| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে চিন্তা করি এতো ঘৃণা মানুষের মধ্যে আসে কি করে!!!! এতো ভেদাভেদই বা কেনো রে ভাই!! এখন না আমরা অনেক আধুনিক।
কি অদ্ভুত ভাবেই না দেখতে হয় এক দেশের লোক আরেকদেশের লোকদের দেখতে পারেনা,
এক ভাষার লোক আরেক ভাষার লোকদের দেখতে পারেনা,
কালো সাদাকে না সাদা কালোকে,
হিন্দু মুসলমানকে না মুসলমান হিন্দু কে , আবার এই এক ধর্মের ভিতরেই কতো বিভক্তি, কেউ কারো ভালো কেনো জানি চাইতেই পারেনা।
আচ্ছা সব বাদ দিয়ে নিজের দেশটাতেই আসিনা, একই দেশের একই ধর্মের হওয়া সত্ত্বেও দেখতে পারেনা একে অপরকে।
প্রাইভেট সেক্টরের মানুষ দেখতে পারেনা সরকারী সেক্টরের মানুষকে,
গ্রামের মানুষ পারেনা শহরের মানুষকে, আবার শহরের মানুষগুলো পারেনা গ্রামের মানুষকে দেখতে।
এর শুরু কিন্তু শেকড় থেকে, সেই পিচ্চিকাল থেকেই এসব শিখিয়ে পড়িয়ে বড় করা হয় একটা শিশুকে।
ভিকারুন্নেসার মেয়েটাকে বলে দেয়া হয় নাজনিন গার্লস অ্যান্ড কলেজ স্কুলের মেয়েটার সাথে না মিশতে,
ইংলিশ মিডিয়াম গুলোকে শিখিয়ে পড়িয়ে দেয়া হয় তোমরা বাংলা মিডিয়ামের সাথে একদম মিশবে না, ওদের লেভেল আর তোমার লেভেল কি এক!!!!
সেই যে শুরু তারপর থেকে আর শেষ নেই।
সরকারী ইউনিভার্সিটি দেখতে পারেনা প্রাইভেটকে,
আবার এক প্রাইভেটের ছেলে দেখতে পারেনা অন্য প্রাইভেটকে!!!!!
আবার উল্টো দিক থেকে চিন্তা করলে দেখা যায় বিদেশ গেলে নিজের এলাকার মানুষ দেখলে শান্তি, মহাকাশে গেলে মানুষ দেখলে শান্তি,
জব এ ঢুকলে নিজের ইউনিভার্সিটির কাউকে পেলে শান্তি,
অন্য গ্রামে গিয়ে নিজ গ্রামের মানুষ দেখে শান্তি!!!
আমি অবাক হই আর ভাবি কি বৈষম্যটাই না শিখিয়ে দিয়েছে ছোটবেলায় সবাইকে!!!!!!!!!!!!!
ভালবাসতে না শিখিয়ে শিখিয়েছে ঘৃণা করতে!!!!!
২|
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
প্রামানিক বলেছেন: প্রাইভেট সেক্টরের মানুষ দেখতে পারেনা সরকারী সেক্টরের মানুষকে,
গ্রামের মানুষ পারেনা শহরের মানুষকে, আবার শহরের মানুষগুলো পারেনা গ্রামের মানুষকে দেখতে।
এর শুরু কিন্তু শেকড় থেকে, সেই পিচ্চিকাল থেকেই এসব শিখিয়ে পড়িয়ে বড় করা হয় একটা শিশুকে।
ভিকারুন্নেসার মেয়েটাকে বলে দেয়া হয় নাজনিন গার্লস অ্যান্ড কলেজ স্কুলের মেয়েটার সাথে না মিশতে,
ইংলিশ মিডিয়াম গুলোকে শিখিয়ে পড়িয়ে দেয়া হয় তোমরা বাংলা মিডিয়ামের সাথে একদম মিশবে না, ওদের লেভেল আর তোমার লেভেল কি এক!!!!
বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
অসমান প্রতিযোগীতা এ ধরণের ভেদাভেদের কারণ, কারণ ব্যতিত কিছু ঘটে না।