নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশা্ন্ত পৃথিবী

আমি একজন বোধ সম্পন্ন বোধহীন মানুষ

অশা্ন্ত পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

আমরাই Alien...!!!

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

বিবর্তনবাদের ধারণা অনুযায়ী, Homo erectus থেকে বহু বছরের বিবর্তনের মাধ্যমে উদ্ভব হয়েছে উল্লুক, শিম্পাঞ্জী ও মানুষের। তবে মানুষের বিবর্তন ধারা নিয়ে যে পরিমাণ confusion আছে, এতটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। এক প্রজাতির ফসিল এর সাথে আরেক প্রজাতির ফসিলের বয়সের রয়েছে significant gap, এবং কিছু জায়গায় এমন কিছু ফসিল পাওয়া গিয়েছে, যা বিবর্তনধারায় এনেছে আরও ধোঁয়াশা। ফলে মানুষের বিবর্তন নিয়ে বিজ্ঞানীদের মধ্যে রয়েছে controversy।

এসবের মধ্যেই নতুন একটি মতবাদ নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের একজন Ecologist Dr. Ellis Silver। তিনি তাঁর "Humans are not from Earth: a scientific evaluation of the evidence" বইতে লিখেছেন, ‘My thesis proposes that mankind did not evolve from that particular strain of life, but evolved elsewhere and was transported to Earth (as fully evolved Homo sapiens) between 60,000 and 200,000 years ago,’

অর্থ্যাৎ, তার মতে মানুষের বিবর্তন Homo erectus বা আমাদের চেনাজানা পৃথিবীর কোনো প্রাণী থেকে নয়, বরং অন্য কোথাও মানুষের উৎপত্তি হয়েছে এবং পরবর্তীতে কোনোভাবে Homo sapiens হিসেবেই পৃথিবীতে মানুষের আগমণ ঘটেছে !!!

এবার দেখে নেই তার এ ধরণের মতবাদের পিছনে কী কী যুক্তি রয়েছে -

১। ব্যাক পেইন

পৃথিবীতে একমাত্র মানুষেরই এই সমস্যা দেখা যায়। একটানা কোথাও বসে থাকলে মানুষের মেরুদন্ডে ব্যথা হওয়া শুরু করে। এ থেকে বুঝা যায়, পৃথিবীর gravity মানুষের জন্য best suited না। মানুষ এর উৎপত্তি হয়েছে পৃথিবীর চেয়ে কম gravity র কোনো স্থানে।

২। Sun Burn

এটাও একমাত্র মানুষেরই ক্ষেত্রে দেখা যায়। কোনো প্রাণীরই সূর্যের নিচে খালি শরীরে সারাজীবন থাকলেও ত্বকে “সানবার্ন” দেখা যায় না। কিন্তু মানুষ খালি গায়ে দিনের একটা নির্দিষ্ট সময়ের বেশি সময় সূর্যের নিচে continuously থাকলে, তার ত্বকে Sunburn দেখা যায়। এ থেকে বুঝা যায়, মানুষের উৎপত্তি এমন এক জায়গায় হয়েছে যেখানে continuous সূর্যের নিচে খালি গায়ে থাকতে হত না।

৩। অসুস্থতা

এক গবেষণায় দেখা গেছে, ২৪ ঘন্টা day cycle এর চেয়ে মানুষের জন্য ২৫ ঘন্টা day cycle বেশি উপযোগী। পৃথিবীর ২৪ ঘন্টা day cycle মানুষের জন্য best suited নয়। মানুষের এত রকমের অসুখ বিসুখ হওয়ার প্রবণতার পিছনে এটিও একটি কারণ।

৪। শৈশবকালের ব্যপ্তি

সব প্রাণীর ক্ষেত্রেই দেখা যায়, তারা জন্মের কিছুদিনের মাঝেই নিজেই নিজের মোটামুটি সব কাজ এবং চলাফেরা করতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে তা কয়েক বছর লেগে যায়, যা অন্যান্য প্রাণীর সাথে মানুষের একটা বড় পার্থক্য।

৫। আচরণ

অন্য প্রাণীদের চিন্তাভাবনা ও বুদ্ধির লেভেল মানুষের ধারেকাছেও নয়। অপরদিকে, মানুষের ভিতরে যে violent আচরণ তা আর কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। নিজেদের ভিতরেই এত খুনাখুনি বিদ্বেষ অন্য কোনো প্রাণীর মাঝে দেখা যায় না।
Dr. Ellis Silver এর মতে, ‘One reason for this … is that the Earth might be a prison planet, since we seem to be a naturally violent species and we're here until we learn to behave ourselves. All of these theories are based on the differences between man and the all the other species that inhabit the planet. These focus on evidence on how mankind is not suited to live on this planet, along with behavioral patterns that indicate that we are here as a sort of punishment.”

সুতরাং দেখা যাচ্ছে, Homo erectus থেকে মানুষের বিবর্তন হয়েছে, এটা কোনো চিরসত্য কথা নয়। এ নিয়ে বিজ্ঞানীদের ভিতরেই অনেক দ্বন্দ্ব রয়েছে। মানুষের উৎপত্তি নিয়ে অতীতেও অনেক মতবাদ এসেছে, নতুন মতবাদ এসে তা আবার পূর্বের মতবাদকে ভুল প্রমাণ করেছে। ভবিষ্যতেও এমন নতুন মতবাদ আসতে থাকবে।



copy from রহস্যময় বিজ্ঞান জগত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

এহসান সাবির বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.