নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিজাবি

জাকারিয়া হাসান

জাকারিয়া হাসান › বিস্তারিত পোস্টঃ

বদহজমের ইতিহাস

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১১

বাংলাদেশের মানুষ জয় বাংলা বলতে চাইত না ৫ই ফেব্রুয়ারি ২০১৩ এর আগে।এটা ছিল তাদের কাছে বাকশালের শ্লোগান।জয় বাংলা সেই শ্লোগান যার মধ্যে লুকানো একটি জাতির মুক্তির আকাঙ্খা,যাতে নিহিত এই দেশের জন্মকথা।হয়ত জয় বাংলা উচ্চারণ করতে এখনও কিছু মানুষের জিভ অসাড় হয়ে আসে,শুনলে হয়ত মাথায় বাজ পড়ার মত অনুভূতি হয়।মীর জাফর সব যুগেই জন্মায়।যাই হোক জোর গলায় "জয় বাংলা" বলতে হয়ত অনেকের আর বাঁধে না।



কিন্তু সমস্যা অন্যখানে।"জয় বাংলা" আর "জয় বঙ্গবন্ধু" যদি পার্টির লেবেল হারায় তবে সমস্যা কিছু কোটারিজীবীদের। বঙ্গবন্ধু সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলে এই কোটারিজীবীদের পেটে লাথি পড়বে।তাই লেবেল আলাদা হলেও জিনিষ একটাই,কোটের মার্কামারা লীগার আর জাতীয়তাবাদের ঝাণ্ডাওয়ালা মৌলবাদী। ইতিহাস এদের সহ্য হয় না,বদহজম হয়ে যায়।আর বদহজমের ইতিহাস গেলায়,গেলাতে চায় নতুনদের।তাই তো জিয়ারা হয়ে ওঠেন মহান নেতা আর তাহেররা থেকে যায় শুধুই ক্রাচের কর্নেল।বঙ্গবন্ধু শব্দটা হয়ে ওঠে অচ্ছুৎ,জয় বাঙলায় লাগে পার্টির লেবেল।



শেখ মুজিবরা যুগে যুগে জন্মায় না,জন্মায় বঙ্গবন্ধু হবার জন্যে,জন্মায় জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হবার জন্য।



এই লেখার একটাই উদ্দেশ্য,সঠিক ইতিহাস জানার প্রয়োজনীয়তা কতটুকু।সঠিক ইতিহাস না জানলে বারে বারে হয়ত ফিরে আসতে হবে শাহবাগ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.