ করে পর্নো সাইটে প্রবেশের মাধ্যমে। ম্যাকেফি নামক এক ওয়েব নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের সমীক্ষা মতে, প্রতি ১০ জন মোবাইল ইউজারের মধ্যে ৩ জন তাদের মোবাইলে কোন পাসওয়ার্ড দেয় না। যার ফলে অনেকে অনুপ্রবেশ করে ম্যালওয়্যারের আক্রমণ ঘটাতে পারে।
এনকিউ-এর সমীক্ষা মতে, বিশ্বের মধ্যে ভারত, চীন এবং রাশিয়া হচ্ছে ম্যালওয়্যার (মোবাইলে) শিকারের মধ্যে শীর্ষে।
©somewhere in net ltd.