নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিজাবি

জাকারিয়া হাসান

জাকারিয়া হাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে তোষামোদ বন্ধ করুন : আফ্রিদি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

বাংলাদেশকে তোষামোদ বন্ধ করুন : আফ্রিদি







ওরা আমাদিগকে পুঁছিল না,আমারাও আর উহাদিগকে তৈলমর্দন করিব না।

BPL নামক লিগে খেলিয়া কিঞ্চিত পুলক অনুভব করিতেছিলাম।তাহার পু মারা গেল।তাহার উপর আমাদিগের ভাতৃপ্রতিম ছাগ পালের রাখালদিগকে বিচারিক প্রহসনে ('৭১ এর গণ্ডগোলের ছুতায়) ঝুলাইবার আয়োজন চলিতেছে।ইহা যেমন ছাগবৃন্দ মানিয়া লইবে না,তেমনি আমরাও মানিতে পারিতেছি না।



শ্রীলংকার উপর হামলা হইয়াছিল বেশ কিছুদিন হয়।তাহা অব্দি আমাদিগের দেশে খেলা বন্ধ। ভারতকে,ইংল্যান্ড,অেস্ত্রলিয়াকে তৈলমর্দন করিয়া উহাদের মত পাইলাম না।ভাবিলাম ক্রিকেট দুনিয়ায় উহারা রাঘববোয়াল বলিয়া এই দশা।দৃষ্টি দিলাম চুনোপুঁটিদের প্রতি ।খুজিয়া পাইলাম বাংলাদেশকে।কিন্তু ’৭১ এর কথা মনে উঠিলে এখনও বেদনায় পু ভারাক্রান্ত হইয়া ওঠে।তাহার উপর উহাদের খেলার যেইরূপ পরিবর্তন হইয়াছে তাহাতে ভরসা করা দায় জিতেতে পারিব কিনা।যাহা হউক উহারা এককালে আমাদিগের ভৃত্যন্যায় ছিল,এখনও কিছু ছাগ আমদিগের খেলা দেখিতে ছান-তারা পতাকা হাতে লইয়া,গণ্ডে আঁকিয়া স্টেডিয়ামে তাসরিফ রাখে। আর এই সকল ছাগদের নেতাদের কথা আর কি বলিব।আমরা বাংলায় খেলিতে গেলে উহারা যেইরূপ গদগদ হইয়া ওঠে তাহাতে কিঞ্চিত ভরসা পাইয়াছিলাম বৈকি।উহারা খেলিতে আসিলে আমরা ঢোল পিটাইয়া,বুক ফুলাইয়া বলিতে পারিতাম আমরা অচল রাষ্ট্র নই।আর কারণবশত যদি উহারা বেঘোরে মারা পরিত তবে আমাদের দোষ কেহ দিত কিনা সন্দেহ।বরং বাঙ্গলার গর্দভগুলা গালি খাইত,”কে বাপু তোমাদের বলিয়াছিল ওই ......স্তানে যাইতে।“

যাহা হউক উহাদিগের লোটা নামধারী জনৈকে পাইয়া গেল আমাদেগির ফাকা।কৌশলে প্রতিজ্ঞা করাইয়া লইলাম উহারা খেলিতে এই পাক দেশে আসিবে(যদিও এই দেশের এক ইঞ্চি জায়গাও পবিত্র নহে)।



কিন্তু বিধি বাম দিকে বাউলি কাটিল।বাংলার তরুণগণ ইহার বিরুদ্ধে যেন জেহাদ ঘোষণা করিল।উহারা কেমন মোসলমান বোঝা দায়।উহারা নামাজ-রোজা করে আবার পাকিস্তানের বিরুদ্ধেও কথা বলে।উহাদের বকবকানির জ্বালায় BCB পলটি লইল।আমরাও ঘুঁটি চালিলাম। উহারা না আসিলে আমরাও ওদের দেশে BPL খেলিতে যাইব না বলিয়া গোঁ ধরিলাম।তাহাতে বেশ কাজ হইল মনে হয়।ছাগলগুলা ছুতা পাইয়া তিড়িং বিড়িং করিতে লাগিল।লিগ জমিবে না,খেলা কেউ দেখিবে না,লিগ মান হারাইবে নানা দুর্বচনে বাংলাদেশের আকাশ-বাতাস ভারী করিয়া তুলিল।বড়ই আমোদ হইতে লাগিল।



কিন্তু দুর্বিপাকের কথা কি বলিব,নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই পড়িলাম।খেলা বন্ধ,ম্যাচ পাতাইব এই ভয়ে বড় কোন লিগেও আমাদিগকে ডাকিতে সকলের কুণ্ঠা।বড় দুর্দিন যাইতেছে PCB এর।আশা করিয়া ছিলাম এই দুর্দিনে অন্তত BPL এ খেলিয়া দুটি পয়সার মুখ দেখিব। কিন্তু BCB সেই গুড়ে বালি ঢালিয়া দিল।



বাংলাদেশ পাকিস্তানের ইজ্জতের পু মারিয়া দিল। :(( :((



তবে আশার কথা এই যে,বাংলাদেশের ছাগবৃন্দ এইবেলা খেপিয়া উঠিতেছে। মিডিয়াতে দেখা যাইতেছে যে,ছাগদল নতুন খেলা পাতিয়াছে।উহা “জ্বালাও-পোড়াও” ও “পুলিশ পিটান” খেলা নামে পরিচিত।আমাদিগের সাহায্য ছাড়া খেলা জমিবে বলিয়া বোধ হয় না।উহারা এই খেলায় আমাদিগের সাহায্য লইতে পারে।আমরা প্রশিক্ষিত জঙ্গি ও বোমাবাজ রপ্তানি করিতে পারি। আর তাহা হইলেই আমাদের টেনশন করিতে হইবে না উহারা খেলিতে আসিবে কি না উহা লইয়া। আশা করি ছাগবৃন্দ এই দিকটায় মনোযোগী হইবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

মুহাম্মদ ফয়সল বলেছেন: মজা পাইলাম!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

জাকারিয়া হাসান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.