| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমুরাজ রিয়াজ
একজন আগন্তুক। সাথে এক এক্সিডেন্টাল ইন্জিনিয়ার। ধার করা নয়, উপলব্ধিজাত অপছন্দের সত্য প্রকাশ করছি। ৭০০কোটি বুভুক্ষের মাঝে একজন উদাস পথিক। দিনরাত সহস্র অকাজে ব্যস্ত। অনেকের কাছে উন্মাদ। ভালোবাসতে ভালেবাসি..
জীবনের এই শব্দকল্পে, কি আসে আর কি চলে যায়;
কি নিয়ে এই বিশ্বনগর, জীবন নামক গল্প সাজায়?
কতো স্বপ্নে বিভোর জনম, যাচ্ছে কালের বিষাদ সময়;
কি খুঁজে চলি কিসের আশায়, কতো প্রশ্নের অবহেলায়।
একটু বেলা আর একটু অবেলায়, নাটাই বিহীন ঘুড়ির ছাঁয়া;
কোথায় হারায় আর কোথায় জড়ায়, মস্তিষ্কহীন কথামালা।
নিজের ভালো নিজে বুঝি, ঘুড়ির সুতোয় নেই কো বাঁধা,
নিজ আকাশে নিজেই রাজা , ছন্দোবদ্ধ জীবনখানা।
কোন কাননের ফুল খুঁজি আজ, কোন বাঁশির বিষের সুরে;
কোন কবিতার অন্তর্জালে, আমার গল্প ছন্দ হারায়?
কিসের মায়ায় কাটছে বেলা, হাসিমুখ আজ কোথায় হারায়?
জীবনের এই প্রশ্নগুলি আজ, হঠাৎ কেন আমায় ভাবায়?
:: ২৭-০১-২০১৮ খ্রিস্টাব্দ::
:: হিমুরাজ রিয়াজ::
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।