নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন আগন্তুক এবং সাথে এক এক্সিডেন্টাল ইন্জিনিয়ার। ধার করা নয়, উপলব্ধিজাত অপছন্দের সত্য প্রকাশ করছি। ৭০০কোটি বুভুক্ষুর মাঝে একজন উদাস পথিক। দিনরাত সহস্র অকাজে ব্যস্ত। অনেকের কাছে উন্মাদ। ভালোবাসতে ভালেবাসি..

হিমুরাজ রিয়াজ

একজন আগন্তুক। সাথে এক এক্সিডেন্টাল ইন্জিনিয়ার। ধার করা নয়, উপলব্ধিজাত অপছন্দের সত্য প্রকাশ করছি। ৭০০কোটি বুভুক্ষের মাঝে একজন উদাস পথিক। দিনরাত সহস্র অকাজে ব্যস্ত। অনেকের কাছে উন্মাদ। ভালোবাসতে ভালেবাসি..

হিমুরাজ রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

খন্ডকালীন চিত্র!!

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১১



অসুখের এই শিক্ষাযাত্রা, পড়ছি আর করছি ঝুঁটা,
কতো গড়লাম সার্টিফিকেট এই, দিন-কে-দিন মাথামোটা।
ক্লাস-ঘুম আর পেটের পূজা, যাচ্ছে জীবন যাচ্ছে বেলা;
এইতো জীবন ঝাক্কাস ভাই, সার্টিফিকেট পেলেই দ্যাখবে খেলা!!

খেলা হল জীবনখানা, পড়লাম তো কতোবেলা;
পড়তে পড়তে জীবনখানা, হয়না তবু "ভাবনা" খোলা।
ও খোলামন যাসনে কোথাও, একটু মনু-ষ্যত্ব শেখা;
সার্টিফিকেটেই ঘুচলো শেখা, নামের আগে ডঃ লেখা।

ডক্টর লেখো-ব্যারিস্টার লেখো, লেখো ডেসিগনেশন;
এতো রঙের বাহারে পড়ে, গোল্লায় বাংলা-নেশন।

এতো বাহারী নাম যাহার ভাই, কেমন সে শিক্ষিত?
রাজনীতির কাছে মাথা বেঁচে, শিখায় হও দীক্ষিত!
নামের শেষে "স্যার" শুধাই তাদের, হউক না বেচা মাল;
জ্ঞানের ভারে ন্যাটা রাজা, যুগটাই বেশামাল।

রোবটের এই জীবনখানা, সিজিপিএ ইজ লাইফ;
মারছি ময়দা দিচ্ছি চ্যাক-ইন, ডি-এসলারের হাইপ।
শিক্ষিত হচ্ছি "হাই ডুড" ভাই, বাংলিশে তাঁবেদারি;
২টা লাইন শুদ্ধ লিখতে, ছাঁইড়া দে মা কাইন্দা বাচি।

ভেলার উপর আমরা সবে, ভেলার মাঝি নাই;
অসুখের এই শিক্ষাযাত্রায়, "গাধা" হল "ভাই"।
কি হবে এই বোকার রাজ্যে, ভেড়ার পালে সেচ্ছায় ;
যাত্রার নাটকে কতো নায়ক, দেশটা গেল গচ্ছায়।

এই আমাদের শিক্ষাযাত্রা, স্মার্ট-অাধুনিকতার জেনারেশান;
দিনশেষে এরাই শুধায়, হোয়াট'জ ইওর ডেসিগনেশন?? দিনে দিনে করলাম ভারী, সার্টিফিকেট দিয়ে গড়লাম ফানুশ,
হলাম অমুক-হলাম তমুক, হলাম না শুধু একটু "মানুষ"।

:: হিমুরাজ রিয়াজ ::
:: ১৬/০১/২০১৮ খ্রিস্টাব্দ ::

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.